somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কখনো হারিনি, হয়তো জিতেছি নয়তো শিখেছি

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো বছরে এক দিন ছুটি কাটিয়েছি কেডিএস এক্সেসোরিজ লিমিটেডে! চৌদ্দ দিনের বিনোদন ছুটি বাকী! তাই ছুটি নিয়ে বাসায় বসে বসে ইয়ুটিউবে জ্ঞান আহরণ করছিলাম হঠাৎ মনে হলো আপনাদের সাথে কি শিখলাম তা শেয়ার করলে মন্দ হয় না!
.
আমার জানা মতে স্টানফোর্ড ইউনিভার্সিটিতে পৃথিবীর অন্যতম দামী কর্পোরেট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস্ যে বক্তব্যটি রেখেছিলেন সেটি পৃথিবীর ইতিহাসে সেরা বক্তব্যের মধ্যে একটি,
.
সেখানে তিনি তার জীবনের তিনটি ঘটনা বলেছিলেন! তিনটি গল্পকে তিনি একটি কথা দিয়ে বুঝিয়েছিলে,
'Sometimes life hits you in the head with a brick, just keep patience'
.
সহজ বাংলা করলে 'মাঝে মাঝে জীবন একটি আস্ত ইট দিয়ে আপনার মাথায় আঘাত করবে তখন কেবলি ধৈর্য ধরে থাকুন!'
.
এমনি হয়! মাঝে মাঝে নিজের মাথা নিজে বাইজ্জায় ফাডায় ফেলতে ইচ্ছে করে!
.
কথায় আছে, 'সময় যখন খারাপ যায়, তখন সাদা কাপড় থেকেও রং ওঠে'
.
হুমায়ুন আহমেদ বলেছিলেন, সমুদ্র এবং মানুষের মধ্যে একটি মিল আছে তা হলো উভয়ের জীবনে জোয়ার ভাটা আছে!
.
আমার বাড়ি সন্দ্বীপে হওয়ায় আমি খুব কাছ থেকে বিষয়টি দেখেছি কিভাবে জোয়ার এসে নদীর বুক ভরে দিয়ে আবার নিঃস্ব করে চলে যায়!
.
এখানে নির্ধারণ হয়ে যায় কে জিতবে আর কে হারবে! থ্রী ইডিয়টসের বিখ্যাত গানটির কথা মনে আছে? 'গিভ্ মি সাম্ রেইন, গিভ্ মি সাম্ সানসাইন্... গিভ্ মি এনেদার চান্স আই ওয়ানা গ্রো আপ ওয়ান্স এগেইন'
.
হেরেছি? কোন সমস্যা নেই! আবারো হেরেছি? কোন সমস্যা নেই! আরেক বার চান্স দে শালা দেখিয়ে দিবো!
.
ইটজ্ কল্ড লাইফ
.
সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে গরু রচনা লিখে বিশে বিশ্ মার্ক পেয়েছিস্ আমি বিশে দুই পেয়েছি দেখে ইয়ার্কি করেছিস্ আজ আবার আয় গরু রচনা লিখবো! দেখিয়ে দিবো, গরু রচনা লিখাও একটি আর্ট! পরীক্ষক হাসতে হাসতে নাম্বারিং করতে ভুলে যাবে!
.
স্যার জন ফিলিপস্ বলেছিলেন, 'যে মানুষ ভুল করে না বস্তুবে সে কিছুই করে না'
.
এন্টিবায়োটিক পেনিসিলিয়াম আবিষ্কারকে চিকিৎসা খাতের সবচেয়ে বড় আবিষ্কার বলা হয় যা পরবর্তিতে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছিলো! যেটাকে মোস্ট ফর্চুনেট মিস্টেক বলে!
.
সবচেয়ে ভাগ্যবান ভুল!
.
টাইফয়েডে তখন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে! বিজ্ঞানী ফ্লেমিং শত চেষ্টা করেও কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারছেন না! স্ট্যাফাইলোকক্কাস ব্যাক্টেরিয়া নিয়ে কাজ করছিলেন! ভুল করে একদিন পাত্র পরিষ্কার না করে রেখে দিয়েছিলেন! অনেকদিন পর সেখানে পেনিসিলায়াম নামক ছত্রাক জন্মানো শুরু হয়েছিলো যা আশে পাশে ব্যাক্টেরিয়া জন্মাতে দিচ্ছে না!
.
খারাপ সময় আসবে! ভুল হবে! পরীক্ষায় আন্ডা পাবে! হঠাৎ সব এলোমেলো হয়ে যাবে! ক্রাশ চোখের সামনে দিয়ে বয় ফ্রেন্ডের সাথে রোমাঞ্চ করে হাঁটবে! বেস্ট ফ্রেন্ড পাত্তা দিবে না! চারদিক থেকে তীরের মতো ছুঁটে আসবে বেড নিউজ! বেড নিউজ! বেড নিউজ!
.
ইউ আর লার্নিং!
.
কিভাবে শোয়েব আক্তারের বলের সামনে ব্যাট করতে হয়!
.
এতো সজাগ হওয়া সত্ত্বেও কিভাবে সাকিব আল হাসানের বল ব্যাট ফাঁকি দিয়ে স্টাম্প ছুঁয়ে দেয়!
.
টমাস আলভা এডিসনের মতো নিজেকে বুঝাও,'আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি!
.
অথবা,
.
'আমি কখনো হারিনি, হয়তো জিতেছি নয়তো শিখেছি'
.
আরেকটি পণ করো,
.
দেখিস্ শালা একদিন আমি দেখিয়ে দিবো!!!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×