

দিনের শুরুটা হলো বারটায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করেই অলম্পিক বিস্কুট দিয়ে এক কাপ চা পান করার মাধ্যমে!
.
একটু পর মনে হলো দাঁত ব্রাশ করতে ভুলে গেছি! তারও একটু পর মনে হলো আজ তো পহেলা বৈশাখ! এই আমি কি করলাম!আস্তো একটা দিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম!
.
গুটি গুটি পা'য়ে এক সপ্তাহের ময়লা কাপড়গুলো এবং একটি সার্ফএক্সেল নিয়ে বাথরুমে গিয়ে দেখি হাউজে পানি নেই!
.
বৈশাখের পাঞ্জাবীটা বের করে দেখি স্ত্রী নাই! স্ত্রী বাপের বাড়ি না গেলেও কারেন্ট ঠিক ই বাপের বাড়ি চলে গেছে!
.
কারেন্ট আসলে ইস্ত্রী করে খেয়াল করলাম..... যাকগে বলুম না!
.
তারপর মেলায় গেলাম! ঠাডা রোদ! মেয়ে ঘামছে! ছেলেটি মিষ্টান্ন খাচ্ছে! এরপর মেয়েটিকে কিস করছে! তারপর পানি খাচ্ছে! এভাবে পাবলিক প্লেসে বেশ কয়েকবার এমন করলো!
.
কাছে গিয়ে বললাম ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখার মতো অনের কিছু আছে! যেমন বোটানিক্যাল গার্ডেন! প্রীতিলতা হলের একটু সামনে দিয়ে গেলেই মাইনকার চিপা! ইত্যাদি ইত্যাদি!
.
ছেলেটি বললো দূর ভাই! ইয়ার্কি করিয়েন না! যে গরম তাতে মিষ্টি প্লাস দুই ফোঁটা ঘামের লবন প্লাস এক কুলি পানি মুখের ভিতর মিশিয়ে স্যালাইন বানিয়ে খাচ্ছি! বেয়ার গ্রেইলের এপিসোড দেখেন নি! প্রতিকূল পরিবেশে কিভাবে বেঁচে থাকতে হয়!
.
তার কথা শুনে মেয়েটির মতো আমিও ঘামতে শুরু করেছি জানিনা প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য কেউ আমার কাছে আসবে কি না!
.
তারপর এভাবে আরো কিছু আনন্দক্ষণ শেষে বাসায় আসলাম,

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



