somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেরং

২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় আমার আশে পাশের সবার আব্বুদের দুই তিন হাজার টাকা বেতন ছিলো,
.
কারো বাবা অফিসার হলেও হয়তো স্প্রেফ আরো দুই তিন হাজার টাকা বেশী পেতো!
.
খোদার কসম নতুন শার্ট পড়লে যেদিক দিয়ে হেঁটে যেতাম সবাই মিষ্টি দাবী করতো,
.
একই শার্ট আর কারো গায়ে দেখলে হাজার মানুষের ভীড়েও আমরা বলে দিতে পরতাম আমার এলাকায় অমুকের এক সময় এমন একটা শার্ট ছিলো!
.
ব্রান্ডের শার্ট তখন দুর্লভ, পকেটে লোগোর দিকে তাকিয়ে ভাবতাম,
.
তখনকার শার্টগুলোর আমরা অনেক যত্ন নিতাম তবুও হাজার হলেও হকার মার্কেট থেকে নেওয়া! এতো যত্নে হাত উঠা নামা করার পরও বগলতল ছিঁড়ে যেতো!
.
বোতাম ছিঁড়ে যাওয়াটা সাধারণ ছিলো, কিনে এনে আবার বোতামগুলোর উপ্রে সেলাই করতাম!
.
শার্টগুলো লম্বা হওয়ায় পিছনে রোলের মতো করে উপর দিকে লেজ গুঁটিয়ে উঠতে থাকতো,
.
তখন আমরা ভাবতাম, গায়ে যে কালারের মাকড়সা উঠে, ভবিষ্যতে সে কালারের একটা শার্ট আমারও হবে! কি আনন্দ!
.
বাবার পেট বেড়ে যাওয়ার পর শার্টগুলো আমার হতো, আমি মোটা হয়ে গেলে ছোট ভাইয়ের,
.
প্যান্টগুলো কখনো ফিটিংস হতো না! বেল্ট দিয়ে কোঁচকিয়ে কোমরের সাথে আটকিয়ে রাখতে হতো!
.
প্লাজু টাইপের এক একটা পায়ের ফাঁক গলিয়ে অনায়েসে তিন চার বছরের একটা বাচ্চা ঢুকে যেতে পারবে এমন অবস্থা
.
শার্ট ইন করলে সেখানে অনায়েসে কয়েক কেজি আলু রাখার মতো জায়গা থেকে যেতো!
.
রোদে শুকাতে দিলে সুযোগ বুঝে শার্ট চুরি হয়ে যাওয়ার ভয় থাকতো,
.
সেই শার্ট প্যান্টে গুঁজে দিয়ে একটা কালা চশমা পড়ে যেদিন বের হতাম সেদিন তো সুন্দরী ললনাদেরও পাত্তা দেওয়ার টাইম থাকতো না!
.
সেদিন আমরা এক একটা সালমান শাহ! ঘর থেকে বের হলে ফিরা পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ! লাগতেছেরে মামা! তোরে কিন্তু লাগতেছে!
.
হলিউড, বলিউড, ডালিউড, টালিউড, শালীউড ফেইল
.
আশার সময় ক্রাশের বাসার জানালা দিয়ে কয়েকবার ঘুরান্টি দিয়ে ঘরে ফিরে আস্তে আস্তে শার্টপ্যান্ট খুলে যত্ন করে রেখে দেওয়ার পরও রেশ থেকে যেতো!
.
সেই শার্টগুলো কিন্তু দাম বাড়েনি! এখনো দেড়শো টাকা! কিন্তু মানুষের কাছে দাম কমে গেছে! তখন আমরা ফেব্রিকস্ বুঝতাম কম!
.
তবুও দুই আঙ্গুল দিয়ে কাপড় ঘষে ভাব ধরতাম মস্ত বড় কাপড় বিশেষজ্ঞ তারপর পাল্টা প্রশ্ন করতাম, ভাই টিকবে তো! রং জ্বলবে?
.
দোকানদার আরো বড্ড ভাব নিয়ে বলতো, কাপড় ছিঁড়ে যাবে মাগার কালার উঠবে না!
.
তারপর একদিন ঐ শার্ট পড়ে দোকানদারের সামনে গিয়ে বললাম, ভাই দেখেনতো কালার উঠেছে কি না? সে বললো, 'কালার উঠেনি, ডিসকালার হয়েছে!'
.
কালার উঠে গিয়ে মূল কালারে ফিরে এসেছে! অদ্ভুত সহজ সরল ছিলো জীবন!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×