somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে শিক্ষা, বিষয়-'তথ্যপ্রযুক্তির আবির্ভাবের ইতিহাস ! '

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্যপ্রযুক্তির আগের যুগে আমার প্রিয় কবি নজরুল তার সংকল্প কবিতায় লিখেছিলেন “থাকবো না’ক বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে”, সেটি ছিল ১৮৯৯ থেকে ১৯৭৬ সালের বাস্তবতা, কিন্তু এরপর কি হলো প্রিয় কবি তা দেখে যেতে পারেন নি!
.
এই তথ্যপ্রযুক্তি দূরকে এনেছে চোখের সামনে, পরকে করেছে আপন আর অসাধ্য কে করেছে সাধন, সামলোচকদের মতে, দিয়েছে বেগ কেরে নিয়েছে আবেগ, আপনকে করেছে পর/পর কখনো আপন হয় না আমার মতে তাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছোট বেলার সর্বাধিক পাঠ্য, কচ্ছপ-খরগোশের গল্প, খরগোশ এত দ্রুত দোড়াত তবুও উদ্যমতার কারণে জয়টা কচ্ছপের হয়েছে,
.
এমন যদি হতো, খরগোশ যদি না থেমে দৌড়াতে থাকত! তখন কি হতো বলোনা? যদিও গল্পটি অনুপ্রেরণাদায়ক সেহেতু বিতর্ক না করে একটি আশার বাণী শুনাতে চায়, কেউ কেউ অলস কিন্তু প্রতিভাবান!
.
কেমন করে এলো আলাউদ্দীনের আশ্চর্য প্রদীপ, এই ইন্টারনেট! ১৯৬৯ সালে আমেরিকার প্রতিরক্ষা কর্তৃপক্ষ হাইড্রোজেন বোমার ভয়ে কুপোকাত, দ্রুত তথ্য আদান প্রধানের জন্য তাদের যে করেই হোক একটি ব্যবস্থা দরকার, কথায় আছে প্রয়োজন উদ্ভাবনের জনক, তেমনি এক প্রয়োজন নিয়ে আমি ও তথ্য প্রযুক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমেছি তারপর হলো কি, এমনি এক ভয়ের মোকাবেলা করতে গিয়ে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের জন্য টেলিফোনের একটি বিকল্প সংযোগ ব্যবস্থা গড়ে তোলেন,
.
কখনো প্রথম রুটি বানানোর অভিজ্ঞতা লাভ করেছেন? কোন রকমেই গোল হয় না, রুটি বেলতে বলতে যেমন গোল হয় তেমনি গবেষণা করতে করতে বিশ্ববিদ্যালয় কম্পিউটার থেকে কম্পিউটারে তারের যোগাযোগ ঘটিয়ে বড় করে তোলা হয় নেটওয়ার্ক, একটি সহজ বুদ্ধি দিবো? শরীফ মেলামাইন বাটি উপর করে চাপ দিয়ে রুটি গোল করতে পারবেন,
.
বই পড়ার টেবিলের অর্ধেক জায়গা যখন ডেস্কটপ দখল করে নিলে তখনি বিজ্ঞানীরা চিন্তায় পড়ল, ঐ অর্ধেক জায়গার ক্ষতিপূরণ শিক্ষার্থীদের কিভাবে পূরণ হবে ভেবে ভেবে তৈরী হলো আর টেলিফোন নয় এবার কম্পিউটার টু কম্পিউটার সংযোগ,
.
সেই ১৯৬৯ সাল থেকে শুরু পদ পরিক্রমার সুফল হিসেবে ১৯৮৪ সালে 'ডাইরেক্ট ব্রড কাস্টিং স্যাটেলাইট সিস্টেম' চালু হয় ৷
.
অনেক কথা তো বললাম, একটু টক শো না হলে কি জমে, কথায় আছে, 'কথার নাম লতা, লতায় আছে পাতা, পাতার উল্টো পিঠে আবার কথা, নিজে নিজে বললে হবেন, পাগল যা তা! পেটের ভাত হজম করতে দরকার যেমন টক দই তেমনি মনের খোরাকের হজমি টকশো, সুতরাং এটিকে সর্বস্তরে পৌঁছে দিতে তৈরী হলো কনফ্রভিশন অর্থাৎ ডিজিটেল টিভি, মাইক্রোচিপস, কম্পিউটার লিংকস ইত্যাদি ৷
.
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে পড়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে যেমন এক, দুই, তিন করে করে আর জনসংখ্যা বাড়ে ডেসটিনি সিস্টেমে, দুইহাত, চারহাত, ষোল হাত তরপর মাথায় আর যখন গুনতে পারছি না সুতরাং সহজ কথা জ্যামেতিক হারে কিন্তু কম্পিউটার টু কম্পিউটার সংযোগের ইতিহাস কি?
.
আমেরিকার প্রতিরক্ষা কর্তৃপক্ষের কাছে 'ডার্পানেট' নামক চারটি কম্পিউটারের মিলন হয় প্রথমে, তিন বছর পর ১৯৮৪ সালে গাণিতিক হারে বেড়ে ছত্রিশটি, ১৯৯০ এর পর জ্যামেতিক হারে বাড়তে থাকে এবং ২০০০ সালের পর গাণিতিক/জ্যামেতিক সব হারকে ছাড়ি বিস্ময়তিক পর্যায়ে মিলন হতে থাকে কম্পিউটার টু কম্পিউটারের!
.
আর এখন তার একটির সামনে বসে বসে ভাবছি, কেউ কথা রাখে না, শুধু কথা রাখে কম্পিউটার!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×