
চট্টগ্রাম অক্সিজেন থেকে ষোল শহর দুই নং গেইট টেম্পু ভাড়া সাত টাকা!
.
দুই নং গেইট চলে এসেছে! মেয়েটি ঘুম থেকে উঠছে না! আমরা সবাই একটি করে খোঁচা দিয়ে লাভ হচ্ছে না! মেয়েটি গভীর ঘুমে মগ্ন!
.
ছোট ছেলেটি ভিক্ষার বাক্স থেকে সাত টাকা ভাড়া দিলো! আমরা যেনো মেয়েটিকে না খোঁচা দিতে পারে সে জন্য এক হাত দিয়ে বোনকে আগলিয়ে রাখলো!
.
জগতে ছোট একটি এমন ভাই থাকলে একটি বাচ্চা মেয়ে কতটুক নিরাপদে ঘুমাতে পারে ছবিটি তার জলজ্যান্ত স্বাক্ষী!
.
জন্মের পর থেকে ছেলে মেয়েগুলো এক নির্মম পরিস্থিতির স্বীকার! এমন হাজারো ছেলে মেয়ে! তাদের যে টেম্পুতে উঠিয়েছে সে ও তাদের ইমিডিয়েট বড় ভাইয়ের মতো! পাঁচ ছয় বছরের ছেলে! টেম্পু হেলপার!
.
ওরা কি জানে? দেশ চালানোর জন্য সরকার আছে! মৌলিক অধিকার বলে একটি কথা আছে! শিশুদের জন্য হ্যাঁ বলুন বলে রোজ বিটিভিতে ক্যাম্পেইন হয়!
.
আজকের শিশু! পৃথিবীর আলোয় এসেছে! আমরা তার তরে একটি সাজানো বাগান চাই বলে রোজ শিল্পী গলা ফাটায়!
.
এনসিটিএফ, শিশুদের জন্য আমরা, ঠিকান, শিশুদের জন্য সুন্দর পৃথিবী, ছোট্ট মনুদের জন্য ভালবাসা, বাংলাদেশ শিশু একাডেমী, সেভ, জাতিসংঘের সংগঠনসহ হাজারো সংগঠন আছে এই দেশে তাদের কথা বাদ দিলাম ওদের নিয়ে সরকার এনজিওর ভূমিকা উদ্যোগ কতটুটু সফল তা এই একটি ছবি প্রশ্নবিদ্ধ করে দেয়!
.
এপ্রিলের আগে সারাদেশে গত তিন মাসে ১৪৫ টি শিশু ধর্ষিত হয়েছে যা গত বছরের চেয়ে ৫১ শতাংশ বেশি বলে জানিয়েছিলেন শিশুদের জন্য ফাউন্ডেশন নামের একটি সংগঠন!
.
এই মেয়েটি যে একটু পর ধর্ষিত হবে না সে গ্যারান্টি কে দিবে? এমন লক্ষ লক্ষ ছেলে মেয়ের দায়িত্ব কার নেওয়া উচিত!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



