somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাটারিং চিটারিং

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো আবদুর রব শরীফ চ্যাটার্জি কেমন আছেন?
.
আমার নাম তো চ্যাটার্জি না! এমনেও কোন ফরম ফিলাপ্ করতে মোহাম্মদ আবদুর রব শরীফ লিখলে দেখি লেখার বক্স সব শেষ পরিশেষে কোণাকুণিতে কোন রকম ঠেসে শরীফটা লিখতে হয়!
.
তার উপর আপনি চ্যাটার্জি লাগিয়েছেন!
.
উপাধিটা মন্দ না, মিলেছেও! কারণ ইদানিং শুনেছি নয়ন চ্যাটার্জি নামক এক ভদ্র লোক দরবার খুলে বসেছে তার কিছু মুরিদান্ও আছে!
.
তো আপনি কি আমার মুরিদ্ হবেন?
.
ভদ্রলোক হেসে বললো, দূর ভাই! সারাদিন আপনাকে চ্যাটে দেখি তাই চ্যাটার্জি উপাধি দিলাম!
.
তার উপর এখন নাকি আমার গার্লফ্রেন্ড আপনার সাথে চ্যাট করে শুনেছি ব্লা ব্লা!
.
ও আচ্ছা বুঝছি আপনার প্রিয়তমা 'চ্যাটার্নী'র উপর রাগ করে চ্যাটার্জি বলেছেন! মন্দ না!
.
মোরা একটি সুন্দরীর মুখে হাসি ফুটানোর জন্য এসএমএস করি,
.
কখনো সুযোগ হলে কোন সুন্দরীর ইনবক্স ঘুরে আসবেন সেখানে এতো এতো আজব চিড়িয়া পাবেন হাসতে হাসতে জীবন তেজপাতা হয়ে যাবে!
.
চিড়িয়াখানার কথা উঠাতে একটি কৌতুক মনে পড়ে গেলো,
.
দুই বিড়াল ফেসবুকে চ্যাট করছে, একজন ম্যাও বললে আরেকজন ম্যাও ম্যাও বলে এভাবে কিছুক্ষণ ম্যাও ম্যাও করার পর একটি বিড়াল রেগেমেগে বলে উঠলো আরেকবার ম্যাও বললে তোকে এখান থেকে তাড়ামু কইলাম! তখন আরেকটি বিড়াল বললো, কিভাবে? তারপর সে হুংকার দিলো, ঘেউ ঘেউ!
.
এরপর বিড়াল ব্লক করার আগে বলে উঠলো, আগেই সন্দেহ করছিলাম, তুমি ফেইক আইডি!
.
চ্যাট করতে গিয়ে কিছুদিন আগে এক মেয়ে তার কিছু ছবি দিয়ে বললো, ভাইয়া আমি ফেইক না!
.
চোরের মন পুলিশ! পুলিশ!
.
আমি বললাম, আচ্ছা বুঝলাম তাহলে কান ধরে একটি ছবি তুলে পাঠাও....!
.
সে উত্তর দিলো, কান নিয়ে গেছে চিলে!
.
হাউ ট্যালেন্ট!
.
ফেসবুক চালিয়ে ফেইক আইডির প্রেমে পড়েনি এমন ফেসবুক ইউজার খুঁজে পাওয়া দুষ্কর!
.
এক সময় মানুষ কলমি বন্ধুর প্রেমে পড়তো! চিনে না জানে না কিন্তু পত্র আদান প্রদান হতো!
.
১৯৪৮ সাল থেকে পত্র লেখা শুরু দুই পত্রবন্ধু ক্যালিফোর্নিয়ার মার্থা হবরে এবং মডেস্টোর ফিলিপসের এর প্রায় ৪১ বছর পর দেখা হয়েছিলো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে 'তোমার কলমি বন্ধুকে (pen friend) একটি পত্র লিখো' এমন আনকমন প্রশ্নের উত্তরে লিখেছিলাম, 'কলম বন্ধু খুব স্বার্থপর! সেদিও কলম ধার নিয়ে আর ফেরত দেয়নি! স্কুলের সাদা শার্টে যে তিনটা কলমের দাগ আছে তার মধ্যে দুইটা তার দেওয়া!'
.
পত্রের শেষে লিখেছিলাম, 'কলম বন্ধুর সবচেয়ে বড় দোষ হলো আমি দাঁড়িয়ে গেলে সে পাছার নিচে কলম দাঁড় করিয়ে রাখে! সেদিন বসতে গিয়ে যা হয়েছিলো তা আর বলতে চাইনা!'
.
কলমি বন্ধুর দিন শেষ কন্ঠ বন্ধুতে বাংলাদেশ!
.
কিছুদিন আগে নাটোরের লালপুরে মোবাইল ফোনে নারী কন্ঠের মাধ্যমে প্রতারণাকারি চক্রের ১১ সদস্যকে আটক করেছিলো গোয়েন্দা পুলিশ!
.
বুঝে নেন ঘটনা!
.
বেতারের যুগ শেষে টেলিভিশন এবং কন্ঠ পেরিয়ে অনলাইন! এভাবে চলছে! চলবে! চ্যাট! আড্ডা! শেয়ারিং! কেয়ারিং! ফ্লিটারিং! চিটারিং!
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×