সিলেটে জঙ্গি আস্তানায় নব্য জঙ্গি মর্জিনাকে কেন্দ্র করে ফেসবুক, টিভি মিডিয়া, ব্লগ, রাস্তা, রেস্তোরা উত্তাল !
.
আমাকে দুই একজন বললো শরীফ ভাই মর্জিনা'র ব্যাপারটা নিয়ে কিছু লিখবেন না ! আমি জানি না প্রকৃত ঘটনা কি !
.
তবে আমাদের সন্দ্বীপের একটা মেয়ের নাম ছিলো মর্জিনা আমরা তাকে 'তুতু তু তুতু তারা, মর্জিনার বাপ খাইছে ধরা ' বলে বলে চেতাইতাম !
.
১৯৯২ সালের 'বল রাধা বল' জনপ্রিয় ছায়াছবির একটি গানের মিমিক বেশ তুঙ্গে ছিলো পরবর্তী যুবক সমাজে, 'তুতু তু তুতু তারা, মর্জিনার মা খাইছে মারা ৷'
.
আসলে এটি মূলতো হিন্দী ফিল্মের গান যেই গানটি মূলতো গেয়েছিলো কুমার শানু এবং পূর্ণিমা আর গানটির সাথে ঠোট মিলিয়েছিলো রিশি কাপুর আর জুহি চাওলা আর গানটি ছিলো, 'তুতু তু তুতু তারা ,টোডো না দিল হামারা ! তুতু তু তুতু তারা, ফাঁস গিয়া দিল বেচারা !'
.
সম্প্রতি হানিফ সংকেত ইত্যাদিতে গানটির মিমিক করেছিলো যেখানে দেখানো হয়েছিলো মর্জিনার বাপ জেল থেকে ছাড়া পাওয়ার পর দেখে ঢাকা শহর পাল্টে গিয়েছে আর গানটি ছিলো, 'তুতু তু তুতু তারা, মর্জিনার বাপ পাইছে ছাড়া !'
.
টিভির স্ক্রলগুলো দূর থেকে আমি একটু ঝাপসা দেখি হঠাৎ সেখানে ভেসে উঠলো মর্জিনা নামে এক জঙ্গি বলছে, সোয়ামি পাঠান ! তাড়াতাড়ি লাফাই উঠলাম ইন্টারেস্টিং কেস মনে করে পরে দেখি লেখা, সোয়াত পাঠান !
.
সত্যি বলতে কি খুব খারাপ লাগে ঘটনাগুলো ! চৌকির তলে চেক করে দেখি জঙ্গি টঙ্গি আছে কি না ! বলা তো যায় না কখন কোথায় আমরা জিম্মী হয়ে যায় তাদের কাছে !
.
ইসলাম অর্থ শান্তি এবং ইসলাম শান্তির ধর্ম তবে কেনো আজ এতো অশান্তি হানাহানি নিজেদের মধ্যে ! কারা ইন্দন দিচ্ছে এদের পিছনে ! কি স্বার্থ তাদের !
.
পুলিশের সাথে আমরাও উদাত্ত আহবান জানচ্ছি, বের হয়ে আসুন মর্জিনা ! সোয়াত না সোয়ামির সাথে সহজ সরল পথে নিজের ভুল বুঝতে পেরে সুন্দরভাবে শান্তিতে জীবন যাপন করুন !
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



