somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহুবলী থ্রি ফোর ফাইভ চলবে......!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ৪০ মিলিয়ন ডলার বা ৪০০ লক্ষ ডলার বা ১ ডলার ৮০ টাকা করে ধরলে ৩২০ কোটি টাকা খরচ করে বাহুবলী'র প্রথম খন্ড তৈরী করা হয়েছিলো!
.
এখন চলছে দ্বিতীয় খন্ড নিয়ে মাতামাতি!
.
সকালে অফিস যাওয়ার সময় আমার ছোট ক্যালকুলেটরে এই হিসেব করতে গিয়ে দেখি ইরর দেখাচ্ছে!
.
পরে অফিসে গিয়ে বড় ক্যালকুলেটরে হিসেব কষেছি! বরাবার ই আমি অংকে দুর্বল! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল তার স্বাক্ষী!
.
একবার স্যার বলেছিলো তিনটা অংকের মধ্যে একটা মাস্ট আসবো! নোট বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে গেছিলাম তিনটা! একটা কমন! দেদারচ্ছে লিখে দিয়েছি দেখে দেখে! বাসায় এসে দেখি প্রশ্নে সব ঠিক আছে কিন্তু শুধু একটি সংখ্যা বেশ কম! ফলাফল ডাবল জিরো!
.
আমাদের সময় একমাত্র অংকের নোট বই দেখার অধিকার কেবল স্যারদের ছিলো! কারণ তার বুঝতো আর নোট বই আমাদের হাতে দিলে অন্যান্য বিষয়ের মতো মুখস্ত করা শুরু করবো ভেবে তারা লুকিয়ে রাখতো!
.
পৃথিবীতে প্রতিদিন আশি লক্ষ মানুষ না খেয়ে থাকে আর বাহুবলীর দেশ ভারতে আশি হাজার লোক রাতের খাবার না খেয়ে ঘুমায়!
.
আমি জানি আপনি ভাবছেন! আবদুর রব শরীফ ভাই নীতিকথা শুরু করেছে! এই জন্য অংকে ফেইল্টুস!
.
কুড়িগ্রামে ভাতের অভাবে মাত্র ৩৪৫০ টাকায় সন্তান বিক্রীর ঘটনা মাত্র কয়েক বছর আগের! সাথে উপহার হিসেবে বাবা পেয়েছিলেন একটি পাঞ্জাবী মা টাঙ্গাইলের শাড়ি!
.
‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স’ তাদের প্রতিবেদনে প্রকাশ করেছিলো পৃথিবীতে প্রতিবছর প্রায় ৩১ লাখ শিশু মারা যায় না খেয়ে!
.
কিছুদিন আগে এক রোহিঙ্গা শিশু পনের দিন না খেতে পেয়ে মারা যাওয়ার পর তা ফেসবুক ব্লগে ভাইরাল ইস্যু হয়ে গিয়েছিলো!
.
বাহুবলী বিগিনিং ছবিতে কেন বাহুবলীকে খুন করলেন কাটাপ্পা? 'বাহুবলী: দ্য কনক্লুশান' ছবিতে এই প্রশ্নের উত্তর খুঁজার জন্য লক্ষ লক্ষ মানুষ নির্ঘুম ছিলেন! এখন উত্তর খোঁজার জন্য লিংক খুঁজছেন! তবে কেনো এক মুঠো ভাতের জন্য লক্ষ লক্ষ মানুষ মারা যায় তার উত্তর কয়জন খুঁজছেন? টাকা নেই!
.
এই সেই হাজার কোটি টাকা যা দিয়ে ক্যাসিনো বানানো হয়! বুর্জ খলিফা থেকে শুরু করে হালের পাঁচ তারকা হোটেল তৈরী হয়!
.
মানুষের মাঝে আজ সর্গ নরক মানুষেই সুরাসুর! কেউ বিলাসবহুল প্লাটে স্বর্গে থাকে তার পাশে কেউ ফুটপাতে বস্তা গায়ে!
.
ইদানিং বড্ড লেকচার দিই আমি! দুপুরে আস্ত একটা গ্রিল চিবোচ্ছিলাম তার একটু আগে আমার কাছে একটা লিকলিকে মহিলা এসে ভাত খেতে চেয়েছিলো! আমি দুই টাকা দিয়ে হাজী মোহাম্মদ মহসীনের মতো ভাব নিয়েছিলাম!
.
সবচেয়ে বড় কথা ব্যাংকে কিছু টাকা থাকলে কোন এক সন্ধ্যায় তোমাকে নিয়ে বাহুবলী দেখতে যেতাম ভারতের কোন সিনেকমপ্লেক্সে! পারছি না বলে গোষ্ঠি উদ্ধার করছি!
.
আমি নিজেই মস্ত বড় হালার পো হালা! কেমনে বুঝবো ওদের জ্বালা! যাকে নিয়ে এই বাহুবলী তিনি নিজেই তো সন্যাসী!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×