somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান পিচ্ মেইড বাট কারিগর বাবা ডেড্(Died)

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির যখন নতুন প্রজন্মকে চাকরির পিছনে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছিলেন তখনো আমি টর্চ লাইট দিয়ে খুঁজে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোন বন্ধুকে খুঁজে পেলাম না যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে!
.
কাজী নিপু পেইজে একটি লেখা দেখেছিলাম এমন যখন মানুষ মঙ্গল গ্রহ জয় করার কথা ভাবছে আমরা তখন ভাবছি এই আকাশ ফুটো করে বের হবে কেমনে!
.
সত্যি বলতে কি বেশী কিছু লাগবে না বিশ টাকা দিয়ে একটি ফ্রুটিকা কিনে খেলেই হবে!
.
এই এক আজব দেশ আর.এফ.এল চেয়ারে বসলেই আপনি চেয়ারম্যান হয়ে যাবেন!
.
ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত পরিষ্কার করলে জোরসে বলতে পারবেন!
.
ক্লোজ আপ ব্যবহার করলে কাছে আসার গল্পের শুরু হবে!
.
স্পিড ইনস্টান্ট এনার্জি মুখে দিলে আপনাকে কেউ আর দৌড়িয়েও ধরতে পারবে না!
.
জিইসি সানমার শপিং মলে কিছুদিন আগে টি শার্টে হাত দেওয়ার পর বিক্রতা বলো ২৫০০ টাকা! আমি বললাম এতো পাতলা একটা টি শার্টের এতো দাম! সে বললো ভাই, এটা ওয়ান পিচ্ মেইড! মাত্র এক পিচ্ তৈরী করেছে বলে এতো দাম! সে আবারো বললো, ওয়ান পিচ্ মেইড বাট কারিগর ডেড্(Died)!
.
ইন্নালিল্লাহ্!
.
সেদিন ইয়ুটিউবে লোহা বাবাকে দেখলাম শীর্ষদের নিয়ে লোহা খাচ্ছে তারপর 'প্রাণ হজম কেন্ডি' খাওয়ার পর নিমিষে সব লোহা হজম!
.
আমাদের চারপাশে এতো এতো মজার বিজ্ঞাপন থাকা সত্ত্বেও একজন বেকারের সামনে চাকরির বিজ্ঞপন মানে হট্ কেক! ক্ষেত্র বিশেষে সবচেয়ে বড় বিনোদন!
.
কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে চতুর্থ শ্রেণির লস্কর পদের জন্য পুরো বাংলাদেশ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছিলো! তাদের অনেকে জানেনা লস্করের কাজ জাহাজ বাঁধা এবং পাহারা দেওয়া! সেখানে সবকিছু ছাড়িয়ে ৯০ জন মাদারিপুরের ছেলে চান্স পেয়েছে! বাকী দুই জন চট্টগ্রামের!
.
আমার বন্ধুদের মধ্যে অনার্স মাস্টার্স করা বলতে গেলে সবাই আবেদন করেছিলো!
.
আটত্রিশ তম বিসিএসে ৯৫৫টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ জন!
.
কোন সরকারী কিংবা বেসরকারী চাকরিজীবী একজন মানুষেরও কর্মসংস্থানও করতে পারেন না কিন্তু একজন ছোট খাটো উদ্যোক্তা শত থেকে শুরু করে হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন!
.
আগামী বিসিএসে নিয়োগ পাবে এমন ৯৫৫ জন মেধাবী যদি আত্মকর্মসংস্থান করে তাদের প্রতিষ্ঠানে ৪০৭ জন করে নিয়োগ দেয় তাহলে চার লক্ষ বেকারত্ব নিমিষেই দূর হবে!
.
দেশে যখন ২৬ লক্ষ বেকার যুবক তখন ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরী খোলার আগে লম্বা লাইন লেগে যায়!
.
সেই ক্ষণে  ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে কিছু স্বপ্নবাজ তরুণ!
.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মতে যেখানে ২০১৩ সালে তরুণ উদ্যোক্তা ছিলো ৫ লাখ তা ২০১৬ সালে বেড়ে হয়েছিলো ১৭ লাখ!
.
মজার ব্যাপার হলো একটি সরকারি চাকরির আবেদন থেকে শুরু করে নিয়োগ পক্রিয়ায় যতদিন সময় লাগে ততদিনে অনেক উদ্যোক্তা সফলতার মুখ দেখা শুরু করছেন!
.
জীবনের প্রথমে প্রায় ত্রিশটি চাকরিতে রিজেক্ট হওয়া জ্যাক মা'য়ের আলী বাবা ডট কম নামক একটি ওয়েব সাইটের নিজস্ব ডিরেক্টলি প্রায় ৪৫ হাজার এবং ইন-ডিরেক্টলি লক্ষাদিক কর্মী রয়েছেন!
.
অ্যামাজন ডট কমে কাজ করছেন প্রায় আড়াই লক্ষ কর্মী!
.
আইসিটি পণ্য রফতানি করে বছরে ৮০ কোটি ডলার আয় করা হচ্ছে যা অতি নগন্য কিন্তু এই আইসিটি দিয়ে আশি হাজার কোটি ডলার আয় করা সম্ভব!
.
যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে বিশ লক্ষ কর্মসংস্থান হবে!
.
অবশ্যই সম্ভব! এই সেক্টরে ২৬ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব তার আগে মেধাবীর মাথা থেকে বিসিএস কিংবা সরকারী চাকরির ভূত দূর করতে হবে! তাদের মাথা থেকে ইউনিক আইডিয়া বের করে আনতে হবে!
.
আই এম ফাউন্ডার অব আলি.দাদা.ডট.কম, টাউটারবাবা.ডট.কম, ফেসবাবা.ডট.কম ইজ মোর ইমফোর্টেন্ট দেন আই এম প্রশাসন ক্যাডার! এডমিন ক্যাডার! এক্সেট্রা এক্সেট্রা!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×