somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোষামোদে গলে না বীর!

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ মিনিটের বক্তব্যে চেয়ারম্যানের তোষামোদ করতে এক মিনিট, ম্যানেজিং ডিরেক্টরের তোষামোদে এক মিনিট, সিইও কে এক মিনিট তেল এবং তার নিচে যারা আছে তাদের সম্বন্ধে একটি করে লাইন বলতে বলতে পাঁচ মিনিট শেষ!
.
রাজনৈতিক বক্তব্যেও এখন এই ট্রেন্ড চলছে, পরিবেশ কিংবা মে দিবসের বক্তব্যের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে জনৈক নেতা ভাবছে কোন সিনিয়র নেতার নাম বাদ পড়ে গেলো কি না যারা স্তুতি করা হয়নি,
.
দেশে এখন চারদিকে তোষামদের বাম্পার ফলন হচ্ছে,
.
অফিসের বস স্ট্যাটাস দিলে কর্মীদের ভাব এই মাত্র বিমানের হ্যান্ডেল ধরে ছিলাম আপনার স্ট্যাটাস দেখা মাত্র হ্যান্ডেল কিংবা বিমান চালানো ছেড়ে দিয়ে কমেন্ট করতে বসলাম!
.
বসের নাম থেকে শুরু করে হাসি সব কিছু নিয়ে এখন গবেষণা হয়! যেমন ধরেন বসের নাম কামরুল হুদা! অধস্তন বললো, বস আপনার নামটা সেইই রকম! বস কৌতূহলবশত জিজ্ঞেস করলো কিভাবে? উত্তর আসলো, 'হুদার বিপরীত বেহুদা তাই'
.
এক অফিসের বস তার কর্মীকে বলছে 'ইদানিং পেটটা আরো বেড়ে গেছে একটু ডায়েট কন্ট্রোল করা দরকার' তা শুনে কর্মী বললো, 'বস, পেট আছে বলেই আপনাকে বস্ বস্ লাগে'
.
ইদানিং ছেলেদের মেয়েদের রূপের প্রশংসা করা দেখলে মনে হয় প্রতিভা কাহারে কয় এবং কত প্রকারও কি কি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই তার প্রেমিকাকে বলছে, 'তুমি কি জানো টাইটানিক এই যুগে নির্মিত হলে নায়িকা বাংলাদেশী হতো'
.
মেয়ে উত্তর দিলো, কেনো?
.
ছেলে বললো, বলবো না!
.
মেয়ে বললো, প্লিজ! প্লিজ! প্লিজ! বলো বাবু!
.
ছেলে বললো, 'তার আগে একটা আপ্পা দাও! কারণ নাম শুনার পর তুমি আমাকে আর পাত্তা দিবেনা!'
.
অতিরিক্ত প্রশংসার হাততালিটা কেমন জানেন?
.
মশার বাচ্চা নতুন উড়তে শিখেছে তার বাবা তাকে জিজ্ঞেস করলো, তোমার অনুভূতি কি? বাচ্চা বললো, 'অনুভূতি মারাত্মক! আমাকে উড়তে দেখে মানুষরা সব খুশিতে হাততালি দেওয়া শুরু করেছিলো'
.
একাত্তরের পর বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন, 'আমার চারদিকে শুধু চাটার দল'
.
শেখ সাদী (র) বলেছেন, ‘সাবধান! চাটুকারের গুণকীর্তন কর না সে তোমার নিকট স্বার্থের প্রত্যাশী, স্বার্থ শিকারে ব্যর্থ হলেই উল্টো তোমার দোষ রটাবে!'
.
সমস্যা হলো, বাদাম শেষ, তোষামোদকারীরা নিরুদ্দেশ!
.
নজরুল 'সাহেব এবং মোসাহেব' কবিতায় লিখেছিলেন, সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!' মোসাহেব(তোষামোদকারী) বলে, 'চমৎকার সে হতেই হবে যে! হুজুরের মতে অমত কার?'
.
আখতারুজ্জামান আজাদ ইতিহাস কবিতায় লিখেছিলেন, 'আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি! তোষামুদে-জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস; তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস!'
.
আরেকটি কথা, বউয়ের রূপের প্রশংসাকে তোষামোদ বলে না কারণ সময় কিংবা স্বার্থ পেরিয়ে গেলে তোষামোদকারীরাও চলে যায় কিন্তু বউ আজীবন থেকে যায়!
.
দিনশেষে, ঘরে ফিরে যেতে হবে তো! :P
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×