মোবাইল কোম্পানির অফারগুলো এমন,
"প্রিয় গ্রাহক অতি ভাগ্যবান হিসেবে আপনি জিতে নিয়েছেন একটি লাল চকচকে গাড়ি !"
.
তারপর.....
.
দুদিন পর কোম্পানীর পক্ষ থেকে আপনার জন্য একটি পার্সেল পাঠালো !
.
মনে মনে ভাবলেন.....
.
গাড়ির চাবি পাঠিয়েছে ! পার্সেল খোলার আগে প্রিয়তমাকে ফোন দিলেন ! "গাড়িটা আমি পেয়ে গেছি বেলা শুনছো ? এখন আর বাসে চড়তে হবে না ৷ সাইকেলটা এবার তুমি ভেস্তে দিতে পারো ! মা কে বলে দাও তুমি আর সাইকেল চালাবে না ! বাসে কতো ভীড় ঠেলিয়ে, পুরুষের গা হেলিয়ে..... আর দাঁড়াতে হবে না ! আর মাত্র কয়েকটা দিন ব্যাস ! আজকে ওরা চাবি পাঠিয়েছে দুই দিন পর গাড়ি পাঠাবে কনফার্ম ! হ্যালো এটা কি টু ফোর ফোর....!"
.
তারপর আস্তে আস্তে পার্সেলটি খুলে দেখলেন গাড়ি পাঠিয়েছে বেলা সত্যি ! তবে তা একটি খেলনার গাড়ি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

