somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্ট অভিভাবকের দুষ্ট ছেলে

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা অত শিক্ষিত না তবুও পরীক্ষার সময় প্রতিদিন বলতেন, 'বাবা দরকার হলে ফেইল করিস্ তবুও কখনো নকল্ করিস্ না!'
.
তবুও,
.
গণিত বিষয়ে দুর্বল থাকার কারণে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে অংক নকল করেও ফেইল করতাম! তখন হাতের তালুতে টোকেন সাইজ কাগজ রেখে নকল প্রচলিত ছিলো!
.
ফটোকপিওয়ালা এ4 সাইজের এক পৃষ্টা রচনা কম্পোজ করে হাতের তালুতে নিয়ে আসার মতো সাইজ করে দিতো!
.
অবস্থা বেগতিক দেখলে সেই কাগজ গিলে খেয়ে ফেলতে হতো! একবার কাগজ গিলতে গিয়ে স্যার নকলকারীর গলা চিপে ধরেছে! সে এখন কাগজটি গিলতেও পারে না ফেলতেও পারে না!
.
একটু আধটু নকলে ধরা খেলে তখন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হতো! সেদিন থেকে সে খবরের শিরোনাম হয়ে যেতো!
.
বাবা মা ছেলের লজ্জায় বাসা থেকে বের হতে দ্বিধাবোধ করতো! চারদিকে ছিঃ ছিঃ পড়ে যেতো! নকলে ধরা খাওয়ার পর আমার এক বন্ধু বাসা থেকে পালিয়ে তাবলীগে তিন চিল্লা দিয়ে এসে আবার আরেক স্কুলে ভর্তি হয়ে পরে চবিতে ভালো সাবজেক্টে চান্স পেয়ে রেকর্ড পরিমাণ মার্কসও অর্জন করেছিলো!
.
নকলে সাহায্য করার অপরাধে বহিষ্কৃত এক মেধাবী ছেলের বাবা চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলো ছেলের কর্মাকান্ড সহ্য করতে না পেরে!
.
এগুলো ২০০০ সালের প্রথম দিকের গল্প...এখনো কম্পোজ সাইজ লেখা কাগজ দেখলে ভয়ে হাঁটু কাঁপে! আশে পাশে তাকিয়ে দেখি আবছার স্যার নাই তো...!
.
আর এখন,
.
এই বছর গুগুল 'নিউজ’ বিভাগ সার্চে শীর্ষ দুইয়ে 'জেএসসি কোয়েশ্চেনস'
.
আবারো বলছি,
.
গুগুল 'নিউজ’ বিভাগ সার্চে শীর্ষ দুইয়ে 'জেএসসি কোয়েশ্চেনস'
.
অভিভাবকরা দল বেঁধে পিএসসি কোয়েশ্চেনও খুঁজে!
.
মাল আউটের আগে এই প্রজন্ম প্রশ্ন আউট কেমনে করে তা শিখে যায়!
.
ষোল শহর দুই নম্বর গেইট থেকে মেট্রো প্রভাতীতে উঠলাম পাশে বসা এক লোক হাতের মোবাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ভাই আমার ছেলের জন্য জেএসসি পরীক্ষার প্রশ্ন খুঁজে দিতে পারবেন?
.
তোরা যে যা বলিস্ ভাই আমার সোনার এ+ চাই!
.
দিন শেষে সেইই এক্কান মেধাবী ছেলে যদি আই এম জিপিএ ফাইভ কিংবা ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে তাতে তার দোষ দিয়ে লাভ নেই!
.
সেদিন বেশী দূরে নেই যেদিন লক্ষ লক্ষ গোল্ডেনের ভীড়ে 'ওয়াও তুমি জীবনে ফেইল করেছো' বলে ভাইভা বোর্ডের সদস্য মন্ডলী তাকে দাঁড়িয়ে সেলুট করবে!
.
চাকরির আবেদনে লেখা থাকবে দুইটা থার্ড ক্লাস না থাকলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে!
.
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেওয়ায় শিক্ষকের পা ভেঙে দিয়েছিলেন অভিভাবক!
.
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া কেন্দ্রে পিএসসি পরীক্ষায় নকল দেওয়ার প্রতিবাদ করায় দুই নারীকে লাঞ্চিত করে এক ছাত্রের অভিভাবক!
.
টাঙ্গাইলের গোপালপুরে নারুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা দিয়েছিলেন স্বয়ং অভিভাবকরা!
.
আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবককে নকল সরবরাহে বাঁধা দেওয়ায় কক্ষ পরিদর্শককে লাঞ্চিত করা হয়েছিলো!
.
শুধু বাংলাদেশে না ভারতেও নির্লজ্জভাবে বোর্ড পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের নকল সরবরাহ করার দায়ে অভিভাবকদের গ্রেফতার করে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছিলো বিহারের পুলিশ প্রশাসন!
.
মূল কারণ গোল্ডেন এ+ আহারে গোল্ডেন এ+ না পেলে ছেলেটার জীবন অন্ধকার! সে ভালো কোন জায়গায় চান্স পাবে না!
.
দিনশেষে প্রশ্ন ফাঁসের জন্য নুরুল ইসলাম নাহিদকে টাকলা বলে গালি দিলে দায় মুক্ত হতে পারবেন না! সর্ষের ভিতর ভূত ঢুকে গেছে! ঘরের মধ্যে ধর্ষক থাকলে আপনার মা বোন কেউ নিরাপদ থাকবে না!
.
হ্যালো অভিভাবক! শুনতে পাচ্ছেন কি?
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×