somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইনকার চিপা

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিপা গলিতে ঢুকে কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই খেয়ে আপনাকে যখন হাতে বাংলা টিস্যু(পেপার কাটা) ধরিয়ে দিবে তখন এক মুহূর্তের মধ্যে চিপা গলির রহস্য পেয়ে যাবেন!
.
প্রত্যেক চিপা গলিতে একটি বিখ্যাত খাবার জিনিস থাকে!
.
লক্ষীপুর আলেকজেন্ডার বাজারের চিপা গলির ভিতর দিয়া ডানে ঘুরে বামে মোড় নিয়ে ঠিক একটু সামনে গেলে যে টং আছে সেখানে এক কাপ রং চা না খাইলে আপনার জীবন ষোল আনা বৃথা!
.
গুলিস্তান থেকে নাজিরা বাজারে গিয়ে গলির ভিতর দিয়ে যে গলি গেছে তার একটু সামনে চিপার ভিত্রে যে কাচ্চি বিরিয়ানীটা আছে তা তার পাশে বিখ্যাত গ্রান্ড নবাবের কাচ্চি বিরিয়ানীকে হার মানাবে!
.
বাবু বাজার ব্রিজ পার হয়ে জিঞ্জিরা ফেরি ঘাটের ঠিক উল্টো দিকে যে গলিটা গেছে ঐ গলির এক দুই দোকান পরে হাতের বামে 'বিসমিল্লাহ দিল্লী কাবাবে'র বীপ বটি কাবাব যে খায়নি তার জীবনে বেঁচে থেকে আর কি হবে!
.
চট্টগ্রাম অক্সিজেন মোড় নেমে মুরাদপুর যাওয়ার মুখে ডানে গিয়ে একটু বামে যে চিপা গলি আছে সে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ খাঁটি গরুর দুধ চা যদি নাইবা খেলেন জীবন ষোলকলা অপূর্ণ!
.
কথায় আছে 'গলি যত চিপা প্রেম তত গভীর হয়! খাবার তত সুস্বাদু হয়!
.
ঢাকাকে বলা হয় বায়ান্ন বাজারের তিপ্পান্ন গলির চিপা! কিন্তু প্রশ্ন হলো চিপা একটা যে বেশী ওটা কোনটা? সেটা হলো, মাইনকার চিপা!
.
জীবনের কিছু মাইনকার চিপা থাকা! যে চিপায় পড়লে আপনি বুঝতে পারবেন জীবন কি! কেমন! বন্ধু কে! শত্রু কে! আপন কে! পর কে! ইত্যাদি ইত্যাদি!
.
মাইনকার চিপা হলো এমন একটি চিপা যে চিপায় পড়লে নড়া ও যায় না চড়া ও যায় না! কিছু করারও থাকে না!¹
.
সেশন জট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের একটি জনপ্রিয় গান আছে, 'আমার মাথাটা চুলকায়! চুলগুলো যায় যায়! পড়ছি আমি মাইনকার চিপায়আআআয়য়!'
.
আরো সহজ মাইনকার চিপা বুঝতে হলে আপনাকে কল্পনা করতে হবে, আপনি গামছা পড়ে হেব্বী পার্ট লাইয়া সুন্দরী সুন্দরী ললনাদের সামনে দিয়ে দৌড়ে পানিতে লাফ দিয়ে আবিষ্কার করলেন গামছা স্রোতো ভাইসা যাওয়ায় আপনি ফাইস্যা গেছেন! এখন শালার কি উপায়!
.
জীবনে এই পর্যায়ে এসে আবদুর রব শরীফ নামক এক ভবঘুরে ভদ্রলোকও মাইনকার চিপায় পড়েছে! সে বুঝিতে পারিয়াছে সকাল বিকাল চাকরি করা ছাড়া লাইফের অন্য কোন গতি নেই! কিচ্ছু করার নেই!
.
তো আমার মতো মাইনকার চিপা থেকে বাঁচতে জীবনে ছন্দ আনতে আমার এক বন্ধু বিয়ে করে বুঝেছে সেখানে সে আরেক মাইনকার চিপায় পড়েছে! অদ্ভুত ছোট চিপা! নড়াচড়া করা যায় না শুধু উপর নিচ করা যায়!
.
বহু বছর আগে তার বাবা তার বাবা তার বাবা করে অনেকে এই মাইনকার চিপায় পড়েছে! তবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে সব চিপা খারাপ না!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×