somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্যোতিষীর কাছে একজন প্রশ্ন করলো, বাংলাদেশে করোনায় কত জন লোক মরা যেতে পারে?
.
সে কোন উত্তর দিলো না!
.
আরেকজন গিয়ে জিজ্ঞেস করলো, মৃত্যুর কথা বাদ দিলাম, একটু অনুমান করে বলেন তো, কতজন আক্রান্ত হতে পারে?
.
এবারও জ্যোতিষী নিরুত্তর!
.
পরের জন গিয়ে প্রশ্ন করলো, মহাশয় বলুন তো, এই ভাইরাস কতদিন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতে পারে?
.
ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে মহাশয় কোন কথা ই বলছেন না!
.
তারপর নেক্সট, আচ্ছা একটু কষ্ট করে হিসেব নিকেশ কষে বলুন তো, অর্থনীতির ক্ষয়-ক্ষতি কেমন হতে পারে?
.
না এবারও তিনি কোন ভবিষ্যতবাণী করলেন না!
.
অতপর ওখান থেকে একজন কাঁধ বাঁকিয়ে উঁকি দিয়ে বললেন, আপনি তো মানুষের মুখ দেখে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারেন মর্মে ঘোষণা করেন, আমার মুখ দেখে বলেন তো আমি করোনা‍য় আক্রান্ত হবো কি না?
.
তার চাঁদ বদনের দিকে তাকিয়ে থেকে জ্যোতীষ রাজ এবারও কিছু বললেন না!
.
ভক্ত কূল এবার জ্যোতির্ময়ের এমন মলিন বদন দেখে খুবি নারাজ হয়ে যাচ্ছিলেন,
.
কয়েকজন বলে উঠলেন, আগেই জানতাম এসব বিদ্যা ভুয়া!
.
জাতির এই ক্রান্তিকালে এমন নীরবতা কখনো মেনে নেওয়া যায় না!
.
হঠাৎ সভার মাঝখান থেকে একজন বলে উঠলেন, আমি জ্যোতিষ রাজের ভক্ত আগেও ছিলাম! এখনো আছি! ভবিষ্যতে থাকবো!
.
করোনা ভাইরাস নিয়ে এতোগুলো প্রশ্নের জবাব যখন মহাশয় দেননি সুতরাং আমি ধরে নিয়েছি এসব ভাইরাস টাইরাস কাউকে মারতে পারবে না এমনি কি অর্থনীতি সমাজ নীতির উপর কোন প্রভাব ই পরবে না!
.
এগুলো বরং উড়ে এসে দূরে চলে যাবে,
.
এহেন সময় জ্যোতিষরাজ মুখ খুললেন, চারদিকে সুনশান নীরবতা... সরব কন্ঠে উপরোক্ত ভক্তকে উদ্দেশ্য করে তিনি বললেন, 'বৎস করোনা কি করবে না করবে আমি জানিনা, তবে অদূর ভবিষ্যতে তুমি এমপি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হবে!'
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×