somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক যখন ছাত্র

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যে স্মার্ট ফোনটি ব্যবহার করে এই লেখাটি লিখছি সেটি আমার থেকে স্মার্ট কাজ করে,
.
শালার! টেবিলে যে সামান্য ক্যালকুলেটরটি পড়ে আছে সেটিও আমার চেয়ে ভালো দ্রুত অসামান্য হিসেব করতে পারে,
.
বাস ট্রাক থেকে শুরু করে ট্রেন প্লেনের কথা কি বলবো হালের রিক্সাও অনেক দ্রুত যেতে পারে আমাদের থেকে,
.
যন্ত্রাংশ দিয়ে গড়া রোবটও আমাদের চেয়ে কাজে অনেক সক্ষম!
.
এমন হাজারো জিনিস্ আছে যাদের সক্ষমতা আমাদের চেয়ে হাজার গুণ বেশী কিন্তু দিন শেষে আমরা ড্রাইভার,
.
আমরা শুধু জানি কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করতে হয়!
.
এটা হলো ইন্টেলেজেন্সি( বুদ্ধিমত্তা) যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস!
.
একজন বুদ্ধিমান মানুষ পুরো পৃথিবী পরিবর্তন করে দিতে পারে! বুদ্ধিমত্তা আসে কল্পনা শক্তি, অভিজ্ঞতা এবং বিভিন্ন মাধ্যম থেকে আর তা লিপিবদ্ধ থাকে ভালো বইয়ে কিংবা জ্ঞানী মানুষদের মাথায়,
.
একটা দেশ কেমন তা নির্ভর করে তার বিশ্ববিদ্যালয়গুলো কেমন! সেখানে কেমন চর্চা হয়! ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর!
.
দেশে বর্তমানে প্রচলিত থাকা ৯১টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং নিয়ে এসব থেকে পাস করা স্নাতকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তারচেয়ে বড় কথা আসন খালি সেখানে আরো ১১০টি নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য অপেক্ষমান! শিক্ষা বাণিজ্য!
.
উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে একজন শিক্ষকের মান নির্ধারণ হয় স্টুডেন্টদের রেটিংয়ের উপর সেখানে আমাদের দেশে এমন কোন ব্যবস্থা নেই,
.
সরকারি বিশ্ববিদ্যায়গুলোতে তেমন কোন গবেষণা নেই!
.
ওয়ার্ল্ড রেটিংয়ে উহাদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়!
.
আমাদের দেশে স্কুল কলেজে দৈনিক ছয় সাত আট ঘন্টা ক্লাশের পরও শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে হয় যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা!
.
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার পিএইচডি গবেষক ম্যাট হুসেইনের মতে আমাদের দেশে স্টুডেন্টদের ‘বিশ্লেষণী ক্ষমতা’ নেই এবং ‘দর্শনের বা দার্শনিকতার দৈন্য’ অবস্থা বিদ্যমান!
.
যদিও টিয়া পাখির মতো মুখস্ত বিদ্যার শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা খুঁজাও একটি বোকামী!
.
মানসম্মত শিক্ষা, বিরাজমান সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেছিলেন, ‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলে তাদের শিক্ষার মান কেমন হতে পারে, তা সহজেই অনুমান করা যায়।’
.
শুধু তা না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াকালীন এক শিক্ষক একবার বলেছিলেন, 'তাকে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বলা হয়েছিলো আপনার খাতা কাটা লাগবে না আমরা নম্বর বসিয়ে দিয়েছি!'
.
আগে স্টুডেন্টরা শিক্ষকদের ভয় শ্রদ্ধা করতো এখন শিক্ষকরা উল্টো স্কুলের ছাত্রদের ভয় পায়! অমুক ভাই তমুক ভাইয়ের অনুসারী বলে কথা.....!
.
সেদিন বেশী দূরে নাই যেদিন শিক্ষকরা স্কুল ছাত্র দেখলে ভয়ে, স্লামুআলাইকুম বলে মাথা নুয়ে চলে যাবে!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×