somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলক ভাই জিন্দাবাদ!

১২ ই মে, ২০১৭ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি পীর মাশায়েখ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের রাজনীতি আপনার জন্য না! মন্দের ভালো বলে একটা কথা আছে! জোনায়েদ আহমেদ পলক সেই বিচারে অনেক এগিয়ে আছেন! ইস্যু যখন পলক ভাই তখন লেখাটি আবারো পেস্ট করলাম!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে যখন পড়তাম আমার জীবনের লক্ষ্য ছিলো পাইলট হবো!
.
হঠাৎ লক্ষ্য করলাম বাবার সাথে কোথাও গেলে পাশের আংকেল থুতনি ধরে আদর করে জিজ্ঞেস করে, ওলে ওলে বাবু বড় হয়ে কি হতে চাও? প্রশ্নের উত্তরে প্রক্সি দিয়ে বাবা বলতো, 'আংকেল কে বলো তুমি পাইলট হতে চাও!'
.
পরীক্ষার হলে আমার নকলের স্টাইল আলাদা ছিলো সেই কথা আরেকদিন বলবো কিন্তু জীবনের প্রথম নকল ছিলো পাইলট হবো! এরপর যে জিজ্ঞেস করতো তাকেই বলতাম আমি পাইলট হবো!
.
আবদুর রব শরীফ ওয়াজ এ পাইলট! আবদুর রব শরীফ ইজ এ পাইলট! আবদুর রব শরীফ উইল বি এ পাইলট! ফাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স! টেন্স তিন প্রকার! অতীত, বর্তমান এবং ভবিষ্যত কাল!
.
আমার জীবনের লক্ষ্য পাল্টে দিয়েছে এডভান্সড এসে এন্ড গ্রামার বুক নামে একটি বই! ওখানে এইম ইন লাইফ ডাক্তার লেখা ছিলো! ক্লাশ নাইনে আমি কমার্স নিয়েছি তবুও পরীক্ষায় এইম ইন লাইফ আসলে পূর্বে শিখা 'মাই এইম ইন লাইফ ইজ এ ডক্টর' লিখে বিশে পনের/ষোল পেতাম!
.
সুতরাং আমরা যারা এ+ নিয়ে গর্ব করি তাদের যে ছেলেটা এইম ইন লাইফ ফেসবুকার লিখে সি+ পেয়েছে তার থেকে শিক্ষা নেওয়া উচিত! কারণ সে অন্তত চিন্তা করে জোকস করেছে!
.
আমার প্রাণপ্রিয় সন্দ্বীপে এক দূর সম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে একটি ময়না পাখি ছিলো! তো পাখিটি কেউ ঘরে ঢুকার সময় 'স্বাগতম' বলতো! একদিন বাসায় চোর ঢুকার আগে পাখিটি চোরকেও নাকি মুখস্ত শিখানো বুলি 'স্বাগতম' বলেছিলো!
.
আমি রাজনীতি নিয়ে কোন কথা বলিনা তবে আমি অনেকের খোঁজ খবর রাখি যেমন মাননীয় তথ্য ও প্রযুক্তি উপ-মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক যার সেমিনারগুলো আমি দেখি! প্রিয় ব্যক্তিত্ব!
.
স্কুলে তার জীবনের লক্ষ্য ছিলো কলেজে উঠে একটা মোটর বাইক চালাবে! ধুম ধাম করে এসে স্টেজের সামনে নামবে! তারপর ইয়া ইয়ু বলে দুই চারটা রক মেটাল গেয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আবার হুন্ডায় উঠে ইউটার্ন দিয়ে বাড়ি ফিরবে!
.
কিন্তু না কলেজে উঠে তিনি রাজনীতি শুরু করে ১৯ বছর বয়সে ঐ কলেজের বিপি হয়েছেন! ২২ বছর বয়সে বিয়ে করেছেন! ২৪ বছর বয়সে বাবা হয়েছেন!
.
বলে রাখি, আমার ১২ ই মার্চ ১৯৯০ এ জন্ম ছেলেও কিউট! এই যে লেখাটা পড়ছেন সে এটা নিজের হাতে লিখেছে! ছেলের মধ্যে প্রতিভাও আছে যেমন ফেইল করতে ওস্তাদ! তার জীবনে একটি ব্রেক ফেইল দরকার! সোজা কথা বাবা হতে চাই! :P
.
কৃষক পরিবার থেকে উঠে আসা এমন একটি ছেলে ২৬ বছর বয়সে এমপি ইলেকশনের মনোনয়ন পেয়েছেন! ২৮ বছর বয়সে এমপি! ৩৩ বছর বয়সে মন্ত্রী!
.
জীবন এইম ইন লাইফ লাগে না! আপনি যখন যেটা ভালো পারবেন সেটা করে যাওয়াটা ই এইম ইন লাইফ!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৭ সকাল ১০:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×