ফোর্বসে আসলো, বাংলাদেশে যে জনসংখ্যা ঘনত্ব তাতে আপনি যদি আইস্যুলেশন নিয়ে কথা বলেন সেটা হবে শুধু একটি কৌতুক ৷
.
আলজাজিরা শিরোনাম করলো, জনবহুল বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক দূরত্ব একটা কঠিনতর কাজ হবে!
.
বিশ্ব মানবাধিকার সংগঠন বলেছে, করোনা মোকাবেলায় সবার জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে বাংলাদেশর উচিত অচিরে-ই তাদের দুর্বলতাগুলো সমাধান করা,
.
তুর্কির বিখ্যাত নিউজ এজেন্সি(এএ) দাবী করেছে, বাংলাদেশে করোনা মোকাবেলার যথেষ্ট হাতিয়ার নেই!
.
ওয়াশিংটন পোস্ট বললো, করোনা মহামারি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে বিধ্বস্ত করে দিতে পারে!
.
আর আমরা দায়িত্বশীলদের মুখ থেকে যা শুনেছি,
.
কাদের সাহেবের মুখে, আমরা করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী!
.
রুহুল কবির রিজভীর মতে, আওয়ামী লীগ করোনার চেয়ে বেশী ভয়ানক!
.
এমন এক ক্রান্তিকাল, যখন জার্মানির মতো উন্নত দেশের প্রাদেশিক অর্থমন্ত্রী কিভাবে অর্থনীতি এমন এক কঠিনতর পরিস্থিতি থেকে মুক্তি পাবে! সেই টেনশন থেকে বের হতে না পেরে আত্মহত্যা করছেন!
.
বলা শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব আর কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি,
.
করোনা মোকাবেলার পর যে কোন সময়ে অর্থনীতিতে মন্দ, খাদ্যের অভাবসহ বেকারত্ব বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে!
.
সেখানে আমরা কত সহজে, প্রধানমন্ত্রী আপনি না থাকলে এটা/ওটা/সেটা হতো না মর্মে চেয়ার টিকিয়ে রাখার চেষ্টায় মগ্ন!
.
আরে ভাই, দেশ টিকে না থাকলে চেয়ার দিয়ে করবেন টা কি?
.
এখন যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু শক্তি দিয়ে হেলে যাওয়া বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে... সামনে কঠিন চ্যালেঞ্জ!
.
বৈদেশিক মু্দ্রা, রেমিট্যান্স, গার্মেন্টেস সবি গেছে রে ভাই...!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




