somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম শ্রমিক!

০১ লা মে, ২০১৭ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গবেষণায় দেখা গেছে, এক ঘন্টা বউয়ের সাথে শ্রম দিলে ৩৬ মিনিট ব্যায়াম অথবা একই সময় ধরে মাটি কাটার মতো পরিশ্রম হয় এবং ক্যালরি ক্ষয় হয়!
.
তবুও কেনো তা মনে হয় না? কারণ যেসব কাজে আনন্দ আছে এবং কাজ করে বিনোদন লাভ করা যায় সেসব কাজে পরিশ্রম আছে বলে মনে হয় না!
.
শিক্ষা গুরু আবদুল্লাহ আবু সায়ীদকে জিজ্ঞেস করা হয়েছিলো, অবসর কি? তিনি বলছিলেন একটি কাজ থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন আরেকটি কাজ করাকে অবসর বলে! ক্রমাগত একটি কাজ করতে করতে মানুষ একঘেয়ে হয়ে যায়!
.
একটি মানুষ যতবেশী ভিন্নধর্মী কাজ করতে পারবে যেমন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতিক সে তত বেশী অবসর লাভ করবে! প্রশান্তি লাভ করবে! আনন্দ লাভ করবে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের ড্রিল ক্লাশ নিতো সোলাইমান স্যার! একদিন দুপুরে আমাদের বললেন, আমি চার পাঁচটা গ্রুপ করে দিবো আর সবাই মিলে আমরা পুরো স্কুল পরিস্কার করে ফেলবো! ময়লাগুলো এনে আলাদা আলাদা জায়গায় স্তূপ করবো! যে গ্রুপের ময়লা বেশী উচু হবে সে গ্রুপকে বিজয়ী ঘোষণা করা হবে!
.
সারাদিন ক্লাশ তার উপর পিটি করে আমরা অনেক টায়ার্ড ছিলাম! তার উপর সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কাজ! পাছার উপর কেরাত বেতের ভয়তো আছেই! শুরু করে দিলাম সবাই মিলে!
.
মনে হলো পৃথিবী প্যাকেটময়! আচার, বাদাম, সিঙ্গারা থেকে শুরু করে কত কত প্যাকেট এই দুনিয়ায় যত্রতত্র পড়ে থাকে তার ইয়ত্তা নেই!
.
ক্রমে ক্রমে ময়লার টিলা হয়ে গেলো! সবাই মিলে উল্লাস করে তাতে আগুণ জ্বালিয়ে দিলাম! ময়লা কাগজ টাগজ জ্বলছে সাথে আমাদের ক্লান্তিও! ইশ! আবার যদি করতে পারতাম এমন কাজ!
.
টোকাইরা আবার এমন কাজ করতে করতে ব্যাংকারদের মতো বোরিং হয়ে যায়!
.
অনেক মানুষ আছে যারা এত্তগুলো কাজ করে! তাদের দেখে কোন আলসে জিজ্ঞেস করে বসে, ভাই সারাদিন চাকরি করেন! এটা করেন! ওটা করেন! এতো কাজ কেমনে করেন? ক্লান্ত লাগে না! আমি তো একটি কাজ করতে করতে হাঁপিয়ে যায়!
.
আসলে মূল কথা সে অবসরের সংজ্ঞা জানে না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন অর্থনীতি পড়তাম তখন দেখতাম সপ্তাহে তিন দিন বন্ধ! পুরো মাস বন্ধ! ছয় মাস বন্ধের মতো! এতো এতো সময় হাতে! সারাদিন ঘুমাইতাম! রাতে ঘুমাইতাম! ঘুম থেকে উঠে ঘুমাইতাম! একদিন খেয়াল করতাম, ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছি! ক্লান্ত! পরিশ্রান্ত! তারপর টায়ার্ডনেস কাটানোর জন্য ঘুরতে যেতাম!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ সকাল ১১:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×