somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার দুর্বলতা ই আপনার সফলতা!

০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার দুর্বলতা ই আপনার সফলতা!
.
সন্দ্বীপের কোন একটি প্রত্যন্ত স্কুল থেকে ২০০৫ সালে আমার বন্ধু এ+ পেয়েছে! পুরো স্কুল তাকে সংবর্ধনা দিলো! তাকে প্রধান অতিথির চেয়ার টেনে দিয়ে স্পিচ দিতে বললো সবার উদ্দেশ্যে! অথচ এতদিন সে একটি ছোট কলেজে পড়ে ভেবে নিজেকে ছোট এবং ব্যাকডেটেড মনে করতো!
.
আমার আরেক বন্ধু একই বছর চট্টগ্রাম খুব নামী দামী কলেজ থেকে এ+ পেয়েছে! ঐ কলেজের প্রায় সবাই এ+ পেয়েছে! কলেজ তাদের সাদামাঠা সংবর্ধনা দিলো!
.
অনেক বছর পর প্রত্যন্ত অঞ্চলের কলেজে পড়া ছেলেটি তার কলেজে ঘুরতে গেলো! কলেজ এখনো তাকে সমানভাবে মনে রেখেছে দেখে তার চোখে জল এলো!
.
হেড মাস্টারের রুমের দক্ষিণ পাশে এপিটাপের মতো খোদাই করা তার নাম! এখনো যত্ন সহকারে সংরক্ষিত! আহা! কি আনন্দ! আকাশে বাতাসে! সরি ভাঙ্গা ফ্যানের বাতাসে!
.
আর নামী দামী কলেজের বন্ধুটি অনেক বছর পর তার কলেজে গিয়ে দেখে কেউ তাকে চিনছে না! বস্তা বস্তা এ+ ভিড়ে সে হারিয়ে গেছে!
.
জগতে যে আপনার চেয়ে সাধারণ মানুষ সে আপনাকে মনে রাখবে! সম্মান দিবে! কিন্তু যে আপনার চেয়ে অসাধারণ তার আপনাকে নিয়ে ভাবার টাইম নাইকা! কিন্তু দিন শেষে বাঁশটা আমরা সাধারণ মানুষটাকে দিতে অভ্যস্ত!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ক্যাম্পাস আছে! একটি হচ্ছে উত্তর ক্যাম্পাস আরেকটি হচ্ছে দক্ষিণ ক্যাম্পাস!
.
পূর্ব ক্যাম্পাস কিংবা পশ্চিম ক্যাম্পাস কেনো নেই সেটা নিয়ে বিস্তর গবেষণা করেও কিছু পেলুম না!
.
দক্ষিণ ক্যাম্পাসে থাকে ইয়া বড় বড় মানুষরা যেমন শিক্ষক, রেজিস্ট্রার, চেয়ারম্যান, ভিসিসহ ইয়া বড় বড় মানুষগুলো!
.
আর উত্তর ক্যাম্পাসে থাকে ছোট ছোট চাকরি করে এমন মানুষগুলো সাথে আমিও! এবং আমার মতো মানুষগুলো!
.
আমি যেখানে থাকি ঐ এলাকায় জিন্দেগীতেও কেউ কোন ক্লাশে ফাস্ট হয়নি! ছোট ছোট টিনের ঘর! মেঠো পথ! অনেকটা গ্রামের মতো! ছেলেরা বিন্দাস খেলা নিয়ো ব্যস্ত! পুরো এলাকা যেনো একটি পরিবার এমন!
.
২০০৫ সালে যখন আমার এসএসসি'র রেজাল্ট হয় তখন আমার এক বন্ধু এ+ পেয়েছে আর আমি জিপিএ ৪.৫ তো সে আমাকে বললো কত করে না বলছি ওসব ছেড়ে একটু পড়! পড়! পড়! শুনলি না!
.
যেকোন কাজে আমি স্কুল থেকে সাইকেল নিয়ে দক্ষিণ ক্যাম্পাস গিয়েছিলাম! পথে এক শিক্ষক! এই চোকরা রেজাল্ট কি? ওহ আচ্ছা! পড়াশুনা তো করো না এরচেয়ে ভালো কেমনে হবে!
.
যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়!
.
একটু পর দেখা অত্র এলাকার বিশেষ গুণীজনের সাথে! সে হিসেব কষে দেখিয়ে দিলো এবার দক্ষিণ ক্যাম্পাসে পাশের হার একশ শতাংশ এবং এ+ এর হার ৯৭ শতাংশ এমন! ব্লা ব্লা!
.
তোমাদের ঐ দিকে অবস্থা? বললাম এখন পর্যন্ত আমি এগিয়ে আছি! তারপর সে আকাশ থেকে পড়লো!
.
নিজেকে এতিম এতিম লাগছে! হায় শরীফ! হায় শরীফ! জীবনে তুই এ কি করিলি!
.
তো দুপুরে আমার এলাকায় আসলাম! আরে ভাই নামেন সাইকেল থেকে! আপনি তো অত্র এলাকার গর্ব! এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আপনি বিপুল সংখ্যক ভোটে এগিয়ে আছেন!
.
এলাকার কৃতী সন্তান হিসেবে তিন তিনটা টিউশনিও ঘরের আশে পাশে পেয়ে গেলাম!
.
মুরুব্বীরা আমার হাত ধরে নিবেদন করে তার সন্তানকে যেনো একটু পড়ালেখার বেপার বুঝিয়ে বলি! এই জীবনে পড়াশুনা করা কত দরকার!
.
মনে মনে বলতে থাকলাম, এই জীবন আমি রাখুম না! এতো সুখ প্রাণে সইবে না!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×