somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃদ্ধাশ্রমের ডায়রীর পাতা থেকে.....!

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম ভাল লাগা হলো জীবনে প্রথম মশা কামড়ানোর মতো কখন যে প্রথম কামড়িয়েছিলো বলা যায় না !
.
প্রথম কাছে পাওয়ার আকুতি হলো কখন যে বুঝতে শিখেছিলাম তার মতো বলা অসম্ভব !
.
প্রথম ভালবাসা হলো জীবনের প্রথম উষ্টা খাওয়ার মতো কখন যে খেয়েছিলাম বলা যায় না !
.
তবে প্রথম প্রেম কখন তা নির্দিষ্ট করে বলা যায় ! অমুক গার্ডেনে তমুক প্লাটে সমুক রেস্তোরায়........!
.
প্রেম ট্রেম নিয়ে লেখার জন্য এই কথাগুলো না
.
সন্তান হওয়ার পর নতুন দম্পতি একটি ডায়রী কিনেছিলো ! ফেব্রুয়ারীর ছয় তারিখ তাদের প্রথম সন্তান প্রথমবার হেগেছিলো তা নোট করে রেখেছিলো তাতে ! দুই হাজার ষোল সালের ফেব্রুয়ারীর ছয় তারিখ যদিও আমার জীবনেরও মূল্যবান ঘটনা ! কেডিএসএক্সেসোরিজে প্রথম চাকরিতে জয়েন করেছিলাম !
.
সন্তানটি জন্মের সময় মা অনেকটা অচেতন ছিলো ! চেতন হওয়ার পর হাজবেন্ডকে সে তিন দিন তার আশে পাশে আসতে দেয়নি কারণ কয়টা কয় মিনিট কত সেকেন্ডে সন্তান পৃথিবীতে এসেছিলো তা বায়ারের শিপমেন্টের ফোনের টেনশনে গুলিয়ে ফেলেছিলো সে !
.
এভাবে চলছিলো পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার একজন মায়ের লেখালেখি ! প্রথম যখন সন্তান মা বলে ডেকেছিলো সেটি নোট করার জন্য ডায়রী খুঁজতে গিয়ে লক্ষ্য করলো ডায়রীর পাতা শেষ !
.
ডায়রীটি রোজ তিনবেলা করে পড়তো মা ! প্রথম যত সব অনুভূতি ! এভাবে চলছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অখ্যাত মায়ের গল্প ! তার অনুভূতির গল্প লেখার সাহস আমার নেই ! সত্যি নেই ৷
.
সন্তানটি বড় হওয়ার পর একটি ডায়রী লিখতো ! প্রথম হাগার(জড়িয়ে ধরা) কাহিনী ! ফেব্রুয়ারীর ভ্যালেন্টাইন ডে এর আগের এক দিন !
.
তাদের প্রথম বিয়ে করার কাহিনী মার্চের বার তারিখ যদিও মার্চের বার তারিখ আমার জন্মদিনের জন্য আমার কাছেও বিখ্যাত ! গিফট দিলে ট্রিট হবে মামু !
.
বেশ চলছিলো বাবা মাসহ তাদের সুখী সংসার ! একদিন ছেলেটি আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো ! বুড়ো বুড়িও আস্তে আস্তে বুঝতে শিখলো তাদের আর প্রয়োজন নেই !
.
মুখে না বললেও রোজ বুড়োবুড়িকে কেন্দ্র করে ছোট খাটো কিছু সমস্যা নিয়ে তারা অতিষ্ট এমন ভাব যেনো তাদের কাজে কর্মে ফুটে উঠতো !
.
একদিন বুড়ো সিন্ধান্ত নিলো তারা আশ্রমে আশ্রয় নিবে ৷ বুড়িকে সে কথা বলাতে বুড়ি নিশ্চুপ হয়ে থাকলো ৷ তারা তাদের সিন্ধান্তের কথা সন্তান এবং তার বউকে জানালো ! ছেলেটি প্রথমে না বললেও বউ তাকে বুঝালো তুমি আমি দুইজনই অফিসে থাকি ! বাবা মায়ের দেখাশুনা করার জন্য কেউ থাকে না ! ওখানে তারা সব পাবে সাথে আড্ডা দেওয়ার জন্য অনেককে ও পাবে ! এই বয়সে সবাই একটু কথা বলে গল্প করে সময় পাড় করতে চাই ! কি চাইনা ?
.
সন্তান মাথা নাড়ালো সাথে বাবা মাও সমস্বরে মাথা নাড়ালো !
.
মানুষের একটি স্বভাব সহ্য করতে না পারলে সে পালিয়ে বাঁচতে চাই ! জীবন কোলাহল প্রিয়জন থেকে পালানোর শুরু তাদের তখন থেকেই !
.
বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে ছেলে জিজ্ঞেস করলো, বাবা একটি নতুন কম্বল কিনে দিবো যা ঠান্ডা ? বাবা না বললো !
.
সবকিছুতে না না না বললো ! তারা কিছুই নিবে না ওখানে ! পুরাতনগুলো সব ভালো আছে !
.
যাওয়ার সময় বুড়ো বুড়িকে বললো তুমি ডায়রীটা নিয়েছো ? বুড়ি আঁচলের তলা থেকে ডায়রীটা বের করে বললো ওটা আমার সঙ্গেই আছে ! আঁচল দিয়ে ঢেকে রেখেছি !
.
শেষ যখন তাদের সন্তান বৃদ্ধাশ্রমে ডায়রীটির সন্ধান পেয়েছিলো ততদিনে বুড়ো বুড়ি না ফেরার দেশে চলে গেছে !
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×