somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথার ঘাম পোনে

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাব্লিক এখুন মারাত্মক, বাংলা ইংলিশ মিলাইয়্যা দোয়া বানাইয়্যা লায়, সেদিন একজন বলতেছে, হুজুর বিড়ি খাওয়ার দোআ কোনটা!
.
আসলে ঠিক, একজন জিজ্ঞেস করলো ভাই মেয়ে পটানোর কোন দোআ আছে নাকি,
.
বিসমিল্লাহ বলে স্ট্যাটাস দিলে নাকি বেশী লাইক কমেন্ট আসে!
.
এক লোক দেখলাম চাইনিজ ভাষা শিখতাছে, যাতে বউকে মন মতো গালি দিয়ে খায়েশ মেটানো যাবে কিন্তু তাড়া খেতে হবে না,
.
পাবলিক এখন আসলে মারাত্মক! সে নাকি জীবনে স্কুল যায়নি কিন্তু এন্ড্রোয়েড ফোনের কি বোর্ড থেকে অ আ ই ঈ ক খ গ ঘ এবং ABCD শিখালাইছে!
.
একটু আগে একজনেরে দেখলাম পানির মাঝখানে বইসা বইয়ে মনোযোগ দিয়ে ফটোগ্রাফি করতেছে কিন্তু বই যে উল্টা ধরছে বুঝতে পারেনি!
.
একবার জর্জ বুশ দূরবীনে চোখ রেখে ফটোগ্রাফি করার পর সাংবাদিকরা আবিষ্কার করেছিলো দূরবীনের ঢাকনা ই খোলা হয়নি,
.
পাবলিক সত্যি এখন মারাত্মক, কয়েকদিন আগে দেখলাম দুইটা কলা দশ জনে মিলে এক গরীব দুখীকে দান করতেছে তার ফটোসেশন!
.
আজকে ইপিজিড থেকে আসার সময় দেখলাম চারটা ছেলে রাস্তায় পাগলের মতো নাচতেছে পরে বুঝলাম ওরা টিকটিকে ভিডিও বানাচ্ছে!
.
রোবট সুফিয়া নিয়েও পাবলিকের ঘুম নাই, কে যেনো বলেছিলো বোরকা পড়ালে তাকে নাকি আরো সুন্দর লাগতো!
.
পাবলিক যে আসলে সত্যি মারাত্মক তা 'বাংলাদেশে ধর্ষণ থেকে রোবট সুফিয়াও নিরাপদ না' মর্মে চিন্তা ভাবনা দেখলে টের পাওনা যাইবো!
.
কথা কি সত্যি? না কোন ভেজাল আছে?
.
চিল্লায় কি আর মার্কেট পাওয়ন যাইবো,
.
নিজের বইনকেও পিছন থেকে দেখে মাল ডেকে তওবা খাইতেছে এমনও বেপার ঘটতেছে!
.
ভালা খারাপ মিলে বহুত কিছু চেইঞ্জ হইয়া গেছে, কোটি টাকা দিয়ে আইটেম সংয়ের জন্য সানি লিওনকে আনা হচ্ছে কিন্তু কোন টু শব্দ নেই!
.
ঐ দিকে তাহিরি হুজুরের পিছনে লাগছে কথিত হুজুর সম্প্রদায়, তাহেরি কি কাহাকে গালি দিয়েছে? কাহারো বিরুদ্ধে বলিয়াছে? তবুও সকালে একদল লোক বলবে, তাহেরীতো ভালা না, আমিও বলি ভালা লইয়া থাইকো!
.
পাবলিক এখন মারাত্মক!!! ঘুষ নিয়ে কাহারেও তেমন কথা বলতে দেখিনা! দূর্নীতি নিয়ে নীরব! পরিবেশ দূষণ নিয়েও!! ধর্ষণ নিয়ে তেমন জাগরণ নাই! গণতন্ত্র নিয়ে মাথাব্যথা নাই!
.
মাথাপিছু ঋণ নিয়ে কিচ্ছু জানে না! কিভাবে কত টাকা টেন্ডার হয়! তার জন্য ইউনিয়নে কত টাকা বরাদ্দ হয়েছে! নাগরিক অধিকার কেমনে আদায় করতে হয়! কোন কিছু নিয়ে পাবলিকে কোন ঝামেলা নাই!
.
তাহেরি সাব ওয়াজে কেন গান গাইছে! কেনো সে বইসা যান! বাইসা যান! বলেছে সেটা নিয়ে ঘুম হারাম!
.
স্বাধীনতার পঞ্চাশ বছরে ফূর্তি পথে দেশ, অথচ দেশ কতটুকু আগানোর দরকার ছিলো! কতটুকু আগাইছে তার কোন খবর নাই! এক পদ্মা সেতু করতেইই মাথার ঘাম পোনে পড়তেছে!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×