somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপহার নয়! দোআ ই কাম্য!

১৭ ই মে, ২০১৭ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেক বিয়ের কার্ড দেখেছি যেখানে লেখা থাকে, 'উপহার নয়, দোআ ই কাম্য!'
.
কিন্তু এক বুক দোআ নিয়ে খেতে গিয়ে আবিষ্কার করলাম, সেখানে উপহার গ্রহণের জন্য একটি টেবিল বরাদ্দ রাখা হয়েছে!
.
উপহার লিপিবদ্ধ করার জন্য একজন জ্যান্ত মানুষ রীতিমত বসে আছে!
.
আরেকজন বেশ ভালোভাবে তদারকি করছে! ভাবখানা এমন আমাকে খালি হাতে দেখে বয়কে ডেকে বলবে, হেতেরে মুরগীর রান দিস্ না! কিছু না নিয়ে বিয়া খাইতে চলে আইছে! মনে হয় জীবনে বিয়া খায় নাইকা!
.
বেপারখানা এমন উপহার লাগবে না বলে আপনাকে মনে করে দিয়েছে উপহারের কথা!
.
আমার এক বন্ধু বেলাল! বিবিএ পড়তো! আমি আর সে বিয়ের দাওয়াত ফেলে একসাথে দাওয়াত খেতে যেতাম!
.
খেতে বসার আগে আমরা অনুমিত শর্ত ঠিক করতাম!
.
একবার চট্টগ্রাম বড়দিঘির পাড়ে একটি বিয়ে খেতে গেলাম! অনুমিত শর্ত অনুযায়ী না মানে হ্যাঁ!
.
আবদুর রব শরীফ সাহেব আপনাকে কিছু দিবো? আমি না বললাম! সে যা ছিলো তা তো দিলো সাথে বয়'কে আদেশ দিলো মান্যগণ্য ব্যক্তি! খাসির নলা নিয়ে আয়! দৌড়া তাড়াতাড়ি!
.
আরেক পিস খাসী দিবো আপনাকে? না দোস্ত ওহ সরি বেলাল সাহেব! তার আগেই বয় দৌড়ে গিয়ে খাসী নিয়ে আসলো!
.
এমন অনেক মজা করতাম আমরা! একবার এক বাসায় বেড়াতে গিয়ে বললাম, ড্রাইভারকে বল গাড়ি সাইড করে রাখতে! সে হ্যালো ওয়ান টু থ্রি ডায়াল করে বলতে থাকলো, আমরা আসতে একটু দেরী হবে তুমি গাড়ি সাইড করে রাখো! শালার এমন ভিআইপি বন্ধু নিয়ে আসছি ভেবে আমার রিলেটিভ তারে জামাই আদর করা শুরু করছে! তারপর আবিষ্কার করলাম পুনঃপুন খাওয়ার আসতেছে! অবশেষে পেটভরে খেয়ে তিন নম্বর বাসে করে লটকে লটকে আমরা বাসায় আসলাম!
.
তো এক বড়লোকের মেয়ের জন্মদিন! এক বন্ধু গিফট না কিনে কিভাবে দামী গিফট কিনেছি তা প্রমাণ করবে!
.
বিশাল এক বাক্স যেটা র্যাপিং পেপার মুড়িয়ে সে নিয়ে গেলো! খালি বাক্স! আমি একটা টোকাই ঠিক করলাম! বন্ধু বাক্স নিয়ে আসলো মেয়েটির কাছে! টোকাইকে দশ টাকা দিলাম! সে দৌঁড়ে গিয়ে বাক্সটা চিনিয়ে নিয়ে আসলো! কাজ শেষ! বন্ধুটি মন খারাপ করে বসে আছে মেয়েটি উল্টো তাকে সান্ত্বনা দিয়ে বলছে, মন খারাপ করো না! আমি ই তো তোমার শ্রেষ্ঠ গিফট যা কেউ নিতে পারবে না!
.
আরেক বন্ধুর গল্প বলি! সে প্রেমিকার সাথে দেখা করতে যাবে তো আরেক বন্ধুর দামী ফোনটি নিয়ে গেলো! পার্ট ই আলাদা! একটু পর মেয়েটি মোবাইল হাতে নিয়ে কোন কোন মেয়ের সাথে কথা বলে তা আবিষ্কার করার জন্য মোবাইল হাতে নিলো! যা হয় আরকি! কিন্তু মোবাইল পাসওয়ার্ড দেওয়া! কিন্তু সে পাসওয়ার্ড মনে করতে পারছে না! ধার নেওয়ার সময় মনে ছিলো! মোবাইল যে ধার করে এনেছে ভাব নেওয়ার জন্য! তা ও বলতে পারছে না মেয়েটি কে!
.
সেই অবিশ্বাস তাদের মধ্যে এখনো রয়ে গেছে! সেই যে দুইজন দুদিকে গেলো আর ফিরে আসলো না! মেয়েটি এখন এক ছোটখাটো চাকরিওয়ালার বউ! ছেলেটি দুটি বিজনেস ফার্মের মালিক!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ রাত ৮:৪৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×