মাঝে মাঝে ছবি তোলার পর খেয়াল করি নিজেকে ফইন্নী ফইন্নী লাগে! তাডা়তাড়ি কোন মেয়ে তো দূরের কথা নিজের চোখে আবার সেই ছবি দেখতে হবে বলে ডিলিট করে দিই!
.
মাঝে মাঝে ছবি তোলার পর খেয়াল করি নিজেকে রাজপুত্র মনে হচ্ছে! মিঃ আবদুর রব শরীফের সাথে মিঃ সাল্লু, মিঃ খান সব ফেইল!
.
সেই ক্যামেরা! সেই আমি! সেই শার্ট! সব ঠিকি আছে! তবুও কেনো যে পার্থক্য হয়ে যায় তোমার মতো করে তা মাথায় ই আসেনা!
.
জীবনটাও এমন! আজ মনে হয় পৃথিবীতে আমার বেঁচে থাকা খুব বেশী প্রয়োজন! কাল মনে হবে দূর শালার! জীবনটা ই তেজপাতা হয়ে গেছে! খালি পেইন আর পেইন!
.
সেই মুহুর্তটি তে বসে আমরা ভুল করে ফেলি! ভাবি! মনে হয় জীবনে আর কোন সুন্দর ছবি উঠবে না! আই এম কোয়াইট!
.
আমার দ্বারা কিচ্ছু হবে না! কিচ্ছু হবে না! আমি ফুরিয়ে গেছি! বুড়িয়ে গেছি!
.
সফলতার পিছনের গল্পগুলো এমনি হয়! বড়ই নির্মম! বেদনাময়!
.
অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সুমন যখন চোয়ালের হাড়ে মারাত্মক সমস্যায় জর্জরিত হয়েছিলেন তখন জনপ্রিয় ব্যান্ডটি অর্থহীন হয়ে পড়েছিলো ২০০৫ সালে এবং ব্যান্ড দল ভেঙ্গে দেওয়ার পরিকল্পনা করেছিলো টিমের অন্যান্যরা!
.
তারপর তিনি হঠাৎ সুস্থ হয়ে 'মেঘের দেশ' এলবামটি উপহার দিয়ে দেশ মাতিয়েছিলেন!
.
অর্থহীনের সুমন নিয়ে বেশ কিছুদিন ধরে আমি স্টাডি করা শুরু করেছি কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটটার বাসে অফিসে আসার সময় অর্থহীনের এক ভক্ত অর্থহীন নিয়ে কথা বলতে গিয়ে আবেগাফ্লুত হয়ে যায় বারবার!
.
একজন ভক্তের চোখে মুখে এতো ভালবাসা দেখে আমিও অর্থহীনকে ভালবেসে ফেলেছি!
.
এই সেই শিল্পী যার শরীরে ২০১৭ সালে গত দুই মাসে ৯ বার অস্ত্রোপাচার করা হয়েছে!
.
বার বার গানে ফিরে আসা এই সেই শিল্পী যার শরীর থেকে সতেরটি টিউমার অপসারণ করা হয়েছিলো!
.
যার মেরুদন্ডে তিনটি ধাতব পাত বসানো আছে!
.
দফায় দফায় মুড়ি খাওয়ার মতো যার দেহে চলে অপারেশন!
.
ক্যান্সারের সাথে যেন তার আজন্ম সংগ্রাম!
.
তবুও শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে যে শিল্পী বলে, আবার দেখা হবে বন্ধু! এই দেখা শেষ দেখা নয়! তার দেখাতো ভক্তদের হৃদয়ের নিংড়ানো ভালবাসার অশ্রুজলে থাকবে তা কি আর বলে দিতে হয়! ভালো থেকো বস!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



