somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়ি তে বুড়ি

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম ক্রাশ খাওয়ার পর আমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলাম তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন জেমসের 'ঐ দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে, মন কেড়েছিলো এক দূরন্ত মেয়ে সেই কবে...ও দুষ্ট মেয়ে' গানটি বারবার শুনতে থাকা
.
গানটি এতোবার শুনেছিলাম যে তাকে ভাবার আর অবসর হয়নি....! আমি জেমসকে ই ভালবেসে ফেলেছিলাম!
.
তখনি নিশ্চিত হয়েছিলাম প্রেম ট্রেম আমার দ্বারা হবে না!!!
.
আরো কিছুদিন পর যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন চারদিকে ক্রাশ আর ক্রাশের খনি
.
হঠাৎ প্রিয় হয়ে উঠলো 'মন কি যে চাই বলো যারে দেখি লাগে ভালো' গানটি...! শুনতে শুনতে আমার কানের বারোটা বাজিয়ে মাইরালাইছে...!
.
তারপর অর্থনীতি সেকেন্ড ইয়ারে সাপ্লি খেয়ে প্রিয় হয়ে উঠলো 'আমার স্বপ্নগুলো কেনো এমন স্বপ্ন হয়, এই মনটা কেনো বারে বারে ভেঙ্গে সায়' তার সাথে অনুভূতিগুলো....!
.
ঐ দূর পাহাড় গানের মেয়েটি আজ দুই ছেলে মেয়ে নিয়ে সুখে আছে! সেদিন তার মেয়েকে দেখে আমি আবারও ক্রাশ! সে ও আমাকে...! ছেলেরা আসলেই এভার গ্রীণ!
.
যাকে দেখি লাগে ভালো লাগা মেয়েগুলো আজ কেবলি স্মৃতিতে মহারাণী বাস্তবে তারা হয়ে গেলো নানী!
.
দুষ্ট মেয়েগুলো সব শিষ্ট হয়ে সংসার করছে....!
.
সেই ছেলেগুলো আজও চির সবুজ রয়ে গেছে তবে মাথায় টাক না ধরলে আমার বয়সী সব ছেলে আজও গ্রীণ!
.
মূল কথায় আসি,
.
তবুও মেয়েগুলো সুন্দরী! সকালে ঘুম থেকে উঠে রাত অবধি সুন্দরতম কাজের মধ্য দিয়ে তারা আরো সুন্দরী হয়ে উঠে!
.
আমি যখন আমার বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরি তখন তার বউ অফিস থেকে গিয়ে কোন কাজ না থাকলেও মশারির ছেঁড়া শূন্যতা সেলাই করে পূর্ণতা দিচ্ছে!
.
ঠিক জায়গা থেকে সরে যাওয়া ফুলের টব ঠিক যায়গায় রাখছে! আমার তো টব কাইত হয়ে পড়ে থাকা দেখেও আনন্দ লাগে!
.
একটা বিষয় লক্ষ্য করেছি একটি সংসার কিভাবে আরো সুন্দর গোছানো পরিপাটি হবে সেই চিন্তা করতে করতে পঞ্চাশ ভাগ মেয়ে কুড়িতে বুড়ি হয়ে যায়!
.
প্রতিটি মেয়ে সন্তান হওয়ার পর তার ভালো মন্দ নিয়ে এতো চিন্তা করে যে তাকে এক প্রকার হাইফার টেনশন রোগী বললে পাম্প দেওয়া হবে না!
.
পশু পাখি থেকে শুরু করে সবাই জন্মগ্রহণ করে তবুও কেউ কেউ জন্মের পর মানুষ হয়ে যায় তার পিছনে একজন নারী বৈকি বাকীদের অবদান সামান্য বৈকী বেশী হবে না!
.
একশনএইড বাংলাদেশের মতে বিডিতে একজন নারী প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা সেবামূলক কাজ করে কোন পারিশ্রমিক ছাড়া!
.
আর আমরা পুরুষরা সেবামূলক কাজ করি গড়ে মাত্র এক ঘন্টা বিশ মিনিট!
.
অর্থনীতির ছাত্র হিসেবে জানার চেষ্টা করেছিলাম এই সেবা জিডিপিতে অন্তর্ভুক্ত হলে তা জিডিপির পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে! ভাবা যায়!
.
মিনা কার্টুনের রাজুর কথা মনে আছে যে একদিন নারীদের কাজ করতে গিয়ে নাস্তানাবুদ্ হয়ে গিয়েছিলো
.
তবুও দিন শেষে পুষ্টিকর খাবারগুলো পুরুষের প্লেটে উঠে!
.
আর নারীকে শুনতে হয়, ওডি তোরা কোন কাজের নো, দুনিয়াতে শুধু ভাতের পোন্ মারতে আইচ্ছুস্ দে!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×