somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম্বার ওয়ান শাকিব খান!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাকিব খান আপু বিশ্বাসকে ২০০৮ সালে বিয়ে করেছে পারিবারিকভাবে কিন্তু তাদের সন্তান হওয়ার পর অপু বিশ্বাস তা হঠাৎ মিডিয়ার সামনে নিয়ে আসে! আর তাতে পুরো ফেসবুক এখন সাকিবময়!
.
আমি তো শালার আকাশ থেকে পড়লাম! এতোদিন কত ছবিতে কত বিয়ে করেছে শাকিব খান তাতে আমজনতা কোনদিন প্রশ্ন করেনি কিন্তু রিয়েল লাইফে একটা বিয়ে করেছে বলেই এতো কথাবার্তা!
.
শাকিব খান মেয়েদের মতো লাল লিপিস্টিক দেয় এটা কি তার দোষ! লক্ষ লক্ষ টাকা খরচ করে তাহলে মেকাপ ম্যানগুলো রাখার কাজ কি?
.
বাংলা সিনেমা হলে গিয়ে এখন কারা দেখে সেদিকটা খেয়াল রেখে প্রযোজকদের মাঠে নামতে হয়! সারাদিন রিক্সা টেনে সপ্তাহে একদিন কদম আলী নিজের পকেটের টাকা খরচ করে শাকিব খানের মুভি দেখতে গেলে তাকে ঐ ভাবে প্রেজেন্ট করতে হবে তার চাহিদা অনুসারে!
.
এসব নিম্নসাধারণ মানুষদের মাথায় ধুম টু, টাইটানিক, এবাটর খেলবে না!
.
কোটি টাকা বাজেট করে হাই থটের মুভি বানালো কিন্তু আপনি পিসি অন করে দেখে ফেললেন হলে না গিয়ে! তারপর পরের দিন দেশ জাতি উদ্ধার করে ছবির কলাকৌশলীরা রাস্তায় বসে গেলো!
.
২০১৫ সালে ভারতের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী বলিউডের হাজার হাজার আইকন মারিয়ে তাদেরকে পিছনে ফেলে ইন্টারনেটে সবচেয়ে বেশী সার্চ করা হয়েছিলো সানি লিওন কে!
.
ধরে নিলাম বাংলাদেশের সার্চ অপশনে নায়লা নাঈম শীর্ষে তবে দোষটা কি আমাদের মানসিকতার নয়!
.
জনপ্রিয় নায়ক ফেরদৈস যখন ২০১৫ সালে চরম ক্রান্তিকালে ছবি প্রতি পাঁচ/সাত লাখ টাকা পারিশ্রমিক নিতেন তখন শাকিব খান নূন্যতম পারিশ্রমিক ত্রিশ/চল্লিশ লাখ থেকে কমে পঁচিশ/ত্রিশ লাখ ছিলো!
.
শাকিব ছাড়া কোন ছবি ই তেমন হিট হচ্ছিলো না দীর্ঘ দিন! কারণ আমাদের উর্বর মস্তিষ্কে সাকিব ক্ষেত হলেও যারা সারাদিনের আয় থেকে কিছু টাকা জমিয়ে সে টাকা দিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখতো তাদের চোখে সাকিব হিট!
.
পরিসংখ্যান তা ই বলে!
.
কোন এক মুচি জোতা সেলাই করতে করতে ভাবে তার ছেলে বড় হয়ে শাকিব খান হবে!
.
কোন এক টেম্পু চালকের বউ মাঝ রাতে বলে উঠে, তুমি আমার শাকিব খান!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে সীমানার বাহিরে কিছু ইটের ভাটা আছে! ওখানে গেলে কিছু সাধারণ মানুষের দেখা মিলে! তারা দশ বার জন মিলে দেখি শাকিব খানের নতুন ছবি দেখছে!
.
তাদের মোবাইলের কমপক্ষে দুই জিবি শাকিব অপুর ভিডিও গান দিয়ে ঠাসা!
.
তারা এক মাইল দূর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইটে আসে শাকিব অপু বুবলির গান দিয়ে মেমোরি লোড করতে!
.
চোখে মুখে আনন্দ চিকমিক করে! কেউ বলে বস/ কেউ বলে নাম্বার ওয়ান/ কেউ বলে কিং খান!
.
আমাদের চোখে ক্ষেত মার্কা মানুষটি রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচিত্র পুরষ্কার পেয়েছেন দুইবার এবং মেরিল প্রথম আলো পুরষ্কার সাতবার!
.
যে ছবির জন্য তিনি দুবার জাতীয় চলচিত্র পুরষ্কার পেয়েছেন সেই ছবির নাম, খোদার পরে মা(২০১২)
.
আশা করি সমালোচনার পাশাপাশি ভালো ছবিগুলোর সুনাম করতে ভুলবেন না! অন্যের ব্যক্তগত জীবন নিয়ে হাসি ঠাট্টা না করে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবুন!
.
যার কর্ম সে ফল ভোগ করবে!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×