
চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন সিইপিজেড মোড়ে রোজ দেখা হয় মেয়েটির সাথে!
.
কখনো বিড়বিড় করে আনমনে কি যেনো বলে! কখনো রোমান্টিক কোন গান গুনগুন করে গাইতে থাকে!
.
এই তো সেদিন দেখলাম বকুল ফুলের মালা গেঁথে চলছে!
.
তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম কালা?
.
সে কোন উত্তর না দিয়ে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া আছে! ভাবলাম বলবে, আবদুর রব শরীফ তোমার জন্য!
.
কিছুদিন আগে দেখলাম গোলাপ ফুলের মালা গাঁথছে!
.
ও বন্ধু লাল গোলাপী... বলে এট্টু মশকরা করে বললাম, কার জন্য? কিছু বলছে না ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে!
.
আজ দেখলাম বকুল/গোলাপ কোন ফুল না পেয়ে সফট ড্রিংকসের বোতলের ছিপি কেটে কেটে মালা তৈরী করছে! সোজা কথা হলো তার মালা গাঁথা লাগবেই!
.
হয়তো রোজ বিকেলে মালা গেঁথে কারো প্রতীক্ষায় থাকতো সে কিন্তু সেই প্রতীক্ষার অবসান না হওয়ায় অপেক্ষায় অপেক্ষায় সে মানসিক ভারসাম্য হারিয়েছে!
.
তবুও রোজ করে সে মালা গেঁথে যায়! যাচ্ছে! যাবে! কারণ প্রকৃত ভালবাসা কখনো মরে না! শুধু মাঝে মাঝে কেড়ে নিয়ে যায় জীবনের সুখ দুঃখ অনুভূতিগুলো!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



