somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিত্ববোধ

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেকটা মানুষের কিছু সফট কর্ণার থাকে, হয়তো দেখবেন তার প্রিয় মানুষটি দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত,
.
এখন আপনি যদি তার সাথে দেখা হলে সেই বিষয়টা উল্লেখ করে সহানুভূতি দেখাতে যান তাহলে আপনি আসলে বোরিং পাবলিক!
.
একটা মেয়ের অনেক দিন বিয়ে হচ্ছে না, তার সাথে দেখা হলে আপনার বিয়ে সংক্রান্ত গল্প মনে পড়ে তাহলে আপনার মতো কাপুরুষকে সে এই পথে দেখলে ঐ পথ দিয়ে এড়িয়ে যাবে,
.
একটা মানুষের মাথায় চুল নাই তাকে গিয়ে যদি প্রায় সময় চুল না থাকার উপকারিতা অপকারিতা আওড়ান তাহলে সত্যি আপনি একটা পেইন মেশিন!
.
একটা মানুষের আবেগের জায়গাগুলোর খোঁজ করে প্রায় সময় দরদ দেখানো হলো একটা দুর্বল চিত্তের মানুষের কাজ,
.
কাউকে সাহায্য করে যদি তার থেকে আশা করেন সে আপনাকে পানি ঢেলে দিবে, ঢেলে দিই, আরেকটু দিবে, তাহলে আপনার সাহায্যটা তার কাছে বোঝা ছাড়া আর কিছু মনে হবে না!
.
একটা মানুষ তার সফট কর্ণারগুলোর সাথে আস্তে আস্তে মানিয়ে নেয়, প্যারালাইজড বাবাকে নিজ হাতে খাওয়ানোর মধ্য দিয়ে একদিন জীবনের সেরা মুহূর্তগুলোর স্বাক্ষী হয়!
.
কিন্তু তাকে অনুবেদন করে আপনার করুণ চোখ, ঘুরে ফিরে ক্ষতস্থানে খোঁচানো স্বভাবটি তাকে উল্টো কষ্ট দেয়,
.
মানুষ এমন একটা জীব হাজারো সমস্যার মধ্য দিয়ে সে বুক উঁচিয়ে বাহাদুর হয়ে বাঁচতে ভালোবাসে!
.
তাই সে কান্না লুকায়, হাসি ভাইরাল করে চলে,
.
হাসির স্মৃতিগুলো সে ছড়িয়ে দিতে চায়, সুখের ঘটনায় ঢেকে মিষ্টি খাওয়ায়, কান্নাগুলো তার একান্ত নিজের!
.
কেউ আপনার সহানুভূতির আশায় পথ চেয়ে থাকে না! তার সাথে বরং সময় দিন! গল্প করুন! বিভিন্ন গল্প! তাকি হাসান! গুঁতো দিন! শেয়ার করুন! দিনশেষে সে আপনাকে মিস করতে শুরু করবে!
.
দেখা হলে ভাবী জামদানি শাড়ি কত দিয়ে নিয়েছেন, আমি হাজার টাকা দিয়ে কিনে তো ম্রা খেয়েছি! ছেলের রেজাল্ট কি আমার মেয়ে তো মাশাল্লাহ......!
.
কারো দুক্কে যদি সত্যি আপনি কাতর হোন তাকে প্রতিদিন বুঝাতে যাবেন না কোন একদিন আপনার সাথে মজার করার ক্ষণে সে বুঝে যাবে মানুষটা সত্যি আমার শুভাকাঙ্খী!
.
মানুষ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টিকর্তা নিজেই তার সেরা কিতাব অনেক শক্তিশালী সৃষ্টিকে দিতে চেয়েছিলেন, কেউ প্রেসার নিতে পারেনি কেবলি মানুষ ছাড়া,
.
সামান্য দুঃখের প্রেসার তাকে কাবু করে দিতে পারবে এটা ভাবেন কেমনে! ওখান থেকে সে জীবনের শক্তি পায়, অনুপ্রেরণা, ঐ অসুস্থ মানুষটির জন্যও সে বেঁচে থাকে এমনও হয়!
.
কত মানুষের যে কত দুঃখ আছে সে আর দুক্ক ছাড়া কেউ জানে না, কেউ জেনে যাওয়ার ভয় ও তাকে ভীত করে,
.
সে কখনো কারো অবহেলা, করুণা, দয়া, কৃপা, অনুকম্পার পাত্র হয়ে বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে না!
.
আপনার মতো পাবলিকরা ই তার প্রধান দুক্কের কারন হয়ে দাঁড়ায়!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×