প্রথমবার সুইসাইড করতে গিয়ে ফিরে আসার পর মেয়েটি ছেলেটিকে বললো কি ব্যাপার সুইসাইড করতে গিয়ে ফিরে আসলে যে আবার ? 'সুইসাইড করতে যাবো এমন সময় মনে হলো ফেসবুক ওয়ালটা অনলি মি করা তাই পাবলিক করতে আসলাম !'
.
দ্বিতীয়বার সুইসাইড করতে গিয়ে ফিরে আসার পর মেয়েটি বললো জানতাম ! তোমার মতো কাপুরুষের দ্বারা মশা মারাও সম্ভব না ! আবার সুইসাইড ! 'ইয়ে মানে একটি সুইসাইড নোট লিখে স্ট্যাটাস দিতে ভুলে গেছিলাম ! লিখে এক্ষুণি যাবো !'
.
তৃতীয়বার সুইসাইড করতে গিয়ে ফিরে আসার পর মেয়েটি আবারো জিজ্ঞেস করলো কি রে বাপ এখনো সুইসাইড করোনি ! তবে কেনো ? 'সুইসাইড করতে যাবো এমন সময় মনে হলো সুইসাইড স্ট্যাটাসটি একটু চেক করে আসি ৷ কয়টা লাইক পড়ছে একটু দেখে আসি তারপর....!'
.
চতুর্থবার সুইসাইড করতে গিয়ে সে আবারো ফিরে আসলো ! মেয়েটি এবার তিক্ত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো আমি জানতাম তুমি পারবে না ! 'আসলে ঐ স্ট্যাটাসে এক হাজার লাইক না আসলে সুইসাইড করবো না !'
.
স্ট্যাটাসে এক হাজার লাইক আসলো
.
ছেলেটি আবারো সুইসাইড করতে যাবে এমন সময় মেয়েটি ডাক দিলো ! ছেলেটি মনে করেছে মেয়েটি হয়তো তাকে বাঁধা দিয়ে বলবে মাই সুইট জান তুমি মরে গেলে আমার কি হপে চান্দু এমন কিছু একটা ! তাই এক লাফ দিয়ে চেয়ার থেকে নেমে দৌড়ে মেয়েটির কাছে গেলো ! মেয়েটি বললো, 'সুইসাইড নোটে আমার নাম নেই কেনো ! আমারও সেলেব্রেটি হওয়ার শখ আছে তুমি মরে যাওয়ার পর...!'
.
ছেলেটি মেয়েটির নাম যোগ করে আরেকটা স্ট্যাটাস দিয়ে ফাইনালি আত্মহত্যা করতে গেলো !
.
কিছুক্ষণ পর আবার ফিরে আসলো ছেলেটি ! মেয়েটি বললো তুমি এবারও পারলে না ! আমি জানতাম এমন লেডিস মার্কা ছেলের দ্বারা প্রেম তো দূরের কথা কোন কিছুই সম্ভব না !
.
অপমানে ছেলেটি আবার আত্মহত্যা করতে গেলো কিন্তু না এবারও ফেরত আসলো ! মেয়েটি নির্বাক !
.
ছেলেটি এবার বললো, 'এতোবার আত্মহত্যা করতে যাওয়া দেখার পর যে মেয়েটি একবারও বারণ করলো না খাইলাম না তার ভালবাসা ! তারপর মেয়েটির পাছায় একটি লাথি দিয়া চলে আসলো !'
.
এরপর ছেলেটিকে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেইট মামুর দোকানে বইস্সা বিন্দাস বেনসন টানছে !
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


