somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট্ বন্ধ করে দেওয়া দরকার!

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপ বিদ্যুৎ এবং গাড়ি আবিষ্কার করলো কিন্তু সেই বিদ্যুত এবং গাড়ি সবচেয়ে বেশী ব্যবহার করে আমেরিকা অনেক দূর এগিয়ে গেলো!
.
যেসব হ্লা'রা বলে ইন্টারেনেট্ বন্ধ করে দেওয়া দরকার অথবা যারা মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলে দিতে আগ্রহী তাদের একটা কথায় বলবো,
.
যদি নেট্ না থাকতো কেউ জানতো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে একটা ছেলে পড়তো কিংবা তার অনেক ভাবনা ছিলো অথবা তার পুরো নাম আবদুর রব শরীফ ছিলো নতুবা সে বাল্ কিংবা ভালো লিখতো!
.
১৮৬৫ সালে যখন যুক্তরাজ্যে প্রথম গাড়ী আবিষ্কার হয় তখন ঘোড়া এবং গাড়ির মধ্যে বিরোধ দেখা দেয়!
.
তখন ঘোড়া ছিলো প্রধান বাহন! দক্ষ ঘোড়া চালকদের রমরমা আধিপত্য! গাড়ি আসার পর তাদের মাথায় হাত! শুরু হলো বিরোধালংকার তা সরকার পর্যন্ত পৌঁছে গেলো!
.
সরকার পরিস্থিতি বিবেচনা করে 'রেড্ প্লাগ ল্ অ্যাক্ট' জারি করলো,
.
অর্থাৎ কোন গাড়ি সাত মাইলের বেশী বেগে চলতে পারবে না এমনি কি কোন গাড়ি ঘোড়ার আগে চললে তার লাইসেন্স বাতিল করা হবে!
.
ঘোড়া গাড়ি যখন চুলাচুলিতে ব্যস্ত আবে হালায় আমেরিকা সেই সুযোগে আরেকজনের আবিষ্কার কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছিলো!
.
আমাগো দেশে যেমন সরকার বিরোধি দলের পোনাপোনিতে ব্যস্ত আবার বিরোধি দলও সরকারের... মাঝখান দিয়ে লক্ষ লক্ষ শ্রমিক বিদেশ থেকে দেশে ফিরে আসছে, হাজার গার্মেন্টস্ বন্ধ হয়ে গেছে, রেমিটেন্স কমে যাচ্ছে, অর্থনীতির বাজার অন্যদিকে চলে যাচ্ছে সেই দিকে কারো খবর নেই!
.
অন্যদিকে কেউ কেউ বলে ইন্টারনেট্ বন্ধ করে দাও! প্রশ্ন ফাঁস হচ্ছে! ওগুলো দেখে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে! ব্লা ব্লা! প্রেমিক প্রেমিকা বেড়ে যাচ্ছে! হেতের বউ ওইতের সাথে পালাচ্ছে!
.
অথচ্ ইন্টারনেট্ না থাকলে হাজার হাজার বায়ার বাংলাদেশে অর্ডার করতে পারতো না! অফিসগুলো এতো অধুনিক হতো না! সেকেন্ডে সেকেন্ডে বিজনেস্ হতো না! দেশ ঐ তলা বিহীন ঝুড়িতে পড়ে থাকতো! কিন্তু পাশের দেশ ঠিকি এগিয়ে যেতো মাইরি......!
.
জীবনে কেউ কখনো কারো জন্য বসে থাকে না! আরেকজন ঠিকি এগুচ্ছে আপনার সমালোচনাকে বৃদ্ধঙ্গুলী দেখিয়ে,
.
আমরা যখন ইন্টারনেটে ঐ দেখা যায় তাল গাছগুলো দেখি কিংবা আপাকে গুগুল সার্চে এক নম্বর বানিয়ে দিই ঠিক তখন খবর নিয়ে দেখেন কেউ কেউ আকাশ মহাকাশ নক্ষত্র গ্যালাক্সি ভেদ্ করে দেখছে ওখানে কোন সুন্দরী এলিয়েন আছে কি না কারণ পৃথিবীর মেয়েগুলো বড্ড পাষাণ!
.
আমি সন্দ্বীপের নদী ভাঙ্গা ছেলে! আমাদেরও আবেগ আছে ছিলো! পেটের টানে আমাদের ম্যাক্সিমাম প্রবাসী! নতুন বিয়ে করে ছয় মাস পর চাচা বিদেশ চলে যায়! নদী পেরিয়ে চাচী চট্টগ্রাম আসে একটি হোটেল ভাড়া করে! তারপর ওখান থেকে চাচাকে ইন্টারনেটে ভিডিও কল্ দিয়ে প্রতিচ্ছবি দেখে আবাগে কাইন্দালাইচে তারপর পনের বিশ হাজার টাকা খরচ কর সন্দ্বীপ ফিরে আসে!
.
গল্পগুলো এতোটা আবেগের....!
.
সেই চাচীকে এবার দেখলাম ১২৯ টাকায় জিপিতে দুই জিবি নেট নিয়ে ভিডিও কল্ দিয়ে মোবাইল রান্না ঘরে ঝুলিয়ে রাখছে আর বলছে, ওগো দেশী মুরগী দিয়ে খিচুরী রান্না করেছি তুমি খাবা? ওপাশ থেকে 'তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে'
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×