somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্ট মানসিকতা

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক তর্ক বিতর্ক সমালোচনা শেষে জান্নাতুল নাঈম এভ্রিল বাদ যাওয়ার পর মিস্ ওয়ার্ল্ড বাংলাদেশের হয়ে জেসিকা ইসলাম প্রতিনিধিত্ব করছেন!
.
পবলেম হলো জেসিকা হাসার সময় দাঁত বেরিয়ে যায় আর এব্রোথেব্রো দাঁত!
.
যা নিয়ে হাসি বিদ্রুপ ট্রল ইয়ার্কি সমালোচনা আলোচনা ছিলো তুঙ্গে!
.
কিন্তু সমস্যা সৃষ্টি হলো অন্য জায়গায়! তিনি বিশ্ব সুন্দরীদের সাথে একসাথে সেলফি তুলছেন ঘুরাঘুরি করছেন! খুব ভালো!
.
সব থেকে ভয়ঙ্কর বেপার হলো, সেলফিতে সবাই হাসছে কিন্তু জেসিকা হাসছে না!
.
আরো গভীরভাবে লক্ষ্য করে দেখলাম, সব সুন্দরীর দাঁত দেখা গেলো জেসিকা উল্টো দাঁত দেখা যাওয়ার ভয়ে ঠোঁটের সাথে ঠোঁট চেপে রাখছেন!
.
আমরা তো সেই জাতি যারা গান গেয়ে সুর তুলি, 'মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি!'
.
কিন্তু আজ তবে কেনো সমালোচনা করে জেসিকার মুখের হাসি কেড়ে নিলাম!
.
একটি মেয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অথচ সে প্রাণ খুলে হাসতে পারছে না!
.
আমাদের দেশে প্রবাদ আছে, হাসি ছাড়া নারী লবন বিহীন তরকারির মতো!
.
কোথায় তথাকথিত কর্পোরেট ক্লোজ আপ কিংবা ম্যাজিক টুথ পাউডারের সংলাপ গুলো 'জোরসে হাসো' টাইপ!
.
কবিরা নীরব কেনো!
একা চাঁদ বাঁকা দাত, তোমার হাসিতে হৃদয়ে লাগছে ভালো!
.
তবে কি হাসির প্রথম শর্ত, হাসিটি দেখতে সুন্দর হতে হবে! দ্বিতীয় শর্ত, দাঁত সোজা থাকতে হবে! তৃতীয় শর্ত.........!
.
লিওনার্দো দা ভিঞ্চির জগদ্বিখ্যাত মোনালিসারও মে বি দাঁত বাঁকা ছিলেন! তাই তার হাসি সুখ দুঃখ মিশ্রিত! রহস্য ঘেরা!
.
মনে রাখবেন আক্কেল দাঁত আঁকা বাঁকা হয়ে উঠে আর বেক্কেল দাঁত সোজা হয়ে উঠে!
.
দোআ করি সমালোচকদের বাঁকা দাতের মেয়ে হোক! তারা তাদের সন্তানদের যেনো বলে, 'শুনো মা! তুমি আমার সামনে তোমার বিচ্ছিরি বাঁকা দাত নিয়ে হাসবে না!'
.
আমি কখনো সৌন্দর্য প্রতিযোগিতার পক্ষে না কারণ এখানে প্রতিযোগিতার শর্ত থাকে উচ্চতা! শরীরের উপরের নিচের গঠন! দেহের উষ্ণতা ইত্যাদি!
.
নারীদের যৌনতা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে পণ্য বিক্রী করা যখন এসব ইভেন্টের লক্ষ্য তখন এসব প্রতিযোগিতা সবচেয়ে বেশী রেসিজম তৈরী করে!
.
আমাদের সমাজে রেসিজম দিয়ে মানুষকে আইডেন্টি করা হয়!
.
যেমন,
.
ঐ যে বাইট্টা ছেলেটা? কালা করে মেয়েটা? টেরা মহিলাটা? কানা লোকটা?
.
ব্লা ব্লা ব্লা........!
.
সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গী এবং নষ্ট মানসিকতা চেইঞ্জ করা এই সমাজে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!
.
এখানে প্রাইভাট কার চালক রিক্সা চালককে অবজ্ঞা করে! বাড়িওয়ালা দাড়োয়ানকে! ধনী গরীবকে! গরীব ফকিরকে! জিপিএ ফাইভ ওয়ালা ফেইল ওয়ালাকে! পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রাইভেট/জাতীয় পড়ুয়াকে! ডাক্তার ইঞ্জিনিয়ার হৌমপাথিক কিংবা পলিটেকনিক্যালকে! এভাবে চলছে.....!
.
আমরা মনে হয় পৃথিবীর সব চেয়ে বেশী একে অপরকে অবজ্ঞা করি!
.
আইফোন ব্যবহারকারী সামসাংকে, সামসাং ব্যবহারকারী সিম্পোনিকে! জামদানী পড়া মহিলাটি নরমেল শাড়ি পড়ুয়াকে!
.
কিংবা,
.
বিএনপি করা লোকটি আওয়ামীলীগকে!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×