somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাগবা বাজি

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিরো ‘লাগবা বাজি’ এবং হ্যাঁ বাজিতে জিততে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ‘আসল পুরুষ’
.
এগুলো বিজ্ঞাপনের আসল পুরুষ,
.
আসলে আসল পুরুষ ছিলো আমার এক দাদা তার তেরো সন্তান ছিলো সে যখন সন্দ্বীপের আকবর হাটে যেতো লোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো, 'ঐ দেখো আসল পুরুষ যায়'
.
জিম করা বন্ধুটি নতুন বিয়ে করেছে এখন আর তাকে জিমে বুক্ ডাউন করতে দেখা যায় না জিজ্ঞেস করাতে সে বলে আমি এখন আসল পুরুষ বুক্ ডাউন রাতে সেরে ফেলি!
.
তবে একজন আসল পুরুষ হতে হলে বিশটি পুশ আপ কিংবা পনের মিনিটে এক মাইল দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে!
.
আসল পুরুষ লিখে একবার সার্চ করছিলাম ইন্টারনেটে বাকীটা ইতিহাস! দেখলাম সেখানে গরু মোটা তাজাকরণ পক্রিয়া চলছে!
.
আসলে আসল পুরুষ কারা?
.
খোঁজ দি সার্চ আসল পুরুষ...!
.
মুম্বাইয়ে রবি নামের একটি ছেলে যে কিছুদিন আগে সব জেনেশুনে এসিড আক্রান্ত মেয়ে ললিতা বানসিকে বিয়ে করেছিলো অবলীলায়!
.
বিহারে নিজের চোখের সামনে গণধর্ষিতা হওয়া বান্ধবীকে বিয়ে করেছিলেন জনৈক ইঞ্জিনিয়ার!
.
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা হেদার মোসার নিশ্চিত মৃত্যুর মাত্র ১৮ ঘন্টা আগে ডেভ মোসারকে বিয়ে করে নিজের করে নিয়েছিলেন!
.
৩৩ তম বিসিএসে নিয়োগ পাওয়া জেরিন যখন ছিনতাইকারীর কবলে পড়ে পঙ্গু হয়ে যায় তার পাশে থেকে আজো সংগ্রাম করে যাচ্ছেন মুন্তাহিদ ভুঁইয়া,
.
পঞ্চান্ন বছরের দাম্পত্য জীবনের পর ২০০৯ সালে স্ত্রী ওভারলির যখন ব্রেন টিউমার ধরা পড়ে তখন থেকে প্রায় নিঃস্ব হওয়া নিউ ইয়র্কের ৯৯ বছর বয়সী বুড়ো লুথার ইয়ঙ্গার ছয় মাইল পাড়ি দিয়ে মেডিকেলে স্ত্রীকে দেখতে যেতেন বছরের পর বছর!
.
ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে কাদা মাখা পথে হাঁটার সময় স্ত্রীর পায়ে কাদা লাগতে পারে তাই স্ত্রীকে নিজের পিঠে চাপিয়ে কাদা মাখা পথ পার করে শিরোনাম হয়েছিলেন!
.
নেদারল্যান্ডের জেফ ক্রিস্টি অজ্ঞাত পরিচয় পুরুষের হাতে ধর্ষিত হওয়া স্ত্রী জেনিফার সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়ে পিতার পরিচয় দিয়ে বড় করে চলছেন!
.
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা ডাঃ সৈয়দ আব্দুর রশিদ বাবলু যে ত্রিশ বছর যাবত পক্ষাঘাত স্ত্রী'র সেবা করে যাচ্ছেন!
.
ছয় ফুট এক ইঞ্চির স্বামী স্টিভেন ভঙ্গুর হাড় রোগ আক্রান্ত হওয়া দুই ফুট আট ইঞ্চির আমান্ডা ফাইফের সাথে ২০০৭ সাল থেকে প্রেম করে ২০১২ সালে বিয়ে করেছিলেন!
.
দক্ষিণেশ্বরের ফর্টিস হাসপাতালে ২০০৬ সালে নিজের একটি কিডনি দিয়ে স্ত্রীকে বাঁচিয়েছিলেন স্বামী দেবেন্দ্র!
.
বিজ্ঞাপনে, হিরো ‘লাগবা বাজি’ এবং হ্যাঁ বাজিতে জিততে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ‘আসল পুরুষ’
.
কিন্তু,
.
বাস্তবের আসল পুরুষগুলো কি নিয়ে বাজি লাগে?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫১

ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×