somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনিয়র ইঞ্জিনিয়ার অব ওয়েলিং ( সিইও)

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেডিএস এক্সেসোরিজে জব করার পর বুঝলাম বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও'রা(CEO) এক এক্কান জিনিস মাইরি!
.
'প্রধান নির্বাহী কর্মকর্তা' বলে কথা,
.
আমাদের সিইও একজন ইন্ডিয়ান! শুধু আমাদের না বাংলাদেশের অধিকাংশ কোম্পানীর সিইও মনে হয় ভারত কিংবা শ্রীলঙ্কান নতুবা অন্য কোন দেশের!
.
শুধু তা না,
.
গুগুলের সিইও সুন্দর পিচাই একজন ইন্ডিয়ান!
.
মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা একজন ইন্ডিয়ান!
.
নকিয়ার সিইও রাজীব সুরি একজন ইন্ডিয়ান!
.
বেস্ট সিইও খেতাব প্রাপ্ত অ্যাডোবি সিস্টেমসের শান্তনু নারায়ণ একজন ইন্ডিয়ান!
.
চিপ নির্মাণ প্রতিষ্ঠান গ্লোবাল ফাউন্ড্রিজের প্রধান নির্বাহী সঞ্জয় ঝা একজন ইন্ডিয়ান!
.
স্যানডিস্কের সিইও সঞ্জয় মেহরোত্রা থেকে শুরু করে সফটব্যাংক ইন্টারনেট অ্যান্ড মিডিয়া ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী নিকেশ অরোরা, নেটঅ্যাপের জর্জ কুরিয়ান, কগনিজেন্টের ফ্রানসিস্কো ডি’সুজা, হার্ম্যান ইন্টারন্যাশনালের দীনেশ পালিওয়াল ইন্ডিয়ান ছিলেন!
.
ইন্ডিয়াকে বলা হয়ে থাকে সিইও তৈরীর কারখানা!!!
.
আমরা কেনো নই?
.
কথায় আছে, 'যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না'
.
রবি আজিয়াটা লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে একজন বাংলাদেশী মাহতাব উদ্দিন আহমেদ নিয়োগ পেয়েছিলেন আমরা খবর রাখিনি!
.
আমরা ব্যস্ত থাকি কোন নায়ক কোন নায়িকাকে চ্যাকা দিয়েছে! কোন ক্রিকেটার কার সাথে ডলাডলি করেছে! সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী কার অতীতে বিয়ে হয়েছে! কে পাদ দিয়েছে ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে!
.
গ্রামীণ ফোনের প্রথম ভারতীয় সিইও রাজীব শেঠি যখন ২০১৪ সালে দায়িত্বগ্রহণ করেছিলেন তখন আমাদের মিডিয়া ঠিকি তাকে লাইটিং করেছিলো!
.
সিলিকন ভ্যালির বায়োটেক কোম্পানি 'থেরানস'র সিইও এলিজাবেথ হোমসের চরিত্র নিয়ে হলিউডের বিখ্যাত পরিচালক এডাম ম্যাক অভিনেত্রী জেনিফার লরেন্সকে নিয়ে যখন 'সিইও' নামক মুভি বানায় তখন আমরা 'চিটাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া' নিয়ে পরে থাকি
.
মালয়েশিয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড এ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে বাংলাদেশী আবরার আনোয়ারের খবর তখন এক কোণায় পড়ে থাকে!
.
আমাদের স্বপ্নগুলো তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া বুলি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট টাইলট পর্যন্ত এর বাহিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়েও কাউকে দেখলাম যে তার এইম ইন লাইফ 'সিইও' লিখেছে!
.
আমি নিজেও মনে করতাম সিইও এটা কোন পোস্ট হইলো! জীবন মানেই তো বিসিএস ক্যাডার/ব্যাংকার/ ট্যাংকার...!
.
আমরা সিইও মানে বুঝি সিনিয়র ইঞ্জিনিয়ার অব ওয়েলিং!
.
আর আমাদের ম্যাক্সিমামের টেন্ডেসি হলো একবার যদি সুযোগ পাই প্রতিষ্ঠানকে খাইয়া ছাইড়া দিমু!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×