somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢিলা

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো আম কিংবা কোন গাছে পাকা ফল খাওয়ার আশায় ঢিল ছুড়েছেন?
.
আপনি জানেন আপনার ছুড়ে দেওয়া ঢিলটি লক্ষ্যভ্রষ্ট হবে! একটির পর একটি ঢিল এভাবে লক্ষভ্রষ্ট হবে! আপনি জানেন এভাবে লক্ষ্যভ্রষ্ট ঢিলের মধ্যে কোন ঢিলটি লক্ষ্যভেদ করবে!
.
জানার দরকারও নেই,
.
কিন্তু, একটির পর একটি ঢিল ছুড়লে একটি না একটি লক্ষ্যভেদ হবেইই! বার বার ঢিল ছুড়লে একটি না একটি লাগবেইইই এটাকে বলে কনফিডেন্স!
.
জীবন হলো যদি লাইগ্গা যায়! লাগ ভেলকি লাগ!
.
ঝামেলা হলো আপনি আম গাছে ঢিল ছুড়লে আম পড়ার সম্ভবনা থাকবে কিন্তু নারিকেল গাছে সারাদিন ঢিল ছুড়েও কোন লাভ হবে না!
.
মৌমাছির মৌচাকে ঢিল দিয়ে লক্ষ্যভেদ করলে আবার উল্টোটিও হতে পারে,
.
নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রামের যুগে সন্দ্বীপে এক ভাইকে দেখেছিলাম পচন্ড মিস্ করলে প্রেমিকার ঘরে টিনে ঢিল ছুড়তে!!! ওটা ছিলো সাংকেতিক মিস্ কল!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কুলে বাল্য বিয়ের প্রতিকার প্রশ্নে অন্যতম কারণ হিসেবে দিয়েছিলাম, টিনের চালে ঢিলঃ সুন্দরী মেয়ের বাড়ির টিনে বেশী ঢিল পড়লে বাবা মা বুঝে নিতো ঘটনা খারাপ! বিয়ে দিতে পারলে বাঁচি!
.
এক সময় গরু মরে গেলে নদীতে ভাসিয়ে দেওয়া হতো! সেই মরা গরু কিছুক্ষণ পর ভেসে উঠতো সেই খবর ঋষি সম্প্রদায়ের কানে গেলে তারা দলে দলে নদীর কাছে এসে ঢিল ছুড়তো! যার ঢিল লক্ষ্যভেদ করবে মরা গরুটি তার হয়ে যেতো এবং সে গরুর চামড়া ছাড়িয়ে করে তা বিক্রী করে উপার্জন করতো!
.
ছোট বেলায় ঢিল ছুড়ে পুকরের এপার থেকে ওপারে নেওয়া ছেলেটি ছিলো আমাদের লেডিস্ মার্কা ছেলেদের চোখে হিরো আলম!
.
ঢিল্ মারা সেই ছেলেটি ক্রিকেট মাঠে এসে হয়ে গেলো 'নো বলার'
.
কিছুদিন আগে ভারতের মধ্য প্রদেশে ঢিল মেরে গরুর বাছুরকে মারার শাস্তিস্বরূপ নিজের মেয়ে গুরুর মালিকের ছেলের সাথে বিয়ে দিতে হয়েছিলো!
.
মজনু যখন ভিখারি সেজে লাইলীর সাথে দেখা করতে এসেছিলো তখন তা লাইলীর বাবা টের পেয়ে যায় এবং সে পাড়ার ছেলেদের তার পিছনে লাগিয়ে দেয়! দুষ্ট ছেলেরা পাগল বলে বলে মজনুর দিকে ঢিল ছুড়তে থাকে! ক্ষত বিক্ষত মজনু এলাকা ত্যাগ করে!
.
ঢিলের সাথে প্রেমপত্র ছুড়ে দেওয়ার গল্পগুলো আজ অতীত,
.
মেয়েটি রেগে ছেলেটির সামনে এসে বলছিলো তুমি আমাকে ঢিল মেরেছো কেনো? ছেলেটি বলেছিলো, ঢিলের সাথে দিল্ ও ছিলো! তারপর মেয়েটি বললো, তুমি একটা ঢিলা! শুরুটা এখান থেকেই....!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×