somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন ক্লান্তিহীন কাজকে ফ্যাশন বলে!

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিখ্যাত Forrest Gump ছবিতে একটি ডায়লগ আছে, 'জীবনটা হলো একবক্স চকলেটের মতো, তুমি জানো না তুমি কোনটা পাবে!'
.
আমার বাবা একজন সরকারী চাকরিজীবী! আমার পকেট খরচ চালাতাম আমি টিউশনি করে! বাবা তার সীমাবদ্ধ বেতন দিয়ে সংসার খুব সুন্দর চালাতেন কিন্তু মাস শেষে দুই চার পাঁচ হাজার টাকা ঋণ থাকতো!
.
সুতরাং বসে বসে বাবার টাকা নষ্ট করে একটার পর একটা চাকরির পরীক্ষা দেওয়া আমি মেনে নিতে পারিনি! আমি তাই শুধু জীবনে একটি পরীক্ষা দিয়েছি তা হলো ৩৫তম বিসিএস!
.
এটা দিয়ে বুঝে গেছি ওটা আমার জন্য না! আমাকে অন্য পথ দেখতে হবে! আমি খুঁজতে লাগলাম আমার আশে পাশে ভালো পোস্টে কারা চাকরি করে! লিস্ট ধরে ধরে তাদের ফোন করতে লাগলাম! তিন চারটা চাকরি পেয়ে গেলাম শুধু ফেসবুক থেকেই নক করে! অবশেষে কেডিএস এক্সেসোরিজ হেড অফিসে জয়েন করলাম!
.
আমার স্যার দুই বছর ধরে ভাইভা নিয়ে লোক পছন্দ করতে পারেনি! একপাশে সিভির স্তুপ! আমি স্যারকে বুঝালাম চাকরিটা আমার কতবেশী দরকার! আমি পারবো!
.
সেই পোস্টে আট বছরের অভিজ্ঞতাসম্পন্ন আমার এক ভাই পরীক্ষা দিয়ে রিজেক্ট হয়েছিলো!
.
স্যার একটা কথা বলেছিলেন, সাম পিপল আর ওভার স্মার্ট! সাম পিপল আর নন স্মার্ট! আই জাস্ট নিড স্মার্ট!
.
আমি বিশ্বাস করি সিম্পলি স্মার্টভাবে নিজেকে উপস্থাপনা করতে পারলে অন্তত যে কোন পরিবেশ পরিস্থিতি থেকে সমানে এগোনো যায়!
.
এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় পত্রিকা ছিলো 'আমার ক্যাম্পাস!' পত্রিকাটি হাতে পাওয়ার পর আমার মনে হলো ক্যাম্পাসে হিরো হতে হলে এই পত্রিকায় আমাকে কাজ করতে হবে!
.
আমি সম্পাদকের নাম্বার নিয়ে তাকে ফোন করে বললাম আমার একটি স্বপ্ন আছে! আপনার পত্রিকায় আমার একটি লেখা নিজ চোখে দেখবো! এরপর যোগাযোগ করে দশ ঘন্টা আমি ওনার রুমে গিয়ে বসেছিলাম! উনি আমাকে দেখে বললো, এটা কিভাবে সম্ভব এতোক্ষণ অপেক্ষা করা? তারপর উনি নিজেই আমাকে সাংবাদিকতা শিখালেন পনের দিনের মতো! তারপর করে দিলেন সহ সম্পাদক!
.
পরের সংখ্যায় ম্যাক্সিমাম আমার লেখা!
.
এক সময় আমি শত শত খাম কিনতাম! আড়াই টাকা করে! আট দশটা পত্রিকার চিঠি কলাম বিভাগের সংগৃহীত ঠিকানা বরাবর সেগুলো কেউ না দেখে মতো ভোরে গিয়ে ডাকবক্সে ফেলে আসতাম!
.
তারপর হলে গিয়ে পত্রিকা রুমে গিয়ে প্রতিদিন আবিষ্কার করতাম কেউ আমার লেখা প্রকাশ করে না! আমি এতোটাই খারাপ লিখি!
.
তারও আগে আমি গল্প লিখে আমার যে বন্ধু তাকে গল্প পড়তে দিলে রাগ করবে না ওদের খুঁজে গল্পটি নিজে পড়ে শুনাতাম! ওরা হাসতো! তবুও আমার ভালো লাগতো অন্তত একজন বিরক্তসহকারে হলেও আমার লেখা পড়েছে!
.
কেউ আমার লেখা পড়েছে এরচেয়ে সুখকর বিষয় আমার কাছে কিছু নেই! এভাবে একদিন আমি বুঝে গেলাম আমার একটা ভালবাসার জায়গা আছে যার জন্য আমি ছোট হতে পারি! হাত হাতজোড় করে নিবেদন করতে পারি!
.
মীরাক্কেলের ইয়াকুব রাসেল একবার আমাকে বলেছিলো ভাই, কি করবো বুঝছি না! একদিকে পরীক্ষা অন্যদিকে ভালবাসা! আমি কি করবো? আমি বলেছিলাম তুমি তোমার ভালবাসার কাজটি করা মনে হয় ভালো হবে! এরপর তাকে একদিন মীরাক্কেলে আবিষ্কার করলাম!
.
জীবনকে যদি চকলেটের বাক্স ধরি তাহলে আপনার জীবনে কোন ফ্লেভারের চকলেট পাবেন সেটা অনেকক্ষেত্রে নিয়তি ঠিক করে দেয়!
.
সোলাইমান সুখন সরকারি চাকরি ছেড়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে বসে বসে চা সিগারেট খাবে এই স্বপ্নে বিভোর হয়ে ভালবাসার টানে চাকরি ছেড়েছিলেন সেখানে তিনি খুঁজে পেয়েছিলেন আইবিএ নামক কিছু একটা আছে যা করলে স্বাধীন নিজের মতো জীবন যাপন করতে পারবে! আটমাস পর সে আইবিএ চান্স পেয়ে গেলো! তারপর ইয়ুটিয়ুব সেলেব্রেটি! এখন তাকে খুঁজছে পুরো বাংলাদেশ! তা ও মোটিবেশন দেওয়ার জন্য...!
.
একসময় পাগল উপাধি পাওয়া ছেলেটি আজ আয়মান সাদিক!
.
অথবা একজন সীমান্তের জন্ম হয় যে ফোর্থ ইয়ারে পড়া অবস্থায় ঐ বিশ্ববিদ্যালয়ে ফাস্ট ইয়ারের ছাত্রদের মোটিবেশনাল ক্লাশ নেয়! এমনকি বিসিএস পরীক্ষার্থী থেকে শুরু করে সরকারী বড় বড় আমলাদেরও...!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×