somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরেস্ট গাম্প

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত ফরেস্ট গাম্প ছবিটি মুক্তির পর আয় করেছিলো প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার,
.
আইএমডিবি'তে এগারো লক্ষ মানুষ রেটিং করে প্রায় দশে নয় পাওয়া ছবির বিখ্যাত ডায়লগ ছিলো, ' ডিয়ার গড্, আমাকে একটি পাখি বানাও যাতে আমি এখান থেকে উড়ে অনেক দূরে বহুদূরে চলে যেতে পারি....!'
.
অনেকটা প্রতিবন্ধী টাইপ একটি ছেলে ফরেস্ট গাম্প ঠিক মতো হাঁটতে পারতো না বলে লোকে তাকে ক্ষেপাতো পরবর্তিতে গাম্প স্কুল যাওয়ার প্রথম দিন নায়িকা জেনি ‘রান ফরেস্ট রান‘ উৎসাহে সে দৌড়াতে শিখে যায়,
.
বোকা গাম্পের অনেক স্বপ্ন ছিলো জেনিকে কাছে পাওয়ার কিন্তু সে জেনি পরবর্তিতে তার স্বপ্ন ভাঙ্গার কারণ হয়,
.
বোকা ভেবে পাত্তা না দেওয়া জেনি এইডস্ আক্রান্ত হয়ে দিনশেষে বোকা ফরেস্ট গাম্পের কোলে মাথা রেখে মারা যায়!
.
বোকারা প্রতরণা করতে পারে না শুধু পাগলের মতো ভালবেসে যায়! একদিন তারা বুঝতে পারে তারা অনেক বোকা তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমন, 'ডিয়ার গড্, আমাকে একটি পাখি বানাও যাতে আমি এখান থেকে উড়ে অনেক দূরে বহুদূরে চলে যেতে পারি....!'
.
মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের 'আবার বছর কুড়ি পরে' অ্যালবামের একটি গান আছে,'ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে'
.
জীবনানন্দ দাশের একটি কবিতার লাইনও আছে, 'জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার!'
.
গল্পগুলো এমনি,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোকা সোকা একটি ছেলে আমি যখন অর্থনীতি প্রথম বর্ষে ছিলাম তখন একটি মেয়েকে পাগলের মতো ভালবাসতো!
.
মেয়েটি সহজ সরল ছেলেটির প্রতি সফট্ কর্ণার থাকলেও সে ওভার স্মার্ট সুদর্শন চালু এক ছেলের সাথে সম্পর্ক করে! একদিন ফুলের মধু খেয়ে ভ্রমর উড়ে যায়! পছন্ড আফসেট্ থাকতো মেয়েটি সেই সময় বোকা বন্ধুটি তার সবচেয়ে ক্লোজ বন্ধু হয়ে উঠে!
.
মেয়েটি বেলা শেষে বুঝতে পারে পৃথিবীতে এই একটি ছেলে তাকে সবচেয়ে বেশী ভালবাসে! সে অতীতে ফিরে যেতে আগ্রহী হয়ে উঠে ততদিনে অনেক দেরী হয়ে যায়!
.
সে তার গ্রামের মেয়ে সখিনাকে কথা দিয়েছে! মেয়েটি নানা চেষ্টা করেও সখিনাকে তার জীবন থেকে সরাতে পারেনি তবুও সহজ সরল ছেলে দেখলে মেয়েটি আনমনা হয়ে তাকিয়ে ভাবে, হাউ কিউট!
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলো একটি কথা আমার জীবন পাল্টে দিয়েছিলো, 'বোকা থাকো, ক্ষুধার্ত থাকো'
.
পৃথিবীর অন্যতম বিজনেস্ আইকন জ্যাক মা প্রায় সময় একটি কথা বলেন, ' বোকা ফরেস্ট গাম্পের মতো জীবন ধারণ আমার অন্যতম শক্তি যে কিনা জানে না কি ফল আসবে শুধু কাজ করা ছাড়া'
.
পার্কে বসে একটি সহজ সরল মানুষ তার জীবনের গল্প বলছে যে কি না নিজের কাজ দ্বারা আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস ভিয়েতনাম যুদ্ধে বিরত্ব, ফুটবল তারকা বনে যাওয়া, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ, লাভজনক চিংড়ি ব্যবসা থেকে শুরু করে ওয়াটার গেট কেলেঙ্কারি উন্মোচনসহ জন লেননের সাথে সাক্ষাৎ যার সবি সম্ভব করছেন সরলতা আর পাগলের মতো পরিশ্রম করে,
.
অথচ্ বুদ্ধি কম থাকায় তাকে কোন স্কুলে ভর্তি করতো না তাই তার মা প্রধান শিক্ষককে তার দেহ দান করার শর্তে গাম্পকে স্কুলে ভর্তি করিয়েছিলেন!
.
তিনি বলতেন, আই এম ফরেস্ট গাম্প কিন্তু লোকে আমাকে সহজ ভাবে ফরেস্ট গাম বলে!

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×