somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর সাথে সেলফি

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয় প্রধানমন্ত্রী আপনি যতবার চট্টগ্রামে আসেন ততবার আমাকে গাড়ি থেকে নেমে হাঁটতে হয়! এতে আমার স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছে সুতরাং আপনাকে ধন্যবাদ!
.
হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন আপনি যখন আসেন তখন সারাক্ষণ জ্যামে আটকে থাকা ব্যস্ত রোড ফাঁকা হয়ে যায় দেখতে খুব ভালো লাগে!
.
আপনার আরো অবগতির জন্য জানাচ্ছি সেদিন যখন জ্যামে আমার বাবাকে বহন করা অ্যাম্বুলেন্সটি জ্যামে হুইসেল বাজাচ্ছিলো তখনো কেউ এক বিন্দু ছাড় দেইনি!
.
আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ছাড়!
.
আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বলে কথা
.
হ্যালো প্রধানমন্ত্রী আপনি কি শুনতে পাচ্ছেন?
.
যে রোড দিয়ে একটু আগে আপনি চলে গেলেন সেখানের ফুটপাতে গোটা দশেক অসহায় মানুষ শুয়ে ছিলো তারা আজ আর নেই!
.
আপনার জেনে আরো ভালো লাগবে,
.
এই রাস্তায় গোটা দশেক পাগল সারক্ষণ উষ্কখুষ্ক হয়ে ঘুরাঘুরি করতো আজ তারাও নেই! তারাও আপনাকে চিনে!
.
নাই এর মধ্যে আজ ফুটপাতের দোকানগুলোও উদাও হয়ে গেছে!
.
গতকালের রাস্তার গর্তগুলো পর্যন্ত আজ উদাও! শুধু তা না এই শহরের ধুলোবালি গুলোও মনে হয় আজ বিক্রী হয়ে গেছে!
.
তাই মাঝে মাঝে চট্টগ্রাম আসতেই পারেন! দাওয়াত রইলো!
.
বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আপনি কিংবা মন্ত্রীরা আসে তখন গাছগুলোও রঙ্গীন হয়ে যায়!
.
কখনো সময় হলে শোভাকলোণীর আঙ্গিনা দিয়ে ঘুরে যাবেন তাতে হাঁটার রাস্তায় ফুলচন্দন পড়বে!
.
শুনেছি আমরা অভাগার যেদিকে চায় সাগর শুকাই যায় কিন্তু আপনি যেদিন তাকান কেবলি উন্নয়নের জোয়ার ভেসে আসে!
.
মাননীয় প্রধানমন্ত্রী জিইসি মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত বৃদ্ধ মহিলাটিকে অন্তত আপনার গাড়িতে করে নিয়ে যান তাহলে অসংখ্য সোয়াব হবে!
.
আপনাদের দেখে অনেক হিংসে হয় কারণ আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম তাহলে হয়তো একদিন এই শহরের সুন্দরী ললনাদের কয়েক ঘন্টার জন্য শীতের মিষ্টি রোদে ঠাইট দাঁড় করিয়ে রাখতে পারতাম!
.
জানেন মাননীয়া?
.
নাবিলার মেকাপ গলে যাওয়ার দৃশ্যটা কিন্তু দারুণ উপভোগ করছি!
.
ওপাশ থেকে তাড়াতাড়ি আসো বলতে থাকা সখিনার ধৈর্যের বাঁধ ভেঙ্গে ব্রকাপ হয়ে যাচ্ছে!
.
আপনি আসবেন জানলে আগে থেকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম তা পারছি না বলে দুঃখিত!
.
দশটা পাঁচটা নয় আমাদের একটি মাত্র প্রধানমন্ত্রী!
.
ভাগ্যিস পাশের সিটে একটি সুন্দরী মেয়ে বসেছিলো না হলে হয়তো অন্যদের মতো আমিও আপনার প্রতি বিক্ষুব্ধ হতাম!
.
তবুও সোনার বাংলা সোনার দেশ, আপনার সেবায় বসে থেকে লাগছে বেশ্!
.
পাশ থেকে একজন জাতীয় সংগীতের দুই কলি গেয়ে যাচ্ছে!
.
কি মধুর সুর!
.
ঐদিকে মাইর চলছে! মাইর! উৎসুক জনগনের পাছার উপর! ওরা তবুও কাছ থেকে আপনাকে একটু দেখবে বলে লাইন ক্রস করে চলছে!
.
কেউ কেউ মানুষ না! এলিয়েন!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×