somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন ট্রেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যখন ব্যতিক্রম কিছু করবেন তখন আপনার চেয়ে অন্যরা বেশী দুশ্চিন্তায় পড়ে যাবে,
.
আমি যখন প্রথম অনলাইনে লেখা শুরু করি তখন আমার মামা বাবা চাচা থেকে শুরু করে সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলো!
.
ছেলেটা খাতা কলম বাদ দিয়ে কী-প্যাড ঘুতাঘুতি করে করেটা কি!
.
আমার মামা আমাকে বলেছিলো তুমি টিপাটিপি করে কিছু করতে পারবে না তার চেয়ে সময়টা পড়াশুনায় দিলে বরং ডাক্তার ইঞ্জিনিয়ার এটা ওটা হতে পারতে,
.
এখন মামার ওয়ালে আমার লেখা থাকে! মামা মামীকে পড়ে পড়ে লেখা শুনায়! সেদিন হঠাৎ ফোন করে বলে টিন্ করতে এসে দেখি ওখানে তোমার ফ্যান্! বললাম ও তো আমার ভাগিনা! ইবনে সিনা তোমার সাথে একটু কথা বলবে!
.
কথা শেষে মামা ছোট করে বললো ওর ফ্রেন্ড রিকুয়েস্ট একটু এক্সেপ্ট করে নিও!
.
গল্পগুলি এমনি,
.
আমার বাবা জীবনে আমার লেখা পড়েনি তবুও এতো মানুষ তাকে বলেছে, আপনার ছেলে তো লিখে?
.
কী প্যাড হাতে না থাকলে আব্বু উল্টো এখন টেনশনে পড়ে যায় ছেলেটা লেখালেখি ছেড়ে দিলো নাকি!
.
বাহির থেকে একটু দূরসম্পর্কীয় দাদা দাদীরা আসছে তাদের কাছে বাবা আমাকে নিয়ে গেছে পরিচয় করিয়ে দিতে তারা উল্টো আমাকে পরিচয় দেওয়া শুরু করেছে! খাইছেরে!
.
আমি পড়াশুনা করছি বারাক ওবামা মিশেল ওবামাকে কি সত্যি ভালবাসে? খুঁজতেছি তাদের ভালবাসার কাহিনী! আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সে একটি বক্তব্যে তার স্ত্রীর দিকে আঙ্গুল তুলে কাঁদতেছে! বিশ্ব নির্বাক! সে কাঁপা কাঁপা স্বরে বলতে চাচ্ছে তুমি না থাকলে আজকের ওবামা কখনো সৃষ্টি হতে পারতো না!
.
তখন আমার স্যার বলছিলো, পড়াশুনা বাদ দিয়ে এসব কি করছো! বলছিলাম পড়ছি! তিনি অবাক হয়ে তাকিয়ে ভাবছেন! পাঠ্য বাইয়ের বাহিরে পড়াশুনা আছে কি না!
.
কথাগুলো বলার একটি কারণ আছে,
.
নিজের বিজ্ঞাপন করা দরকার!
.
কেএফসিতে ২৪ জন পরীক্ষা দিয়ে ২৩ জনের চাকরি হয়েছে কিন্তু জ্যাক মায়ের হয়নি!
.
পুলিশে জ্যাক মা'য়ের পাঁচ বন্ধুর চাকরি হয়েছে কিন্তু জ্যাক মা রিজেক্টেড!
.
হোটেল বয় পরীক্ষায় ভালো মার্কস পেয়েও তার চাকরি হয়নি তার বন্ধুর হয়েছে সে স্মার্ট এবং সুদর্শন হওয়ার কারণে,
.
সে বন্ধুটি এখনো হোটেল বয় আছে কিন্তু জ্যাক মা শুধু চীনের শীর্ষ ধনী না বরং পুরো অর্থনীতির গতিপথ পাল্টে দিয়েছে!
.
আমেরিকার অর্থনীতিতে আগে শেয়ার হোল্ডার এরপর কোম্পানীর কর্মকর্তা কর্মচারী তারপর কাস্টমারকে অগ্রাধিকার দেওয়া হতো,
.
জ্যাক মা এসে প্রমাণ করে দেখিয়ে দিলেন আগে কস্টমার এরপর কোম্পানীর কর্মকর্তা কর্মচারী তারপর শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া উচিত,
.
অনেক শেয়ার হোল্ডার রীতিমতো বিদ্রোহ ঘোষণা করলো! জ্যাক তোমার পলিসি ভুল্! জ্যাক মা তাদের বলেছিলো, তুমি আমার কোম্পানীর শেয়ার বিক্রী করে চলে যেতে পারো নো পবলেম্!
.
দিনশেষে কাস্টমাররা একটি কোম্পানী টিকিয়ে রাখে তেমনি সাধারণ মানুষগুলো তেমনি দিনশেষে ওরা একটি সরকার থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান কিংবা অর্থনীতির চাকা ঘুরিয়ে একটি দেশকে,এগিয়ে রাখে,
.
সবার আগে আপনাকে বুঝতে হবে পাবলিক এখন কোন জায়গায় আছে আপনার মূল্যবান বক্তব্যটি সেখানে দেওয়া উচিত! ওখান থেকে সমাজ পরিবর্তন সম্ভব! সেটা অনলাইন কিংবা অফলাইন হোক!
.
চল্লিশ জন মানুষ একসাথে থাকলে রাস্তার বুক্ও কেঁপে উঠে!
.
মানুষ এখন পকেটে স্মার্ট ফোন নিয়ে হাঁটে বই নিয়ে না সময় এখন গুগুলের.....ইয়ুটিউবের.....!
.
শিল্প বিপ্লব থেকে শুরু করে যে কোন বিপ্লব পঞ্চাশ বছরে পূর্ণতা লাভ করে তার প্রথম বিশ্ বছর আলোচনা সমালোচনা কিংবা টার্নিং পয়েন্টের বাকী ত্রিশ বছর রাজত্বের! ইন্টারনেট্ মাত্র কিশোর থেকে যৌবনে পা রেখেছে তার রাজত্ব এখনো শুরু হয়নি! এখনি সময়.......!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×