somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি আজ নানীকে ঘর থেকে বের করে দিলাম!

০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানীকে আজকে ঘর থেকে বের করে দিলাম, ঘরের বাহিরে আশে পাশে ঘুরছে!
.
সারাদিন ঘরের এই রুম থেকে অন্য রুমে ঘুরে, শুয়ে বসে থাকে, ঘরের ভিতর গলি ধরে হাঁটে!
.
একটা মানুষ দিনের পর দিন যদি এভাবে বাসায় বসে থাকে তার টেনশন করা ছাড়া কি ই বা করার থাকে,
.
এভাবে টেনশন করতে করতে ঘরের মহিলাগুলো সব পাগল হয়ে যাচ্ছে! সেদিন শুনলাম আমার এক বড্ডা, সে বছরে না পারতে কয়েক বার বের হয়! লোকে জানে ই না বাসায় একজন বৃদ্ধা আছে!
.
আরেকটা ঘটনা জানি, স্বামী মরার আগে ঘরের চারপাশ দেখিয়ে বলেছিলো আমি কখনো মরে গেলে এই সীমানার বাহিরের বের হবে না! সত্যি আর বের হয়নি!
.
বলেছিলাম নানীকে আজ সত্যি ঘর থেকে বের করে দিয়েছি! বের করার আগে আমাকে বলে, আমি বাহিরে বের হলে লোকে কি বলবে!
.
বললাম, লোকে কি বলবে মানে! ঘরে থাকতে থাকতে পাগল হয়ে গেল তখন পাগল ই বলবে! আম্মুরও একই অবস্থা!
.
কোন রকম ই বের হবে না! তার সে কি লজ্জা! আমাকে বলে, মাত্র দুদিন আগে বের হয়ে ঐ বাসায় ঘুরে এসেছে, গত মাসেও নাকি এক বার হয়েছে! এক বছরে কত বার ঘর থেকে বের হওয়া যায়!
.
তবুও ধমক দিয়ে বের করে দিলাম! নানী আবার দেখতে সাধারণ মহিলাদের চেয়ে অনেক সুন্দর! ঠাট্ট করে বললাম, 'বুড়ো বয়সে কেউ বিয়ে করতে আসবে না!'
.
তারপরও নানী বের হবে না, এবার বের করে দরজা বন্ধ করে দিয়ে বাসায় বসে নাস্তা করতেছি এমন সময় বাবা দরজা খোলায় আবার বাসায় চলে আসলো নানু,
.
এসে আমার পাশে বসলো! বললো, এই লাল শাড়ি পরে আমি যদি বাহিরে দাঁড়িয়ে থাকি লোকে কি বলবে!
.
আমি বললাম, এটা লাল না তো, খুবি হালকা লাল! সত্যি মানিয়েছেও!
.
নানী এবার ফ্যালফ্যাল করে তাঁকিয়ে বললো, শুধু লাল না কয়েকটা গোলাপ ফুল ও আছে! লোকে কি না কি ভাববে!
.
তারপর রুমে গেলো! কথিত লাল শাড়ি চেইঞ্জ করে সাদা টাইপের অফ হোয়াইট একটা শাড়ি পরিধান করে এসেছে! রাণী থেকে এখন ফকিন্নী ফকিন্নী লাগছে! এবার উনি ঘুরতে গেছে......!
.
পরিশেষে একটা কথা বলি, 'লোকে কি বলবে, খোদার কসম, এই বৃত্ত থেকে বের হতে না পারলে সেই জীবনে রাজা না বরং আপনি মানসিক দাস হয়ে থাকবেন!'
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×