somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো টুকরো বাংলাদেশ

১০ ই জুন, ২০১৯ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তসলিমা নাসরিন বলেছেন মূর্খরাই আজকাল বাচ্চা পয়দা করছে বেশি,
.
জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করা চীন২০১৬ সালে এসে অনুমতি দেয়া হয় দুই সন্তান নেয়ার!
.
এক সন্তান নীতিতে জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো গেলেও চীনের জনশক্তিতে বেড়েছে বয়স্কদের সংখ্যা কমে গেছে তরুণ সম্প্রদায়,
.
অর্থনীতির মাথায় হাত,
.
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. ফ্যাং ওয়াং ডয়চে ভেলেকে বলেছিলে, 'এক সন্তান নীতির ফলে চীন স্বল্পমেয়াদি লাভ পেয়েছে, কিন্তু এটা অনেকটা পুকুর সেচে মাছ সংগ্রহের মতো৷ পানি না থাকলে এক সময় মাছই মিলবে না৷'
.
জাপানের একটি শহক নাগিতে পঞ্চম সন্তান জন্ম দিতে পারলেই তিন লাখ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ বেক্ দেওয়া হয় পুরষ্কার স্বরূপ!
.
তাইওয়ানের সরকার জনসংখ্যা কমে যাওয়ায় এতো বেশী উদ্বিগ্ন ২০১০ সালে তারা প্রায় ২৭ লাখ টাকা ঘোষণা করে একটি চমৎকার স্লোগানের জন্য যা জনগনকে জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহিত করবে,
.
হাঙ্গেরীতে বেশী সন্তানের রেকর্ড করলে পুরষ্কার স্বরূপ দেওয়া হয় প্রায় একশ কোটি টাকা সাথে বাড়, গাড়ি, ভুর্তুকি....!
.
কোটি কোটি টাকার পুরষ্কারের ঘোষণা দিয়েও জাপান, রাশিয়া, সিঙ্গাপুরে জন্মহার কোন মতেই বৃদ্ধি পাচ্ছে না,
.
দক্ষিণ কোরিয়ায় শিশু জন্মহার বাড়াতে ২০০৫ সাল থেকে দেশটির সরকার এখন পর্যন্ত ১২১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে!
.
শিশু সন্তানের মাসিক ভুর্তুকি ২৭০ মার্কিন ডলার,
.
জ্বি, ওখানে পিতৃত্বকালীন ছুটিও আছে প্রায় দশ দিন!
.
হালের চীন বিশেষজ্ঞদের মতে জন্মহার হ্রাসের প্রভাব ২০১৮ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে!
.
ইতালীতে জন্মহার বাড়ানোর জন্য বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে,
.
সার্বিয়াতে শহরে শহরে বিনামূল্যে ভালবাসার ভোজ আয়োজন করা হচ্ছে!
.
জার্মানিতে শিশুদের জন্য স্বর্গরাজ্য করে দেওয়া হয়েছে
.
কানাডা শিশু জন্মহার বাড়ানোর জন্য বিনামূল্যে জমি দিয়ে দিচ্ছে!
.
সিঙ্গাপুরে নতুন জনসংখ্যা মন্ত্রণালয়, পোল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, ফিনল্যান্ডসহ সবার ঘুম হারাম,
.
চার সন্তান 'মেইড ইন হাঙ্গেরী' হলে করশুদ্ধ মাফ!
.
ডেনমার্কের একটি স্লোগান 'ডু ইট ফর মম' যে প্রচারণার মাধ্যে এক প্রকার আড়কোলা করে ছেলে মেয়েদের সমুদ্রের বীচে যেতে বাধ্য করা হয় যাতে পানির সংস্পর্শে এসে ওদের ঐ টা করার ভাব জাগবে,
.
দেশগুলো আজ এই পরিণতি জনসংখ্যা নিয়ন্ত্রণের অত্যাধিক উৎসাহের ফল!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর ড. মঈনুল ইসলাম স্যার বলতেন, দেশের মানুষ সরকারী হিসেবে আশি লক্ষ, বেসরকারী হিসেবে প্রায় এক কোটি বিশ লক্ষ বাহিরে থাকে তারাই আজ দেশের মেরুদন্ড! রেমিট্যান্সের কান্ডারি!
.
আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেয়ে বেশী ফোকাস দিতে হবে কিভাবে তাদের দক্ষ যোগ্য স্বাবলম্বী করে শূন্য দেশের জনসংখ্যার দেশে পাঠানো যাবে,
.
প্রচুর কূটনীতিক প্রচরণা দরকার! এই একটা সেক্টর বাংলাদেশ বদলে দিবে! পৃথিবী হয়ে উঠবে টুকরো টুকরো বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:১২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×