somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ চেতনা

১২ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কি হতে চাই এই প্রশ্ন নিজেকে নিজে করলে আমি সেটার উত্তর যা খুঁজে পাই তা একটি সাদা কাগজে লিখি! যেমনঃ 'আবদুর রব শরীফ তুমি হুমায়ুন আহমেদের মতো একজন রাইটার হতে চাও!' তারপর সে লেখার নিচে সিল চক্কর সাইন দিয়ে সত্যায়িত করি!
.
কেডিএস এক্সেসোরিজের নুন খেয়ে গুণ স্বীকার করবো না তেমন আমি না! সিল চক্কর সাইন মারার কেরামতি এবং হেকমতিও অফিস থেকে শিখেছি যেকোন কিছুর প্রামাণ্য কপি রাখতে হয়! সত্যায়িত করে প্রমাণ রাখতে হয় কেনোনা পরে যদি পার্টনার উল্টে যায়!
.
তেমনি স্বপ্নেরও প্রমাণ থাকা আবশ্যক!
.
এই জন্য নিজের স্বপ্নটি লিখে রাখতে হয়! আমি জানি কাল সকালে বাস্তবতার কষাঘাতে আমার মনে হবে এটা আমার স্বপ্ন না! তোমার মতো আবুইল্লা হবে হুমায়ুন আহমেদের মতো! যাও বাবা অফিস যাও!
.
মেয়েরা তেলাপোকা দেখে যেভাবে চিক্কুর দেয় তার থেকে দ্বিগুণ চিক্কুর দিয়ে পরের দিন বলবো, এই লেখা সিল চক্কর সত্যায়িত কপি নিশ্চিত আমার না! মাফ চাই! দোআ ও চাই!
.
জ্বি ভাই! এটা হলো বাস্তবতা!
.
আমি শত শত মোটিবেশন ট্রেনিং করেছি! স্পিচ শুনেছি! ওখনো রোজ করে আমি সফলতার গল্প শুনি! ভালো লাগার কারণে!
.
ট্রেনিংগুলোর পর আমার মনে হয় আবদুর রব শরীফ তোমাকে কে আর আটকায়! ওসাইন বোল্ট আবে আবার কোন হলায়! আয় একবার দৌড়াতে আয় আমার সাথে! দেখায় দিমু আমি এবার কোন হালায়!
.
তারপর সেই রুমের দরজা দিয়ে বের হয়ে গেলে ছিদ্রপথ দিয়ে গ্যাট্রিকের সাথে মোটিবেশনগুলো বের হওয়ার কারণে আমিও বেলুনের মতো চুপসে যায়!
.
আমি জানি আমাদের সবারি এমন হয়!
.
বেপারটা আমার কাছে এক নব্য দম্পতির গল্পের মতো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুসুলভ বড় ভাইয়ের গল্প! বিয়ের তারিখ ঠিক হয়েছে! এক সপ্তাহ ধরে টান টান উত্তেজনা! কত জল্পনা! কত কল্পনা! দেওয়ালের আল্পনা কেমন হবে তা নিয়ে! :P
.
আর মাত্র তিন দিন! আর মাত্র দুই দিন! আর মাত্র একদিন!
.
এই একটি রাতের জন্য কত অপেক্ষা প্রতীক্ষা তিতিক্ষা!
.
তো বিশ্বকাপ খেলার দিন! আর্জেন্টিনা ব্রাজিলের খেলা! রাত তিনটা! খেলা শুরু দুই মিনিট পর! সরি জান! আমি আজ খুব টায়ার্ড! ঘুমাবো! সকালে অফিস আছে!
.
মোটিবেশন ফিনিশড!
.
শেষ বললে সবকিছু শেষ হয়ে যায় না! একদিন চেতনা আবার দাঁড়াবে! তোমাকে ধৈর্য ধরতে হবে! ধৈর্য নামক এক ফাইলে সমাধান হয়ে যেতে পারে!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×