somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ পাগলে কি না বলে!

০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বিয়ে করেছে ভদ্রমশাই! বিয়ের পর সাধারণত সবাই আবিষ্কারক হয়ে যায়! শীতের সকালে গোসল সেরে এসে অর্ধাঙ্গ বললো জানো! তুমি গোসল করার পর বাথ টবের পানিও তোমার স্পর্শে হট হয়ে যায়!
.
তার কিছুদিন পর গরম কাল চলে এলো! ভদ্রমশাই গোসল করে এসে বললো, আমাকে তোমার মতো কুল লাগছে তাই না? বাথ টবের পানিগুলো তোমার মতো কুল!
.
বউ প্রথম রান্না করেছে! তা ও আবার তিতা করলা! মুখে দিতেই মুখের পেশী কুচকে গেলো তা কোন রকমে সোজা টানটান করে ভদ্রলোক বললেন, তোমার স্পর্শে তিতা করলার স্বাদও মিষ্টি হয়ে যায়!
.
বিয়ের পর প্রথম চাঁদ দেখতে ছাদে যাওয়ার পর হঠাৎ অবাক বিস্ময়ে স্বামী বলে উঠলো, হানিমুনে তোমার সামনে চাঁদটা কে 'ফানি মুন' মনে হচ্ছে!
.
অনলি মাই হানি ইজ মুন!
.
এভাবে এক বছর কেটে গেলো! হানি পানি হয়ে গেলো! যদিও নোয়াখালির মতো আমরা সন্দীপ্পারাও পানিকে হানি বলি! তাই আঙ্গো ভালবাসা চিরদিন ই একই থাকে! আন্নে এভাবে রেনি আছেন কিল্লাই মুইয়ের দিকে? হাছা কথা কইছি!
.
একবছর পরে তাদের অবস্থা বর্ণনা করার জন্য আমি একটি কৌতুক বলবো,
.
বউ সকালে উঠে বললো, এই জানো আজকে আমাদের বিবাহ বার্ষিকী! আমরা কি করতে পারি?
.
হাজবেন্ড দীর্ঘশ্বাস ফেলে বললো, আপাতত চুপ করে আমরা নিরবতা পালন করতে পারি!
.
তো দুই বছর পর স্ত্রী এসে একদিন স্বামীর পাশে বসেছিলো! স্বামী প্রথম আলো পড়ছে! এমন সময় সে খোঁচা মেরে বললো, তুমি এখন আমাকে আগের মতো আদর করো না! তো স্বামী পত্রিকার বিনোদন পাতায় চোখ ভুলাইতে ভুলাইতে বললো, কই তুমি চা নিয়ে আসার পর একটু আগেও তো আদর করলাম! বউ তখন বললো, আমি কখন চা নিয়ে আসলাম! ওটা তো কাজের বুয়া ছিলো!
.
হেলায় হেলায় তিন বছর পর সম্পর্কটি অবহেলায় রূপ নিলো!
.
তো তারপর একদিন স্ত্রী এসে বললো আমাদের ভালবাসা ডাল ভাত হয়ে গেছে! স্বামী কম্পিউটার টিপতে টিপতে বললো, না বিরিয়ানী ই আছে! খাসা কাশ্মীরি বিরিয়ানী! কিন্তু তাতে কাশ্মীর দেখা না গেলেও সেই ফ্লেভারটি অবিকল আছে!
.
এরপর অনেক বছর পর বউ এসে বললো, আচ্ছা আমি মরে গেলে তুমি কি আমাকে ভালবাসবে? স্বামী বললো, তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাবো! তখন স্ত্রী বললো, আচ্ছা দেখা যাবে! তখন সে তার সুন্দরী বান্ধবীকে দিয়ে তার হাজবেন্ডের সাথে কথা বলালো! তারা একদিন দেখাও করালো!
.
প্রেম প্রেম অভিনয় করে যাচ্ছে বান্ধবী! তো একদিন বান্ধবী বললো, আচ্ছা তুমি তো বলেছিলে তোমার বউ মরে গেলে তুমি পাগল হয়ে যাবে!
.
যদি সত্যি সত্যি সে মারা যায় তুমি কি আমাকে বিয়ে করবে?
.
বান্ধবী কথাটি বলার আগে মোবাইলের রেকর্ডিং অপশনটা অন করে নিলো! হ্যাঁ অবশ্যই করবো উক্তিটি প্রমাণসহ তার বউকে শুনালো!
.
বেচারাতো মহা বিপদে! এখন কি হপে আবদুর রব শরীফ!!!
.
বউ তো রেগেমেগে ফায়ার! সব স্বামীকে খুলে বলে বললো, এই বুঝি ছিলো তোমার মনে! আমি তোমাকে একটি পরীক্ষা করেছিলাম মাত্র! আমি পনের বছর কার সাথে সংসার করলাম!
.
তোমাদের পুরুষ জাতির কোন বিশ্বাস নেই! তুমি নিজের মুখে বলেছিলে আমি মরে গেলে তুমি পাগল হয়ে যাবে! এতোটাই ভালবাস!
.
স্বামী মুখ খুলে বললো, পাগলে কি না বলে!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×