somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তো অপরাধ করিনি

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাদিফ সৈকত ভাইয়ের ফোর টুয়েন্টি পেইজে একটি ট্রল দেখেছিলাম একটা বয়স থাকে এমন যখন মেয়ে এবং মেয়ের মা দুইজন কে ই ভালো লাগে!
.
চিন্তায় পড়ে গেলাম!
.
সময় যখন ২০০০ সাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ক্লাশ ফাইভে পড়তাম স্মৃতি হাতড়িয়ে দেখলাম তখন মেয়েদের কেবলি মানুষ মনে হতো এর বেশী কিছু না!
.
সময় ২০০৫ সাল মেয়েদের দেখলে মনে হতো এলিয়েন! অদ্ভূত গ্রহের কোন জীব! সামনে দাঁড়ালে হাটু কাঁপতো! হাটার গতি এলোমেলো স্লথ হয়ে যেতো!
.
সময় পেরিয়ে ২০১০ সাল! মেয়েদের মেয়ে ই মনে হতো! বান্ধবী হিসেবেও মন্দ না! কেউ কেউ প্রেমিকা হলে লাইফটা অতো মন্দ হবে না!
.
সময় ২০১৫ সাল বিয়ের বয়স গত হয়েছে! মেয়ে মানে পৃথিবীর সেরা সৃষ্টি! ক্রাশ! মায়াবী!
.
তারপর অতপর ২০১৭ সেই মাহেন্দ্রক্ষণ শুধু মেয়ে না মেয়ের মা ও তো দেখতে খারাপ না!
.
এখন কেবলি মন খারাপ হয়! সেই মেয়েটি যে আমার প্রতি প্রথম ক্রাশ খেয়ে অবহেলিত হয়েছিলো আমি আজ তাকে দেখে শতবার ক্রাশ খেয়ে উফুত হয়ে পড়ি!
.
বারবার লালনের গানের সেই লাইন মনে নাড়া দিতে থাকে, 'সময় গেলে সাধন হবে না'
.
আজ থেকে দশ বছর আগে কোন এক মেয়ে জিজ্ঞেস করেছিলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? তাকে বলেছিলাম গোলাপ, ক্যামেলিয়া, কদম ফুল আরো আছে রংধনু টংধনু ইত্যাদি ইত্যাদি!
.
দশ বছর পর হঠাৎ করে সে ফেসবুকে একদিন জিজ্ঞেস করলো, পৃথিবীর সেরা সৃষ্টিগুলো কি কি? বললাম, ক্যাটরিনা, ঐশ্বরিয়া, মীম, টিম, ডিম আর....! তার নামটি বললাম না যদি পার্ট বেড়ে যায়!
.
ভগ্যিস জীবনানন্দ ১২ বছর বয়সে বনলতা সেনকে দেখেনি যদি দেখতো তাহলে নাটোরের বনলতা সেন নামক কালজয়ী কবিতা সৃষ্টি হতো না! নিশ্চিত ২১ বছর বয়সে দেখেছিলো!
.
আরো ভাগ্য ভালো যে সে বনলতা সেনকে ২৫ থেকে ২৭ বছর বয়সে দেখেনি তাহলে হয়তো লিখতো, 'এখনো তার মায়ের চুলও কবেকার অন্ধকার বিদিশার নিশা তবুও মেয়ের চুল আরো কেশ কালো! আমার চোখে দুদন্ড শান্তি দিয়েছিলো মা এবং তার একমাত্র মেয়ে নাটোরের বনলতা সেন!'
.
যাকগে সে কথা,
.
এমন সুন্দর মেয়েদের মুখে যখন কেউ এসিড ছুড়ে মারে তখন মুখ লুকানো ছাড়া উপায় থাকে না!
.
ভারতের মেয়ে মনিষা পৈলান ২০১৫ সালের নভেম্বর মাসে এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন! গল্পটি এখানে শেষ হতে পরতো!
.
এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) এর মতে ২০১৫ সালের ১০ই আগষ্টের আগের ষোল বছরে শুধু বাংলাদেশে এসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন ৩ হাজার ৬শ’ ২৫ জন!
.
কিছু মুখ লুকানোর গল্পের শুরু,
.
সে সব মেয়েদের গল্পগুলো এভাবে শেষ হয়ে গেছে! তাই বলছি, মনিষার গল্পটি এখানে শেষ হতে পারতো!
.
কিন্তু না,
.
এসিড আক্রান্ত মেয়েটি সাহসিকতার সাথে একটি প্লে কার্ডে ' আমি মুখ ঢাকবো না' লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে!
.
ছবিতে দেখা যায় প্লেকার্ড হাতে নিয়ে এসিড আক্রান্ত একটি মুখ নিয়ে দন্ডয়মান মনিষা কৈরালা!
.
তারপর ইতিহাস! ছবিটি শত শত পত্রিকা পোট্রাল ব্লগ থেকে শুরু করে নির্যাতনের শিকার মেয়েদের প্রতিবাদের ভাষা হয়ে যায়!
.
এভাবে শুরু করতে হয়! মুখ লুকিয়ে থাকবে তো অপরাধীরা.... তাই না?
.
'আমি তো অপরাধ করিনি'
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×