উহ্ করোনা, আহ্ করোনা
.
যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাও তবুও ব্যাথায় উহ্ করিওনা কিংবা আহ্ করিওনা!
.
দেশে পর্যাপ্ত টেস্ট কিট্ নাই, মাস্ক নাই, হাসপাতালের শয্যা নাই, ডাক্তার নাই, নার্স নাই,
.
তবুও উহ্ করোনা, আহ্ করোনা
.
এসব না থাকলেও রাস্তার মোড়ে মোড়ে লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর ডিজিটেল ব্যানার পোস্টার পেস্টুন রকমারি আয়োজন ঠিকি আছে!
.
তোরণ আছে,
.
আতশবাজিতে চেয়ে যাচ্ছে আকাশ, তবুও কয়েকটা থার্মাল মেশিন নেই!
.
উহ্ করোনা, আহ্ করোনা
.
আজ জাতির পিতা বেঁচে থাকলে করোনা বাপকেও ছাড়তো না!
.
যখন বিশ্বস্বাস্থ্য সংস্থা বলে, করোনা মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি খুবি ভালো, তাদের প্রায় দুই লক্ষ কীট্ মজুত আছে আমাদের দুই হাজারও নেই,
.
তখনো বলেছি, উহ্ করোনা, আহ করোনা!
.
আজকে এসে বলতেছেন, সরকারি নির্দেশনা না মানায় করোনার গণসংক্রমণ শুরু হয়েছে,
.
হ্যালো প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, খবর রাখেন আপনার সন্তানরা এখন কি করতেছে! তারা দলে দলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর ভাষণ শেয়ার করেতেছে!
.
আজ তো তাদের আপনার কথা শেয়ার করার কথা ছিলো,
.
জাস্টিন ট্রুডুর তো মানবতার বাবার খেতাব নেই তবুও তো চেনা বামনের পৈতা লাগে না বলে একটা কথা থেকে যায়!
.
গত দশ বছরে প্রথম আপনি বিনা নোটিশে ঘর থেকে বের হয়ে হাতিরঝিলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন দেখতে গেছেন,
.
কিন্তু এই সময়টা আপনার দরকার ছিলো করোনা আক্রান্ত রোগী কিংবা বিদেশ ফেরতরা সত্যি হোম কোরেন্টাইন করছে কি না তা দেখে আসা!
.
বঙ্গবন্ধু বলেছিলেন 'আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, এদেশের মানুষের মুক্তি চাই' আপনারা ধরে নিয়েছেন তা কেবলি পাকিস্তানের অধীন থেকে মুক্তি কিন্তু সেটা যে রোগ মু্ক্তিও, তা সময় বলে দিবে
.
আপনার এমপি মন্ত্রীরা যে বলে 'আপনি প্রধানমন্ত্রী বলে তারা করোনা মোকাবেলায় সফল' এসব তেলবাজদের থেকে আপনারও মুক্তি মেলেনি!
.
আরো সহজ বুদ্ধি দিই, সব ডিজিটেল মেশিন থেকে শুরু করে প্রচারণার সামগ্রীগুলো নামিয়ে কেজির ধরে বিক্রী করে করোনা মোকাবেলায় কিছু কীট্ কিনুন,
.
আমাদের সেনিটাইজার, মাস্ক, পোষাক আর বিনামূল্যে টেস্ট কিংবা নজরদারি করুন
.
যদি বঙ্গবন্ধু কিংবা তার মেয়েকে, পোস্টারে নয় বরং বুকে দেখতে চান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


