একটি ডিএসলার থাকলে যদি মেয়েদের পটানো যেতো তাহলে কক্সবাজার কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকতে ডিএসলার নিয়ে হাঁটতে থাকা পাঁচ টাকা প্রতি পিচ্ দামের ফটোগ্রাফারদের কাছে মেয়েদের ভীড় জমতো!
.
একটি বাইক থাকলে যদি মেয়েদের পটানো যেতো তাহলে সারাদিন ভাড়ায় হুন্ডা চালানো ছেলেদের ড্রাইভিং করা মুশকিল হয়ে যেতো!
.
একটি আইফোন থাকলে যদি মেয়েদের পটানো যেতো তাহলে বিক্রয় ডট কমে আইফোন বিক্রী হবে মর্মে বিজ্ঞাপন দেওয়া ছেলেগুলো নাম্বার নিয়ে মেয়েরা পিরিতির আলাপ করতো!
.
সালমান খানের মতো বডি দেখে যদি মেয়েদের পটানো যেতো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রিক ফিল্ডে কামলাদের সিক্স প্যাক বডির সন্ধানে মেয়েদের বাজার বসতো!
.
সুন্দর কিংবা চটকদার কথা দিয়ে যদি মেয়েদের পটানো যেতো তাহলে রাস্তার পাশে ইদুরের ঔষুধ কিংবা সকল ব্যথা এক মলমে নিরাময় নামক বিজ্ঞাপন দাতা ছেলেটির পাশে মেয়েদের ভীড় লেগে থাকতো!
.
দামি পারফিউম এবং কালো সানগ্লাস দিয়ে গার্লস কলেজের সামনে কাঁধ বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকলে যদি মেয়েদের পটানো যেতো তাহলে ছেলেগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার অবসর পেতো না!
.
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে হ্যালো সুন্দরী! কিউটি! টিউটি! বলে বলে ইভটিজিং করে যদি মেয়েদের পটানো যেতো তাহলে রোজ হ্যালো বিউটি বলে বলে স্লোগান দিয়ে রাজপথ কাঁপাতো ব্যাচলররা!
.
বিসিএস ক্যাডার কিংবা ভালো জব করে যদি মেয়েদের পটানো যেতো তাহলে বড় ভাইয়েরা ভাই একটা সুন্দর মেয়ে দেখ্ মর্মে অনুরোধ করে যেতো না!
.
নায়ক, গায়ক, নাচক হয়ে যদি মেয়ে পটানো যেতো তাহলে পত্রিকায় পাত্র চাই পাতাটি 'নায়ক চাই' টাইপ হেডলাইনে মুখরিত থাকতো!
.
নেতা ক্ষেতা হয়ে যদি মেয়ে পটানো যেতো তাহলে মিছিলের সামনে কেবল দুই চারটা মেয়ে থাকতো না!
.
দুই এক টাইপ পটে যাওয়া মেয়ে দিয়ে সব মেয়েকে বিবেচনা করা ঠিক না,
.
এমন একটি মেয়েকে জানি যে বিসিএস ক্যাডার সুদর্শন পাত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার সমবয়সী প্রিয় ছেলেটিকে বলছে, প্লিজ তুমি ছোট খাটো একটা চাকরি ধরো! আমাদের একটি লাল নীল সংসার হবে!
.
রোজ দেখতে আসা বড়লোক বাবার একমাত্র হালকা বখাটে ছেলে দামী হোন্ডা নিয়ে স্পাইক চুলে কালো গ্লাসে ফুঁ দিয়ে পরিষ্কার করার সুযোগে মেয়েটি একটি সাদাসিধা ছেলের হাত ধরে ফাঁক দিয়ে চলে যায়!
.
বাক পটু ছেলের কথার মায়াজাল ত্যাগ করে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে হাঁটু কাঁপা ছেলেটির তোতলানো মুখে ভালবাসি শুনে মেয়েটি পাগলী হয়ে যায়!
.
আসলে যে মেয়ে যাকে মন দেয় তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে! যার ব্যক্তিত্ব তার ভালো লাগে সে তার রাতের ঘুম চুরি করে!
.
মেয়েদের মুগ্ধতা বুঝা বড় দায়! কখন কোন ক্ষণে কার উপর কি গুণ দেখে সে মুগ্ধ হবে তা কেবলি রহস্যময়!
.
কোন এক দুপুরে দেড় মাইল হেঁটে এসে ঘামে সিক্ত ছেলেটির মুখের মায়ার প্রেমে পড়ে মেয়েটি আজো তাকে খুঁজে বেড়ায়! তার ঘামের গন্ধে নাকি মাদকতা ছিলো!
.
জীবন! আহারে জীবন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


