somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠশালা

২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একটা বিষয়ের উপর চার থেকে পাঁচ বছর পড়াশুনা করার পর সাধারণত গ্রাজুয়েট হয়!
.
ধরেন একটা মানুষ দশ বছর ধরে কোন মেশিন নিয়ে কাজ করছে আপনাকে ধরে নিতে হবে সে ঐ মেশিনের উপ্রে গ্রাজুয়েট!
.
গ্রাজুয়েট একটু কঠিন শব্দ বাংলা যদি করি সেটা হবে 'মাত্রাবিভক্ত' 'অংশাঙ্কিত' করা,
.
আরো সোজা অনুবাদ করলে 'ক্রমে ক্রমে একটা বিষয়ের উপ্রে শিক্ষা লাভ!'
.
এক দশক ধরে যে মেয়েটা পাঁচ ছয় ঘরে রোজ রান্না করতেছে সে আনঅফিসিয়ালে ঐ বিষয়টার উপ্রে ভালো জানে!
.
একজন ডাক্তার বছরের পর বছর নাক কান গলা নিয়ে আছে সুতরাং সে তা অন্তত গ্যাস্ট্রোলোজিস্ থেকে সে বিষয়ে ভালো জানবে!
.
যে কোরআন হাদীস নিয়ে গবেষণা করে সে অবশ্যই এই বিষয় নিয়ে আমার আপনার চেয়ে ভালো জানা উচিত,
.
যে জুতো সেলাই করে অনেক বছর ধরে তাকে আপনি যদি জুতো কেমনে সেলাই করবেন তার জ্ঞান দেন কিংবা সার্টিফিকেট সেটা হাস্যকর হবে!
.
রাস্তার ধারে দাঁড়িয়ে যে মহিলা চোখ টিপ মেরে খদ্দেরর খোঁজ করে সেই আর্টস্ বুঝতেও আপনার সময় লাগবে!
.
আমি বলতে চাচ্ছি আমাদের সমাজের প্রায় প্রত্যেকটা মানুষ কোন না বিষয়ে আপনার চেয়ে ভালো জানে! আমাদের চেয়ে ভালো জানে!
.
আপনি অনেক বড় অফিসার হতে পারেন কিন্তু তার মতো নৌকা থেকে জাল নিক্ষেপ করে মাছ ধরা শিখতে আপনার এই বিষয়ের উপ্রে আবার গ্রাজুয়েট নিতে হবে!
.
হেলে দুলে পড়ে যাবেন! ঘাম ছুটে যাবে!
.
একটা কর্মব্যস্ত দিন শেষে একটু হিসেব করে দেখুন আজ দিনে কতটা মানুষের কাছে গেছেন যারা আপনার দরকার হবে এমন কাজ আপনার চেয়ে ভালো জানে!
.
কিংবা ধরেন যে সেলুনে চুল কেটে বাসায় ফিরেছেন সে বছরের পর বছর ধরে আয়ত্ত করেছে বলেই আপনার চুলে হিরো লুক দিতে পেরেছে!
.
একজন নাপিতকে যদি আপনি রাজনীতির বিষয় জিজ্ঞেস করেন এই বিশ্ব কখনো আপনার জন্য পাঠশালা হবে না কেবলি শ্লা ছাড়া!
.
একজন রাধুনির কাছে যদি অর্থনীতি বিষয় জানতে চান বেপারটাও তেমন ফলপ্রসু হবে না!
.
এই বিশ্বকে পাঠশালা করতে হলে আপনাকে জানতে হবে কাকে কি প্রশ্ন করতে হবে অথবা কাকে কেমন প্রশ্ন করা উচিত,
.
বাস ড্রাইভার থেকে আপনি জানতে পারবেন কত টাকা লাইন খরচ, ইনকাম, বেতন দিয়ে দিনশেষে কত থাকে অথবা রোড কি কি সমস্যা কিংবা জ্যাম রোধে কি করা যেতে পারে!
.
রাস্তা রেখে যদি তাকে পাটের বস্তা নিয়ে প্রশ্ন করেন তাহলে খাইছে আমারে,
.
আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই কিভাবে গার্মেন্টস এক্সেসোরিজ মার্কেটিং করতে হয়! কোথায় যেতে হয়! কার সাথে কথা বলতে হয়! কোন ফ্যাক্টেরি কেমন! কে পেমেন্ট নিয়ে ঘুরায়! অর্ডার নিয়ে করেনটা কি!
.
হালকা বন্ড, এলসি, কমার্সিয়াল, ফিনান্স, এইচআর.... এক্সপোর্ট কেমনে হয়, কেমনে আসে মাল বাহিরে কেমনে যায়!
.
আমি ফর ফর করে বলে দিতে পারবো পাঞ্চাশটা ফ্যাক্টেরির নাম তাদের বর্তমান অবস্থা! এক্সেসোরিজ কার থেকে নিয়ে ইত্যাদি ইত্যাদি!
.
কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেন ভাই ব্যাংকের মার্কেটিং একটা শাখা আছে সেটা কেমন! আমি তো অকাশ থেকে পড়ি!
.
প্রতিটা রাস্তা এক একটা বিশ্ববিদ্যালয় শুধু আপনাকে বুঝতে হবে সে মানুষটা কোন কাজটি বছরের পর বছর করছে আর তাকে ঐ বিষয়ে প্রশ্ন করা জানতে হবে!
.
সবাই কে সামনে পেলে ভাই রাজনীতির কি অবস্থা এসব প্রশ্ন করলে আপনি এই বিশ্বে পাঠশালার খোঁজ পাবেন না!
.
মাঝিকে কখনো প্রশ্ন করেছেন দাঁড় কোন দিকে কতটুকু টানলে নৌকা কোন দিকে যায়!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×