হ্যালো এটা কি 2441139 'আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না'
.
হ্যালো এটা কি 2441139 'দি নাম্বার ইজ নাও ওয়েটিং'
.
হ্যালো এটা কি 2441139 'আম্মু তো এখন একটু বাথরুমে গেছে আপনি কে?'
.
হ্যালো এটা কি 2441139 'আপনি কেডা বার বার আমার বউয়ের নাম্বারে ফোন দিচ্ছেন?'
.
হ্যালো এটা কি 2441139 'নাম্বারটি বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না'
.
হ্যালো এটা কি 2441139.... হ্যালো এটা কি 2441139....? দিন্ না ডেকে বেলাকে একটিবার
.
শুধু একটি বার কোন চাওয়া কিংবা প্রত্যাশা নেই শুধু একটিবার তার সাথে কথা বলতে চাইবে মন!
.
অসময়ের গল্পগুলো এমনি! একদিন আপনার চাকরি বাড়ি গাড়ি নারী সব হবে শুধু আপনার পাশে 'বেলা বোস' থাকবে না
.
অনেকে বেলা বোসকে পেয়েও অবহেলায় হারাবে
.
আজ হতে বিশ বছর পর যদি আবারো দেখা হয়ে যায়?
.
হাজারো রং নাম্বার পেরিয়ে কেউ কেউ বুঝতে শিখবে আমি শুধু তোমাকে ভালবেসেছি
.
বুঝতে শিখবে কান্না কাটি হল্লাহাটির সময় গেছে ফুরিয়ে এখন শুধু সময় উপলব্দি কিংবা ভালো লাগার
.
সময় যা যাওয়ার গেছে এখন আর তোমাকে নেই খুব বেশী জরুরী দরকার বরং একটুখানি ভালবাসার অবসর
.
চাকরি থেকে আমি অবসর নিয়েছি বেলা শুনছো? সত্যি পৃথিবীতে আছি আর মাত্র কয়েকটা মাস ব্যাস্!
.
স্বপ্ন যা ছিলো হয়ে গেলো তার পরিসমাপ্তি! থাকা হলো না কসবার ঐ দেয়াল ঘর! রাস্তার ঐ সস্তা হোটেলের দিনগুলো সারা জীবনের প্রাপ্তি তোমার আমার!
.
সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে পাশাপাশি হোক তোমার আমার কবর!
.
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



