somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁচাতে চাই!

০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি অহন বাঁচতে চাই গানটি দেখে মনে হলো তুই অহন মইরা গেলেও আমার কিছু আসে যায় না! আমি আছি আমার জ্বালায়! চাকরিতে ইনক্রিমেন্ট কম হয়েছে!
.
পহেলা বৈশাখে বিবিএ ফ্যাকাল্টি এবং শহীদ মিনারের মাঝখানে একদল তরুণ এসে বার বার বললো, আমাদের বন্ধুটি খুব অসুস্থ! দশ টাকা দিয়ে মনে মনে বললাম যা বিদায় হ! পহেলা বৈশাখ দেখতে আইছি!
.
একদল ছোট ভাই এসে একদিন বললো আবদুর রব শরীফ ভাই একটা আবদার নিয়ে এসেছি! আমাদের সাথে ক্যান্সার আক্রান্ত ভাইটির জন্য একটু ক্যাম্পেইন করবেন? মনে মনে বললাম! দূর হ! চোখের সামনে থেকে! সপ্তাহে একদিন ছুটি বিউটিকে টাইম দিতে হবে!
.
বন্ধুকে বাঁচানোর জন্য একবার একদলকে দেখলাম প্রায় পা ধরছে আরেক দল সাধারণ মানুষদের! জিইসির মোড়ে থমকে দাঁড়ালাম! এমন সুন্দর দৃশ্য! এতো মনোরম! এতো উপভোগ্য! যেমনটি থ্রি এডিয়টসে আমীর খান তার বন্ধুকে বাঁচাতে প্রাণপণে হাত নেড়ে রাস্তা ট্রাফিক মুক্ত করছে! স্ট্রেচারের হাতল ধরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে! ব্যাক গ্রাউন্ডে বন্ধুত্বের সুসময়গুলোর দৃশ্য! তারপর মোটিব করা! নায়িকার বাবাকে তীর ছুঁড়ে মারা!
.
এই দৃশ্যটির জন্য আমি থ্রি এডিয়টস ফিল্মটি পুরোপুরি শেষ করতে পারি না! বারবার টেনে দেখি! তবুও মুগ্ধতা থেকে যায়!
.
এই তো সেই ফিল্মের বাস্তব নায়ক নায়িকাগুলো! প্রকৃত হিরো! দোস্ত এক্সাম শেষ করে আইতাছি! ঐ শালা দ্রুত আয়! এক্সাম গেলে এক্সাম পাবি কিন্তু বন্ধু গেলে বন্ধু আর পাবি না!
.
এই দেশে সবাই আমি এবং আমাদের অনেকের মতো না! অনেকে আমাকে বলেছে ভাই অহন নিয়ে কিছু লিখেন! আমি লিখিনি!
.
অথচ যে গান লেখে সে গান অহনকে নিয়ে গান লিখেছে! যে সুর করতে পারে সে সুর করেছে! যে কিছু পারে না সে গানটি শেয়ার করেছে!
.
এমন কোন ক্যান্সার অথবা জটিল রোগী পাবেন না যার বন্ধুরা তাকে বাঁচাতে রাস্তায় নামেন নি! হাত পেতে অপমান হননি!
.
আমার বন্ধু রফিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় ক্যান্সারে মারা গেছেন! এমন কোন বন্ধু নেই যে রাস্তায় নামেনি! এমন কোন বন্ধু নেই যে ফান্ড কালেক্ট করতে গিয়ে অপমানিত হয়ে কাঁদে নি!
.
আমরা সকালে বের হতাম রাতে ক্লান্ত অবসন্ন হয়ে ঘরে ফিরতাম!
.
কেউ কেউ বলতো আমরা ব্যবসায় নেমেছি!
.
কেউ বলতো টাকা ফিল্ম ফেস্টিবল করে ফান্ড কালেক্ট করার কি দরকার!
.
কেউ বলতো তোমরা মনে হয় কিছু টাকা নিজেদের পকেট ভর্তি করো!
.
কেউ বলতো আল্লাহর মাল আল্লাহ লইয়া যাবে!
.
কেউ বলতো পরীক্ষা সামনে এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও!
.
সে এক বিশাল ইতিহাস! কুত্তার মতো লাথি খেয়েও ফান্ড কালেক্ট করার ইতিহাস!
.
তবুও বন্ধু তুই আর কিছুদিন বেঁচে থাক! মাঝে থাক! তুই ছাড়া লাইফ ইম্পসিবল!
.
নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুদকে বাঁচাতে ৩/৫/১৭ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদে (দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত) আয়োজন করা হয়েছে 'একখন্ড মীরাক্কেলের!' ওরা আসছে সবাই আপনি আসছেন তো? আর হ্যাঁ ওটা আমার অনুষদ...! ঘুরে দেখতে ভুলবেন না!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×