somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

ব্যবহার বংশের পরিচয় মাইরি!

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশ আমলে স্বনামধন্য প্রথম শ্রেণির ব্যবসায়ীদের খেতাব ছিলো মহাজন, দ্বিতীয় শ্রেণির ব্যবসায়ীদের খেতাব ছিলো বেপারী,
.
তখন অনেকের টাকা পয়সা বাক্সে থাকতো! তাই নামের পাশে ডাক্তার ইঞ্জিনিয়ার এডভোকেটের মতো বাক্স টাইটেলও যোগ করা হতো! যেমন, বাক্স আলী!
.
জি বাংলার সিরিয়াল 'বাক্স বদলে'র একদিন সময় পাল্টে গেছে!
.
শুরু হলো হালদার, পোদ্দার, মজুমদার, সরদার, শিকদার, তরফদার, তালুকদার, মালাদার নামক দা বংশের যাত্রা!
.
বলে রাখা ভালো আমি আবার সন্দ্বীপের মালাদার বংশের নাতী! আমার নানার বাড়ির নাম বধু মালাদারের বাড়ি! খাইছে আমারে!
.
দা বংশের বিপরীতে গড়ে উঠলো মন্ডল, মোড়ল, মল্লিক, মীর, মিঞা, মির্জা নামক 'ম' বংশ!
.
দা এবং ম বংশের দাম কমে গেলে সরকার বংশের সূত্রপাত যা আজো চলছে!
.
কিন্তু দিন শেষে সরকার গঠনে চৌধুরী বংশের ভূমিকা অনস্বীকার্য কারণ দেশে এতো চৌধুরী যে তারা যেদিকে ভোট দিবে সে দিকের সরকার নির্বাচিত হয়!
.
ঐ দিকে আঙ্গুল ফুলে কলাগাছ হতে থাকে খান বংশ! বলিউড খাইতেছে তিন খান! ডালিউড খেয়ে যাচ্ছে সাকিব খান! কেডিএস এক্সেসোরিজে বেনসনের সুখ টান খেয়ে ফেলতেছে সবুজ খান!
.
নাম দিয়ে কি আসে যায়! ব্যবহারে বংশের পরিচয়!
.
যদি দেখেন একদিকের সমস্ত রাস্তা ব্লক! আপনি দুই ঘন্টা জ্যামে আটকে আছেন! অন্যদিকে খালি রাস্তা ব্যাবহার করে জিপ্ টিপসহ বিশাল গাড়ির বহর নিয়ে ল্যান্ড ক্রুজার 'ব্যবহার' করে কেউ আসছে তাহলে নিশ্চিত বুঝে নিবেন সে খাঁটি সরকার বংশের লোক!
.
ধরেন একশ কোটি টাকার প্রকল্প কিন্তু সেখানে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন বাঁশ টাইপ 'ব্যবহার' দেখলে ধরে নিবেন সে প্রকৃত খান বংশের লোক!
.
জোর যার মুল্লুক তার টাইপ ব্যবহার দেখলে ধরে নিবেন সে প্রকৃত তালুকদার বংশের সন্তান!
.
যদি আরো দেখেন আইনের রক্ষক হয়ে নিজে আইনের মাইয়েরে বাপ টাইপ ব্যবহার দিয়ে চলে সে প্রকৃত পোদ্দার বংশের লোক!
.
আবারো বলেছি, ব্যবহার বংশের পরিচয়!
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×