somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিংক হপে ?

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে যদি বলা হয় আপনার সবচেয়ে পছন্দের বাংলা গান কোনটি আমি চোখ বন্ধ করে বলে দিবো ঐ যে ঐ গানটা কি যেন নাম.......!
.
এক ঘন্টা ধরে ভাবছি আমার সবচেয়ে পছন্দের প্রিয় সং প্রিয় রং আসলে কোনটি !
.
এক মেয়ে বলেছিলো ছেলেদের মেরুন রংয়ের শার্টে সিগ্ধ লাগে সে থেকে মেরুন রং পছন্দ আবার আরেক মেয়ে বলেছে সাদা শার্টে শূভ্র লাগে সেদিন থেকে সাদা পছন্দ ! কে যেনো বলেছিলো তোমাকে কালো টি শার্ট ভালো মানাবে তারপর থেকে তো তিন বছর কালোই পড়েছি কিন্তু একটি কালো মেয়ে ও সামনে এসে বলেনি ভাইয়া আপনাকে হেব্বি লাগছে !
.
কালার নিয়ে আমার যেখানে এতো দ্বিধা আছে সেখানে এক বন্ধু কালার চুজ করার জন্য কোলে করে আমাকে নিয়ে যায় ! তেমনি অনেকে ছবি দেখিয়ে বলে কোনটি প্রোফাইলে দিবো ! আমি মোবাইল কিনতে গিয়ে এক বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম কোন কালার নিবো ! এমনি হয় ব্যাপারগুলো.....!
.
আমার নাহিদা আন্টি সন্দ্বীপ থেকে চট্টগ্রাম বেড়াতে এসেছিলো তো আন্টি একদিন কালো ড্রেস পড়ে বেশ কিছুক্ষণ আয়নায় তাকিয়েছিলো এবং কামিজটি তাকে মানিয়েছিলোও বেশ বলবো না বরং বেস্ট ! কিন্তু আমি তাকে উল্টো বললাম এতো অসুন্দর আর তাকে কোন পোশাকে লাগেনি তারপর থেকে সে ঐ ড্রেসটি আর কখনো পড়েনি ! কসম সেটি আমার সামনে ছিঁড়ে ফেলেছিলো তো পড়বে কেমনে !
.
সেই গেটআপ নিয়ে বড়দিঘীর পাড় বন্ধু বেলালের বড় ভাইয়ের বিয়েতে যাচ্ছি নিজেকে টাইটানিকের নায়ক ডি ক্যাপরিও ক্যাপরিও মনে হচ্ছে ! পথে দেখা হলো এক বন্ধুর সাথে সে বললো এটা কি পড়ছস ! এক সুঁইয়ে বেলুন চুপসে ত্যানিয়ে গেলো আর এখন নিজেকে ফকির ফকির মনে হচ্ছে !
.
আসলে প্রশংসা শুনতে কেউ ভালোবাসুক আর না বাসুক বউরা তা খুব ভালবাসে,

তাই বিয়ের পর বেডরুমে পত্রটি পাথরের উপর খোদাই করে লিখে রাখলে ভালো উপকার পাবেন, 'জান জানো তোমাকে অনেক গর্জিয়াস লাগছে আর তুমিই আমার জীবনের প্রথম নারী বড় কথা কি জানো বিয়ের পর বিছানায়ও তুমি অতুলনীয় আশা করি তুমি খুব ভালো মা হবে এভাবে কি তুমি আমার সঙ্গে পুরো জীবনটা কাটাবে? বিশ্বাস করো বউ হলেও তুমিই আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং তোমাকে পেয়ে নিজেকে আমি ভাগ্যবান মনে করছি ! তুমি জানো আমি কী ভাবছি ? ভাবছি কেনো আমি তোমাকে এতো ভালবাসি !!'
.
তবুও মনের মধ্যে খুঁতখুঁত থেকে যাবে প্রতিদিন পত্রটির দিকে আঙ্গুল দেখিয়ে বলবে, কথাগুলো কি সত্যি ? বলবেন, 'সত্যি সত্যি সত্যি !' 'তিন সত্যি !'
.
তারপর একদিন দেখবেন বউ ফুল ভলিওমে শুনছে, 'যদি কাগজে লিখো নাম কাগজ ছিড়ে যাবে । পাথরে লিখো না পাথর ক্ষয়ে যাবে । হ্নদয় এ লিখো নাম সে নাম রয়ে যাবে ।'
.
আর আপনি শুনবেন,''এই হৃদয় ছিড়ে যদি দেখানো যেতো, আমি যে কে তোমার সে কথা কি তুমি মানতে ?"
.
প্রিয় রং প্রিয় সং'য়ের মতো প্রিয় মানুষ ভালবাসে কি না সে টা ও একটি রহস্য ! মন বারবার জানতে চাই সে কি সত্যি ভালবাসে ! তবুও আমাদের একটি প্রিয় রং প্রিয় সং থাকে....!
.
আপনার সবচেয়ে প্রিয় সং'টির(Song) ডাউনলোড লিংক কমেন্ট করেন আজ WiFi জোনে আছি ! লিংক হপে ?
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×