somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনা সুদের মাইক্রো ক্রেডিট....!

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস গরীবদের পাঁচ দশ বিশ পঞ্চাশ হাজার টাকা সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন তাই তিনি হয়ে গেছেন সুদী ইউনুস!
.
কিন্তু,
.
শত শত ব্যাংক প্রতিষ্ঠান যখন বড়লোকদের বন্ধক নিয়ে সুদে কোটি কোটি টাকা ঋণ দিয়ে ঠিকে থাকে তখন তারা যেনো ধোয়া তুলসি পাতা!
.
কৃষ্ণ করলে লীলা আর আমি করলে হালার পো হালা!
.
পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যে গরীবদের ঋণ দিয়েছিলেন দান না করে!
.
তিরাশি লক্ষ গরীব তার ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছে যাদের নব্বই শতাংশ নারী! উনার ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারলে টিন খুলে নিয়ে আসে তা চোখে পড়ে কিন্তু শত শত জমিতে যে সাইনবোর্ড দেওয়া থাকে আজ হতে এই জমির মালিক অমুক সমুক তমুক ব্যাংক তা চোখে পড়ে না!!! কেনো?
.
যখন গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতার মধ্যে ৬৪ শতাংশ মহিলা ছিলো এবং ৩৬ শতাংশ পুরুষ ছিলো তখন অনেকে বলেছে হ্যালো ইউনুস সাহেব আপনার ব্যাংকের নাম পরিবর্তন করে 'গ্রামীণ মহিলা ব্যাংক' নামকরণ করা উচিত!
.
তখন তিনি বলেছিলেন আমি অবশ্যই ব্যাংকের নাম পরিবর্তন করবো কিন্তু আপনাদের ব্যাংকে তো নব্বই শতাংশ পুরুষ ঋণ গ্রহীতা,
.
আগে আপনারা আপনাদের ব্যাংকের নাম পরিবর্তন করে 'এক্স(X) পুরুষ ব্যাংক' 'ওয়াই(Y) পুরুষ ব্যাংক' 'জেড(Z) পুরুষ ব্যাংক করুন' তারপর আমি আমার ব্যাংকের নাম 'গ্রামীণ মহিলা ব্যাংক' করবো!
.
ডক্টর ইউনুস কে সুদী ইউনুস বলেন তাতে আমার কোন আপত্তি নেই তার আগে সকল ব্যাংকের মালিকদের নামের আগে সুদী টাইটেলটি লাগাতে ভুলবেন না!
.
তবে গরীবদের যদি বিনা শর্তে সত্যিকার অর্থে সাহায্য করতে হয় তা যাকাতের মাধ্যমে করতে হবে! একটি শাড়ি/লুঙ্গি/শার্ট কিংবা দুই কেজি এটা ওটা দিয়ে কিচ্ছু হবে না!
.
জনপ্রতি পাঁচশ এক হাজার টাকা গিয়ে বড় জোর দুদিন ভালা খেতে পারবে এর বেশী কিছু নয়!
.
যতটুকু জানি যাকাত এমন ভাবে দিতে হয় যাতে যে লোক এই বছর যাকাত নিবে সে পরবর্তি বছর যেনো যাকাত দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে!
.
এর জন্য দরকার সামাজিক নতুবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং চেতনা!
.
হাজার হাজার মানুষকে একটা লুঙ্গী/ শাড়ি দিয়ে কেবল লোক দেখানো যাকাত আদায় হয় হয়তো নামের পাশে হাজীর মতো ট্যাগ লাগানো যাবে যাকাতী তার চেয়ে বরং সবগুলো টাকা দিয়ে বিশ জন মানুষকে স্বাবলম্বী করে দেওয়া দরকার যাতে তারা পরবর্তীতে আরো বিশ জনকে যাকাত দিতে পারে!
.
এভাবে চললে গাণিতিক হারে নয় বরং জ্যামেতিক হারে দরিদ্রতা দূর হবে!
.
যাকাত হলো পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানসম্মত মাইক্রো ক্রেডিট যার মাধ্যমে বিনা সুদে গরীবদের ঋণ দেওয়া সম্ভব! যদিও যাকাত গরীবের হক!
.
অথচ এমন একটি সুন্দর ক্রেডিট ব্যবস্থাকে নোবেল দেওয়া হয়নি কখনো! দেওয়ার দরকারও নেই কারণ মানুষের মঙ্গল সাধন ই ইসলামের একমাত্র উদ্দেশ্য এরচেয়ে বড় নোবেল পুরস্কার কি হতে পারে? ইসলাম অর্থ শান্তি এখানে শান্তিতে নোবেল লাগে না.....!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×